
এবারের কালেকশনের মূল ভাবনা- ‘সম্মানে, উদ্যাপনে, ঐতিহ্যের গল্প’, যেখানে ঐতিহ্য, কারুশিল্প, প্রকৃতির রং এবং আধুনিক ফ্যাশন একসঙ্গে ধরা দিয়েছে।

লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, “ঈদুল আজহা আমাদের কাছে শুধু উৎসবের দিন নয়; এটি কৃতজ্ঞতা, আত্মত্যাগ ও পরিবারের সঙ্গে সম্পর্ককে নতুন করে অনুভব করার সময়। ‘Honoured’ কালেকশনে আমরা সেই অনুভূতিকে পোশাকের রং, প্রিন্ট, ফেব্রিক ও কারুকাজের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছি। বাংলাদেশের আবহাওয়া, ঈদের ব্যস্ততা এবং পরিবারের সবার আরামের কথা মাথায় রেখে এই কালেকশনে ঐতিহ্য ও আধুনিকতার ভারসাম্য রাখা হয়েছে।”


তিনি আরও বলেন, “লা রিভ সব সময় চেষ্টা করে বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ডকে স্থানীয় সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করতে। এবারের ঈদুল আজহা কালেকশনে কারুশিল্প, ঐতিহ্য, প্রকৃতি থেকে বাছাই করা রং এবং রুচিসম্মত উৎসবের পোশাক- এই চারটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।”
‘Honoured’ থিমে লা রিভ মানুষের সঙ্গে মাটি, প্রকৃতি, পরিবার ও সংস্কৃতির সম্পর্ককে তুলে ধরার চেষ্টা করেছে। দ্রুত বদলে যাওয়া সময়েও ঈদের পোশাকে বাংলাদেশিরা খুঁজে ফেরেন শিকড়ের ছোঁয়া, পরিমিত সৌন্দর্য ও আরামের অনুভূতি। সেই ভাবনা থেকেই সাজানো হয়েছে এই কালেকশনের রং, প্রিন্ট, কাট ও অলংকরণ।
কালেকশনের কালার প্যালেটে রয়েছে বাটারক্রিম, পিলড লিচি, পাটি বেইজ, জেডেড টিল, ডার্ক কোরাল, কমবুচা, ওয়ালনাট, ব্ল্যাকবেরি, লস্ট লাইলাক, কোরাল হেজ ও অ্যালজি ব্লুমের মতো কোমল, মাটিঘেঁষা ও উৎসবমুখর রং। এসব রঙে ফুটে উঠেছে গ্রীষ্মের প্রশান্তি ও ঈদের উচ্ছ্বাস।

প্রিন্ট স্টোরিতেও এসেছে বৈচিত্র্য। ‘র-ইম্প্রেশন’-এ দেখা যাবে কাঁচা ডাই ও মাটির টেক্সচারের ব্যবহার। ‘টেন্ডার সেরেনিটি’-তে রয়েছে নরম প্যাস্টেল ও জলরঙের মতো মিশে যাওয়া শেড। ‘কোলাজড ক্যামো’ অনুপ্রাণিত হয়েছে প্রকৃতির স্তর, গাছের ছাল ও কাগজের টেক্সচার থেকে।

‘কার্ভেশাস কন্ট্যুর’-এ রয়েছে আধুনিক স্ট্রাইপের গ্রাফিক উপস্থিতি, আর ‘অর্নেট সিম্বলজি’-তে ধরা দিয়েছে পুরোনো অলংকার, লেস ও প্রতীকী নকশার ভাবনা। এছাড়া ‘ইন্টেলিজেন্ট ক্রাফট’ প্রিন্ট স্টোরিতে থাকছে মৌসুম উপযোগী ফ্লোরাল মোটিফ। বোহেমিয়ান মোটিফ, প্যাটার্ন এবং ইসলামিক নকশাও এই কালেকশনে বিশেষ গুরুত্ব পেয়েছে।

গ্রীষ্মকালীন ঈদের কথা মাথায় রেখে নারীদের পোশাকে ব্যবহার করা হয়েছে সুতি, ভিসকোস, লিনেন-ব্লেন্ড, কটন-ব্লেন্ড জর্জেট, কটন জ্যাকার্ড, রেমি ও স্লাব কটনের মতো আরামদায়ক কাপড়। অন্যদিকে ‘নার্গিসাস বাই লা রিভ’-এ মসলিনের সঙ্গে সিল্ক-ভিসকোস ব্লেন্ডেড ফেব্রিকে তৈরি হয়েছে বিশেষ ডিজাইন।

নারীদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার কামিজ, কামিজ, লং টিউনিক, টিউনিক উইথ শ্রাগ, গাউন, আবায়া-স্টাইল গাউন, স্কার্ট-পালাজ্জো এবং নানা ফিউশনধর্মী পোশাক। শাড়িতে আধুনিক উপস্থাপনায় এসেছে বাংলার ঐতিহ্যবাহী রং ও মোটিফ। পাশাপাশি সালোয়ার কামিজ ও কামিজে ক্লাসিক সিলুয়েট, মিনিমাল এমব্রয়ডারি, ফ্লোরাল ক্রাফট ও বর্ডার ডিটেইলসের ব্যবহার নজর কাড়বে।
পুরুষদের জন্য রয়েছে বিভিন্ন রেঞ্জের পাঞ্জাবি, কাবলি সেট, ওয়েস্টকোট, রেগুলার ও ড্রপ-শোল্ডার টি-শার্ট, পোলো, শার্ট, পাজামা ও বিভিন্ন বটমওয়্যার। পুরুষদের পোশাকে জ্যাকার্ড, টুইল, ভিসকস, ব্লেন্ডেড ফেব্রিক, টেক্সচার্ড সলিড, জ্যামিতিক প্রিন্ট ও পরিমিত কারুকাজকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে পোশাকগুলো একই সঙ্গে হয়ে উঠেছে আধুনিক, আরামদায়ক ও উৎসব উপযোগী।

শিশুদের ঈদ কালেকশনেও রয়েছে বৈচিত্র্য। পাঞ্জাবি-পাজামা সেট, ফ্রক, সালোয়ার কামিজ, ঘাগরা চোলি, টিউনিক, পোলো, টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, নিউবর্ন সেট ও আরামদায়ক বটমে রাখা হয়েছে প্রাণবন্ত অথচ মার্জিত রং। প্রিন্টে রয়েছে ছোট ফুল, হালকা বুটি, হাতে আঁকা রেখা ও প্লেফুল প্যাটার্ন। সহজ কাটের কারণে পোশাকগুলো শিশুদের স্বাভাবিক চলাফেরার জন্যও উপযোগী।


পরিবারের ঈদ উদযাপনকে আরও বিশেষ করে তুলতে এবার মিনি-মি কালেকশনেও এসেছে নতুন ডিজাইন। বাবা-ছেলের জন্য ডুয়েল ফিটে একই ডিজাইনের পাঞ্জাবি, পাশাপাশি ভাই-বোনের জন্যও মিলিয়ে পরার নানা পোশাক রাখা হয়েছে। লা রিভের ঈদ-উল-আজহা কালেকশন এখন পাওয়া যাচ্ছে দেশের সব লা রিভ আউটলেট, ওয়েবসাইট ও অ্যাপে। অনলাইন প্ল্যাটফর্ম থেকেও ঘরে বসে পছন্দের ঈদ পোশাক বেছে নিতে পারবেন ক্রেতারা।
ছবি: লা রিভ