
গ্রীষ্ম মানেই তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। তাই এই সময়ের পোশাকে শুধু স্টাইল নয়, আরামও হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই ভাবনা থেকেই দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে তাদের নতুন সামার কালেকশন। যেখানে হালকা কাপড়, স্বস্তিদায়ক নকশা, নরম রঙ এবং দৈনন্দিন জীবনের প্রয়োজন। সবকিছুরই সুন্দর সমন্বয় দেখা যায়।

লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, বাংলাদেশের গরম আবহাওয়ার কথা মাথায় রেখেই এবারের কালেকশন তৈরি করা হয়েছে। এমন পোশাককে গুরুত্ব দেওয়া হয়েছে, যা দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি সারাদিন পরেও আরামদায়ক থাকে। নারী, পুরুষ, কিশোর-কিশোরী ও শিশু। সব বয়সের জন্যই রয়েছে আলাদা সংগ্রহ।

গরমের পোশাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাপড়ের মান। এবারের কালেকশনে ব্যবহার করা হয়েছে কটন, কটন জার্সি, কটন পিকে, ভিসকস, ব্লেন্ডেড কটন ও জর্জেটের মতো বাতাস চলাচলযোগ্য কাপড়। ফলে পোশাকগুলো দীর্ঘ সময় পরেও স্বস্তি ধরে রাখতে সাহায্য করবে।
টি-শার্ট, পোলো, শর্ট স্লিভ শার্ট, টপ কিংবা সালওয়ার-কামিজ। প্রতিটি পোশাকেই আরামকে দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। তাই অফিস, ক্যাম্পাস, ভ্রমণ কিংবা প্রতিদিনের ব্যস্ত জীবন। সব জায়গাতেই এগুলো হতে পারে সহজ পছন্দ।

রঙের দিক থেকেও এবারের সংগ্রহ বেশ বৈচিত্র্যময়। কালো, সাদা, নীল, সবুজ, বাদামি, ধূসর, গোলাপি, বেগুনি, হলুদ ও কমলার মতো নানা রঙের ব্যবহার থাকলেও পুরো কালেকশনে চোখে পড়বে এক ধরনের প্রশান্তি।
পুরুষদের পোশাকে নীল, টিল, অলিভ, ধূসর ও সাদার মতো শান্ত রঙ স্মার্ট লুক তৈরি করেছে। অন্যদিকে নারীদের পোশাকে ফ্লোরাল প্রিন্ট, নরম শেড এবং সাদামাটা রঙের ব্যবহার এনে দিয়েছে মার্জিত সৌন্দর্য।

নারীদের সামার কালেকশনে রয়েছে সালওয়ার-কামিজ, টিউনিক, টপ, পালাজ্জো ও ম্যাক্সির মতো নানা ধরনের পোশাক। প্রতিটি ডিজাইনেই আরাম, শালীনতা এবং আধুনিকতার সুন্দর সমন্বয় রাখা হয়েছে।
বিশেষ করে ভিসকসের সালওয়ার-কামিজ, প্রিন্টেড পালাজ্জো কিংবা জর্জেট ম্যাক্সি গরমের দিনে যেমন আরাম দেবে, তেমনি যে কোনো আয়োজনে আপনাকে রাখবে পরিপাটি ও স্টাইলিশ।

পুরুষদের জন্য এবারের সংগ্রহে রয়েছে শর্ট স্লিভ ক্যাজুয়াল শার্ট, কমফোর্ট শার্ট, পিকে পোলো, কটন টি-শার্ট, বিজনেস ক্যাজুয়াল শার্ট এবং পাঞ্জাবি।
অফিস, বন্ধুর আড্ডা, পারিবারিক অনুষ্ঠান কিংবা ছুটির দিনের ঘোরাঘুরি। সব ক্ষেত্রেই সহজে পরা যায় এমন পোশাকই প্রাধান্য পেয়েছে। আরামদায়ক ফিট ও হালকা কাপড়ের কারণে এগুলো গরমের জন্য হতে পারে কার্যকর পছন্দ।

টিনএজারদের জন্য রয়েছে টি-শার্ট, পোলো, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি, টিউনিক, গাউন, টপ ও বিভিন্ন সেট। অন্যদিকে শিশুদের জন্য রাখা হয়েছে ফ্রক, টিউনিক, সালওয়ার-কামিজ, ঘাগরা-চোলি, পলো, শার্ট ও নানা ধরনের বটমস।
নরম কাপড়, আরামদায়ক ফিট এবং প্রাণবন্ত রঙের কারণে ছোটদের জন্য এই সংগ্রহ যেমন স্বস্তিদায়ক, তেমনি আকর্ষণীয়ও।

শুধু পোশাকেই সীমাবদ্ধ থাকেনি লা রিভ। এবারের সামার কালেকশনের সঙ্গে যুক্ত হয়েছে একটি বিশেষ যোগা কালেকশনও।
এখানে রয়েছে আরামদায়ক যোগা টি-শার্ট, প্যান্ট, ট্রাউজারের পাশাপাশি যোগা ম্যাট ও থার্মাস বোতলের মতো ব্যবহারিক পণ্য। স্ট্রেচ-ফ্রেন্ডলি কটন নিট, ইন্টারলক নিট, নাইলন ও কটন ব্লেন্ড কাপড় দিয়ে তৈরি এই সংগ্রহ ঘরে কিংবা স্টুডিও। দুই জায়গাতেই ব্যায়ামকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
গরমের দিনে ফ্যাশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আরাম ধরে রেখে স্টাইলিশ থাকা। লা রিভের নতুন সামার কালেকশন সেই দুই চাহিদাকেই একসঙ্গে পূরণ করার চেষ্টা করেছে। হালকা কাপড়, সহজ নকশা, প্রশান্তির রঙ এবং দৈনন্দিন জীবনের ব্যবহারিক প্রয়োজন। সব মিলিয়ে এই সংগ্রহ হতে পারে পুরো পরিবারের গ্রীষ্মকালীন পোশাকের নির্ভরযোগ্য ঠিকানা।