ফ্যাশনের নতুন স্টেটমেন্ট এআই স্মার্ট চশমা: জাকারবার্গ থেকে কাইলি জেনার, সবার চোখে এখন একটাই ট্রেন্ড
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বের ফ্যাশন ও প্রযুক্তি দুনিয়ায় এখন সবচেয়ে বেশি আলোচনা নতুন প্রজন্মের এআই স্মার্ট চশমা নিয়ে। আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ

সম্প্রতি তিনি জানিয়েছেন, জেট স্কি চালানোর সময়ও তিনি এই স্মার্ট চশমা পরে ব্যবসায়িক ফোনকল করেছেন। তাঁর দাবি, ফোনের অপর প্রান্তের মানুষ বুঝতেই পারেননি তিনি তখন সমুদ্রের ঢেউয়ের ওপর ছুটে চলেছেন। কারণ চশমাটির উন্নত মাইক্রোফোন বাতাসের শব্দও দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে পারে।

শুনতে যেন ভবিষ্যতের কোনো সিনেমার গল্প। অথচ সেই ভবিষ্যৎ এখন ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে।

ক্যাটওয়াক থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা

স্টাইলিশ স্মার্ট চশমা যেখানে নকশা, বিলাসিতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা এক ফ্রেমে এসে মিলেছে
স্টাইলিশ স্মার্ট চশমা যেখানে নকশা, বিলাসিতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা এক ফ্রেমে এসে মিলেছে

আজকের ফ্যাশন আর শুধু সুন্দর দেখানোর বিষয় নয়। এটি এখন প্রযুক্তিরও ভাষা। মেটার নতুন স্মার্ট চশমায় রয়েছে ছবি তোলা, ভিডিও ধারণ, ফোনকল, লাইভ অনুবাদ, ম্যাসেজ পড়া, নোটিফিকেশন দেখা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি কথোপকথনের সুবিধা। উন্নত সংস্করণে রয়েছে চোখের সামনেই তথ্য দেখানোর ছোট ডিসপ্লে এবং হাতের সূক্ষ্ম অঙ্গভঙ্গিতে নিয়ন্ত্রণের ব্যবস্থাও।

সবচেয়ে মজার বিষয় হলো, এসব কাজ করতে বারবার স্মার্টফোন হাতে নেওয়ার প্রয়োজন হয় না। আপনার চোখের সামনেই যেন তৈরি হয় একটি ছোট্ট ডিজিটাল জগৎ।

বিলাসবহুল ব্র্যান্ডও বলছে, ভবিষ্যৎ চশমার

চোখের সামনেই যেন তৈরি হয় একটি ছোট্ট ডিজিটাল জগৎ
চোখের সামনেই যেন তৈরি হয় একটি ছোট্ট ডিজিটাল জগৎ

ফ্যাশন দুনিয়া বুঝে গেছে, পরবর্তী বড় ট্রেন্ড শুধু পোশাকে নয়, অ্যাকসেসরিতেও। এই কারণেই বিশ্বের অন্যতম বিলাসবহুল আইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে মেটা। ক্লাসিক ডিজাইন, প্রিমিয়াম উপকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে একসঙ্গে মিলিয়ে তৈরি হচ্ছে এমন চশমা, যা দেখতে যেমন স্টাইলিশ, ব্যবহারেও তেমনি আধুনিক।

এখন আর প্রযুক্তি লুকিয়ে রাখার সময় নয়। বরং প্রযুক্তিকেই স্টাইলের অংশ করে তোলাই নতুন দর্শন।

বিজ্ঞাপন

কাইলি জেনারের ছোঁয়ায় আরও গ্ল্যামার

চশমাটি পরে কাইলির প্রচারণার ভিডিও যেন প্রযুক্তির বিজ্ঞাপন নয়, বরং একটি ফ্যাশন এডিটরিয়া
চশমাটি পরে কাইলির প্রচারণার ভিডিও যেন প্রযুক্তির বিজ্ঞাপন নয়, বরং একটি ফ্যাশন এডিটরিয়া

যখন কোনো প্রযুক্তিপণ্যের সঙ্গে যুক্ত হন কাইলি জেনার, তখন সেটি আর শুধু একটি গ্যাজেট থাকে না। এটি হয়ে ওঠে পপ কালচারের অংশ।

সম্প্রতি কাইলিকে নিয়ে এসেছে বিশেষ সংস্করণের মেটা স্টারফায়ার কাইলি এডিশন। ডিজাইন থেকে প্রচারণা, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার কণ্ঠেও রয়েছে তাঁর অংশগ্রহণ।
চশমাটি পরে কাইলির প্রচারণার ভিডিও যেন প্রযুক্তির বিজ্ঞাপন নয়, বরং একটি ফ্যাশন এডিটরিয়া। সকালের প্রস্তুতি, পোশাক বাছাই, ত্বকের যত্ন, কর্মব্যস্ত দিন সবকিছুই ধরা পড়েছে এআই চশমাটিতে। এভাবেই প্রযুক্তি ধীরে ধীরে ঢুকে পড়ছে বিলাসবহুল জীবনযাপন ও ফ্যাশন ট্রেন্ডে।

স্টাইলের নতুন সংজ্ঞা

প্রযুক্তিকেই স্টাইলের অংশ করে তোলাই নতুন দর্শন
প্রযুক্তিকেই স্টাইলের অংশ করে তোলাই নতুন দর্শন

একসময় ব্যাগ, জুতা কিংবা ঘড়ি একজন মানুষের রুচির পরিচয় দিত। এখন সেই তালিকায় যুক্ত হচ্ছে স্মার্ট চশমা। আপনি কী পরছেন, সেটির পাশাপাশি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আপনি কীভাবে প্রযুক্তি ব্যবহার করছেন। এই পরিবর্তন শুধু প্রযুক্তির নয়, ফ্যাশনেরও।

আছে প্রশ্ন ও সমালোচনা

চশমা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথাও বলে
চশমা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথাও বলে

যেখানে নতুন প্রযুক্তি, সেখানে নতুন প্রশ্নও। স্মার্ট চশমার ক্যামেরা এবং রেকর্ডিং সুবিধা ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। অনেকেই মনে করছেন, প্রযুক্তি যত সহজলভ্য হবে, ততই প্রয়োজন হবে এর দায়িত্বশীল ব্যবহার এবং পরিষ্কার নীতিমালার।
ফ্যাশন যেমন আত্মপ্রকাশের মাধ্যম, প্রযুক্তিও তেমনি মানুষের জীবনকে সহজ করার জন্য। এই দুইয়ের মিলন তখনই সফল হবে, যখন উদ্ভাবনের সঙ্গে সমান গুরুত্ব পাবে ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মতির বিষয়টিও।

বিজ্ঞাপন

আগামী দিনের সবচেয়ে কাঙ্ক্ষিত অ্যাকসেসরি?

স্মার্ট চশমার ক্যামেরা এবং রেকর্ডিং সুবিধা ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে
স্মার্ট চশমার ক্যামেরা এবং রেকর্ডিং সুবিধা ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে

ফ্যাশনের জগৎ সব সময়ই ভবিষ্যতের ইঙ্গিত দেয়। যে চশমা একসময় শুধু চোখ রক্ষা করত, সেটিই এখন ছবি তোলে, অনুবাদ করে, ফোনকল করে, তথ্য দেখায়, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথাও বলে।

পরিবর্তন শুধু প্রযুক্তির নয়, ফ্যাশনেরও
পরিবর্তন শুধু প্রযুক্তির নয়, ফ্যাশনেরও

হয়তো খুব বেশি সময় লাগবে না, যখন ডিজাইনার ব্যাগ বা বিলাসবহুল ঘড়ির মতোই একটি এআই স্মার্ট চশমা হয়ে উঠবে ব্যক্তিগত স্টাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
ফ্যাশনের নতুন সংজ্ঞা হয়তো ইতোমধ্যেই লেখা শুরু হয়েছে। আর সেই গল্পের প্রথম সারিতেই রয়েছে একটি স্টাইলিশ স্মার্ট চশমা। যেখানে নকশা, বিলাসিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এক ফ্রেমে এসে মিলেছে।

ছবি: মেটা ও ইনস্টাগ্রাম

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৩: ৫০
বিজ্ঞাপন