
সবাই প্রিয় মানুষের চোখে নিজেকে হাজির করতে চায় পৃথিবীর সবটুকু সুন্দর দিয়ে। এখন যদি প্রশ্ন করি কী কী প্রস্তুতি নিয়ে আমরা মুখোমুখি হতে চাই ভালোবাসার মানুষের। উত্তরে হয়তো একগাদা বিষয় আসতেই পারে, কিন্তু সবার ক্ষেত্রে সাধারণ বিষয় একটাই আর তা হলো সুন্দর পোশাকে নিজেকে সাজিয়ে নেওয়া।

বেশ অনেক বছর ধরেই বিশ্ব ভালোবাসা দিবস জাঁকজমকভাবে পালিত হয় বাংলাদেশেও। দেশের সকল ফ্যাশন হাউসগুলোরও এই নিয়ে থাকে ব্যাপক প্রস্তুতি। এই ধারা থেকে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’ও ব্যতিক্রম নয়। যে কোনো উৎসবে এই ব্র্যান্ডটির থাকে ব্যাপক আয়োজন।

এবারও ভালোবাসা দিবসকে সামনে রেখে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ছেলে মেয়ে উভয়ের জন্যই নানান রকম পোশাক। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে ভালোবাসা দিবসে এবার তারা বিশেষভাবে গুরুত্ব দিয়েছে মেয়েদের জন্য কামিজ, শাড়ি ও ছেলেদের পাঞ্জাবির ক্ষেত্রে।
কটন, জ্যাকার্ট কটন ও হাফসিল্ক কাপড়ের ব্যবহার নিশ্চিত করেছে পোশাকের আরামের দিকটা। ভালোবাসা যেমন সকল ঋতুতেও তার আবেদন হারায় না ভ্যালেন্টাইন উপলক্ষে রঙ বাংলাদেশের কালেকশন অন্য ঋতুতেও ক্রেতা সমাদৃত হয়ে উঠবে বলেই ধারণা করা যায়।

রঙ বাংলাদেশ এর পণ্য ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম থেকেও কেনা যাবে ভালোবাসা দিবসের পোশাক।
ছবি: রঙ বাংলাদেশ