তাপাস ফ্যাশন শো ২০২৫: বাংলাদেশি সংস্কৃতি ও আন্তর্জাতিক ফ্যাশনের মেলবন্ধন
শেয়ার করুন
ফলো করুন

সোসাইটি অব ডায়ার্স অ্যান্ড কালারিস্টসের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী, যেখানে অংশ নেয় বাংলাদেশ, ভারত, তুরস্কসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান। প্রদর্শনীতে রং, পিগমেন্ট, বিশেষ ও সাধারণ কেমিক্যাল, কেমিক্যাল কমপ্লায়েন্স ও আধুনিক মেশিনারিজের সর্বশেষ উদ্ভাবন তুলে ধরা হয়। তবে বিশেষ আকর্ষণ ছিল শেষ দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া ফ্যাশন শো ‘তাপাস ফ্যাশন শো ২০২৫’। এর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশি সংস্কৃতি ও আন্তর্জাতিক ফ্যাশনের মেলবন্ধনকে উপস্থাপন করা। ৯টি টি–কিউয়ের মাধ্যমে বিইউএফটির শিক্ষার্থীদের সংগ্রহের পাশাপাশি অন্যান্য ডিজাইনার লেবেলের পোশাকেও র‍্যাম্প মাতান মডেলরা। চলুন, নির্বাচিত ছবির গল্পে দেখে নিই চোখধাঁধানো ট্রেন্ডি কালেকশনগুলো।

১/১৮
ভিভা ক্রিয়েশন তুলে ধরে তাদের নতুন ব্রাইডাল কালেকশন। এখানে ব্রাইডকে দেখা যাচ্ছে লাল জামদানিতে। ওপরে লেয়ার করেছেন ম্যাচিং জ্যাকেট। অন্যদিকে ছেলেদের পরনে এসিমেট্রিক পাঞ্জাবি ও ফ্লোরাল কোটি।

২/১৮
চোখজুড়ানো জামদানি শাড়ি ছাড়াও সিল্ক ও শিফনের পার্টি শাড়ি নজর কেড়েছে।

বিজ্ঞাপন
৩/১৮
ফিউশন মার্টের কালেকশনটি মূলত নানা ধরনের ট্রেন্ডি পাহাড়ি পোশাক নিয়ে হাজির ছিল।

৪/১৮
জরি দিয়ে বোনা মিজোরাম এক্সক্লুসিভ পিনন হাদি পোশাকে একজন মডেল।
জরি দিয়ে বোনা মিজোরাম এক্সক্লুসিভ পিনন হাদি পোশাকে একজন মডেল।
বিজ্ঞাপন
৫/১৮
প্যানটোন কালার প্যালেটের ট্রেন্ডি রংগুলো থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইনার শীতল যাদব তাঁর এ কালেকশনটি সাজিয়েছেন। নাম—মুনলাইট সাটিন।

৬/১৮
মূলত সাটিন ফেব্রিকের ডিজাইনার গাউনে এদিন মডেলরা র‍্যাম্প মাতান।

৭/১৮
ডিজাইনার আজিজুর রহমানের এই মনোমুগ্ধকর কালেকশনটির অনুপ্রেরণায় আছে গ্রামবাংলা।

৮/১৮
খাদি ও মসলিন ফেব্রিকে প্রকৃতির নানা রং উঠে এসেছে এই ট্রেন্ডি কাটের পোশাকগুলোয়।

৯/১৮
ডিজাইনার কামরুল হাসান রিয়াদের এই কালেকশনটির নাম—শান্তির সুর।

১০/১৮
একরঙা সাদা আউটফিটে প্রকাশ পেয়েছে স্নিগ্ধতা ও শান্তির বার্তা। এ কালেকশনটি সাজানো হয়েছে মনোক্রোম প্যালেটে।

১১/১৮
বিইউএফটির শিক্ষার্থীদের সংগ্রহগুলো ছিল এদিন বিশেষ আকর্ষণ।

১২/১৮
তাঁদের ডিজাইন করা পোশাকে প্রকাশ পেয়েছে ফিউশনের ছোঁয়া।

১৩/১৮
ডিজাইনার আবিরের কালেকশনে শোস্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটেন অভিনেত্রী রুনা খান।

১৪/১৮
আর্দি টোনের ফিউশন ওয়্যারে মডেলরা।
আর্দি টোনের ফিউশন ওয়্যারে মডেলরা।
১৫/১৮
 ডিজাইনার আবিরের প্রতিটি পোশাকই যেন মাস্টারপিস।

১৬/১৮
আর্দি টোনের শাড়িতে রুনা খানের উপস্থিতি মুগ্ধ করেছে ফ্যাশনিস্তা দর্শকদের।

১৭/১৮
ডিজাইনার রিদিকা নুসরাত কুন্তলার কালেকশনটি ছিল ডেনিমের নানা ধরনের আউটফিট নিয়ে।

১৮/১৮

ছবি: আয়োজক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২: ০০
বিজ্ঞাপন