লেয়ারিং ও টেক্সচারের মেলবন্ধনে ব্লুচিজের নতুন উইন্টার কালেকশন
শেয়ার করুন
ফলো করুন

শীতের পোশাকে উষ্ণতার পাশাপাশি চাই স্বাচ্ছন্দ্য ও স্টাইলের ছোঁয়া। ঋতুর এই চাহিদার কথা মাথায় রেখে দেশের ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ নিয়ে এসেছে নতুন মৌসুমি কালেকশন ‘উইন্টার এডিট ২৬’। সমসাময়িক ফ্যাশন, আরামদায়ক পোশাক এবং বহুমুখী স্টাইলিংয়ের সমন্বয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।

কালেকশনের অন্যতম আকর্ষণ লেয়ারিংয়ের নানা সুযোগ। বিভিন্ন ফেব্রিকের টেক্সচার, কাট ও সিলুয়েটের সমন্বয়ে তৈরি পোশাকগুলো একটির সঙ্গে আরেকটি মিলিয়ে পরা যাবে সহজেই।

একই পোশাক ভিন্নভাবে স্টাইল করে তৈরি করা সম্ভব একাধিক লুক। দৈনন্দিন ক্যাজুয়াল সাজ হোক কিংবা পরিশীলিত উইন্টার লুক, নিজস্ব স্টাইলের প্রকাশে রাখা হয়েছে নানা সম্ভাবনা।

বিজ্ঞাপন

‘উইন্টার এডিট ২৬’-এ গুরুত্ব পেয়েছে আরামদায়ক ফিট, সমৃদ্ধ ফেব্রিক টেক্সচার, পরিমিত কাটিং ও সূক্ষ্ম ডিটেইল। পোশাকগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে দৈনন্দিন কাজ, অফিস কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, বিভিন্ন পরিবেশ ও উপলক্ষেই মানিয়ে যায়।

আরাম ও কার্যকারিতার সঙ্গে সমসাময়িক ফ্যাশনের মেলবন্ধনই কালেকশনটির মূল ভাবনা।

শীতের ফ্যাশনকে কেবল আবহাওয়ার প্রয়োজন মেটানোর মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না ব্লুচিজ। বরং পোশাকের মাধ্যমে ব্যক্তিগত স্টাইল প্রকাশের সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য।

তাই এবারের কালেকশনে রয়েছে একই পোশাক নতুনভাবে পরার স্বাধীনতা, লেয়ারিংয়ের বৈচিত্র্য এবং নিজের মতো করে স্টাইল গুছিয়ে নেওয়ার সুযোগ।

ব্লুচিজের ‘উইন্টার এডিট ২৬’ কালেকশন পাওয়া যাচ্ছে অনলাইনে এবং দেশের সব ব্লুচিজ আউটলেটে।

ব্লুচিজের ওয়েবসাইট:

https://blucheez.fashion/

বিজ্ঞাপন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০: ০৭
বিজ্ঞাপন