
বল বীর- আমি চির-উন্নত শির! - এই একটি লাইন দিয়েই যিনি প্রতিটি বাঙালির শিরে ঠাঁই করে নিয়েছেন, অধিকার করেছেন আমাদের মন ও মননকে, শাণিত করে চলেছেন বাঙালির চেতনাবোধ, তিনি কবি কাজী নজরুল ইসলাম। নজরুল যেমন আমাদের বিদ্রোহে আছেন, একই সঙ্গে আছেন প্রেমের অনুভবেও।

তার কবিতায় তিনি ঘোষণা করে গেছেন - মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তুর্য্য। সুতরাং যত দিন বাঙালির বুকে প্রেম আর দ্রোহের অনুভব বিদ্যমান, তত দিন নজরুলকে আমরা উদ্যাপন করব আমাদের গৌরবে।

কবি কাজী নজরুলের জন্মোৎসবে সেই গৌরব উদ্যাপনে স্বনামধন্য দেশীয় ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’ তাদের পোশাকে নজরুলের চেতনা সমৃদ্ধ কবিতার লাইন ব্যবহার করে কবিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে। সেই লক্ষ্যে রঙ বাংলাদেশের আউটলেটগুলোতে প্রবেশ করলেই পাওয়া যাবে কবির কবিতা সংবলিত টিশার্ট, শাড়ি, পাঞ্জাবি।

যারা নজরুল জন্মোৎসবের উদ্যাপন প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে উপভোগ করতে চান তাদের জন্য রয়েছে শাড়ি ও পাঞ্জাবির ম্যাচিং কাপল সেট।
বরাবরের মতোই রঙ বাংলাদেশ এবারও মনোযোগী ছিল সুতা, রঙ আর সেলাইয়ের উন্নতমানটি ধরে রাখতে। ভুলে যায়নি আরাম ও স্বস্তির ব্যাপারটিও। আশা করি নজরুলকে নিয়ে পোশাকের এই সমাহার গ্রাহককে সন্তুষ্ট করে তুলতে সক্ষম হবে পুরোপুরি।

ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই পাওয়া যাবে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী আয়োজনের পোশাক। নজরুল জন্মোৎসব আয়োজনকে ঘিরে যেকোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে রঙ বাংলাদেশ এর পোশাক। করপোরেট প্রোগ্রাম বা যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সব ধরনের আয়োজনেই রঙ বাংলাদেশ এর পোশাক ক্রেতাকে করবে আকর্ষণীয়। ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh. নজরুল জন্মজয়ন্তীর পোশাক অনলাইনে কেনাকাটায় পুরো মাস জুড়েই পাবেন ১০% মূল্যছাড়।
ছবি: রঙ বাংলাদেশ