রঙ বাংলাদেশের বৈশাখী আয়োজনে আলপনা ও আগুনের থিম
শেয়ার করুন
ফলো করুন

পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। গত তিন বছর ছিল বাংলা নববর্ষ রোজার মধ্যে, এবারই মুক্ত পরিবেশে। তার ওপর ঈদের ছুটিতে পড়েছে এই বর্ষবরণ, তাই ঈদ উৎসবে মেতে ওঠার সঙ্গে এবার বাংলা নববর্ষ বরণেও মেতে উঠবে সবাই। দুটি উৎসব একই সঙ্গে হওয়ায় দ্বিগুণ আনন্দের জোয়ার বয়ে আনবে সবার মনে। ঈদের ছুটিতে পুরোনোকে বিদায় জানিয়ে মেতে উঠবে নতুনের আবাহনে।

নতুন পোশাক ছাড়া উৎসব পরিপূর্ণ হয় না, সে জন্য এই আনন্দ উৎসবে অনন্য মাত্রা যোগ করতে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ বর্ষবরণের কালেকশন সাজিয়েছে।

বিজ্ঞাপন

সব উৎসব আয়োজনে থিমভিত্তিক পোশাক তৈরি করে ব্র্যান্ডটি। এবার বৈশাখ আয়োজনের পোশাক ডিজাইনে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে আলপনা ও ক্ল্যাসিক্যাল ‘ফোর এলিমেন্টস’–চার উপাদানের একটি আগুন।

আলপনা ও আগুনের নানান রূপবৈচিত্র্যের চমৎকার বিন্যাস ঘটানো হয়েছে বৈশাখ আয়োজনের সব পণ্যে। তাই প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও নান্দনিক। বর্ষবরণের এ উৎসবে সময়, আবহাওয়া ও পরিবেশ উপযোগী নানান পোশাক রয়েছে। রয়েছে শাড়ি, থ্রি–পিস, সিঙ্গেল কামিজ, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি-পিস, টিউনিক, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পায়জামা, মগসহ অন্যান্য সামগ্রী।

শিশুদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক। বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদ্‌যাপন করতে পারবে এবারের বৈশাখ উৎসবে। কালেকশনটি তৈরি করা হয়েছে আরামদায়ক ফেব্রিকে। কটন, উইভিং কটন, ফাইন কটন, হাফ সিল্ক কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল, মেরুন, অফ-হোয়াইট। এ ছাড়া সহকারী রং হিসেবে নেওয়া হয়েছে কমলা, নীল ও ব্রাউন। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, প্যাচওয়ার্ক, এমব্রয়ডারি ও কাটিং অ্যান্ড সুইং।

বৈশাখ আয়োজনকে ঘিরে যেকোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে রঙ বাংলাদেশের পোশাক। করপোরেট প্রোগ্রাম বা যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সব ধরনের আয়োজনেই রঙ বাংলাদেশ পাশে রয়েছে।

রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাওয়া যাচ্ছে বৈশাখ আয়োজন। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে বৈশাখ আয়োজনের পণ্য ক্রয়ে ভিজিট করুন www.rang-bd.com  অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh।

ছবি: রঙ বাংলাদেশ

বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন