
বাংলা নববর্ষের আগমনে বৈশাখী উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে, আর সেই আনন্দকে আরও উজ্জ্বল করতে কে ক্র্যাফট নিয়ে এসেছে নতুন পোশাক সংগ্রহ। দেশীয় ঐতিহ্যকে আধুনিকতার ছোঁয়ায় ফুটিয়ে তোলা এই সংগ্রহে দেখা মিলেছে নানা রকম মোটিফ ও ডিজাইনের।
এ বছর বৈশাখী পোশাকে অনুপ্রেরণার উৎস হলো লোকজ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোটিফ, নকশিকাঁথা, কাঁথা স্টিচ, কাশ্মীরি, জামদানি, ইক্কাত, ট্র্যাডিশনাল ডিজাইন, আলপনা, রিকশা আর্ট, বিউটি অফ রাগস এবং মিক্সড মোটিফ।
এসব মোটিফকে জীবন্ত করার জন্য ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রীন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই।
পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে আরামের বিষয়টি মাথায় রেখে ফেব্রিক হিসেবে নেওয়া হয়েছে সুতি, জ্যাকার্ড কটন, সুইস কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়স্রী সিল্ক, হাফ সিল্ক এবং অরগাঞ্জা। কালার প্যালেটে রয়েছে ঐতিহ্যবাহী লাল-সাদার কম্বিনেশন ছাড়াও মেরুন, ম্যাজেন্টা, ক্রিমসন রেড, পিচ, পিংক, কোরাল পিংক, ব্রিক রেড, প্লাম রেড, বারগান্ডি, নেভি এবং টেন-ব্রাউন।
এই সব রঙের এর ছোঁয়ায় পোশাকগুলো পেয়েছে বর্ণিল রূপ । বৈশাখে সংগ্রহে আছে সালোয়ার কামিজ, লং কুর্তি, শর্ট কুর্তি, টপস, টিউনিক, টপ-স্কার্ট। আর শাড়ির বিশেষ বৈচিত্র্য বৈশাখে এক আলাদা আবহ সৃষ্টি করবে।
ছেলেদের জন্য রাখা হয়েছে কে ক্র্যাফটের রেগুলার ও কাট বেইজড পাঞ্জাবি, রেগুলার ফিটেড ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া এবং টি-শার্ট।
যতই নানা ধরনের পোশাকের প্রতি আকর্ষণ থাকে, বৈশাখে শাড়ি যেন আলাদা আবেদন এনে দেয় । তাই এই আয়জনে আছে বৈচিত্র্যময় এবং চোখধাঁধানো শাড়ির কালেকশন ।
ছেলেদের জন্য রাখা হয়েছে কে ক্র্যাফটের রেগুলার ও কাট বেইজড পাঞ্জাবি, রেগুলার ফিটেড ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া এবং টি-শার্ট।

ছোটদের জন্যও রয়েছে উৎসবভিত্তিক পোশাক। মেয়ে শিশুদের সালোয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপ-স্কার্ট এবং ছেলে শিশুদের নানা রঙের পাঞ্জাবি, হাফহাতা শার্ট, ফতুয়া, টি-শার্ট। এ ছাড়া ছোট মেয়েরা মা বা বোনের সঙ্গে মিলিয়ে সালোয়ার কামিজ বা কুর্তি পরে আনন্দের অংশীদার হতে পারবে, এবং বাবা-ছেলের জন্যও আছে পাঞ্জাবি ও শার্ট। যুগলদের জন্যও রয়েছে বিশেষ পোশাকের আয়োজন।
বৈশাখী সংগ্রহ কেনা যাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও কুমিল্লার সকল শো-রুম থেকে। এ ছাড়া অনলাইনে kaykraft.com এবং ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে, সবই সাশ্রয়ী মূল্যে।
ছবি: কে ক্র্যাফট