
প্রতি বছর বসন্ত উৎসবের রঙকে আরও রঙিন করে তুলতে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’ হাজির হয় তাদের নতুন ডিজাইনের বৈচিত্র্যময় পোশাকে। যা ফ্যাশনপ্রিয় মানুষকে রাঙিয়ে তোলার বার্তা বহন করে। ফ্যাশন সচেতন মানুষ তো তাকেই বলা যায়, যে মানুষ সময়ের সকল রংকে ধারণ করে চলে। রঙ বাংলাদেশ এই সময়টাকেই তুলে আনতে সচেষ্ট থাকে তাদের সকল পণ্যের মধ্য দিয়ে।

যে বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হচ্ছে থিম ভিত্তিক কাজ। যে ব্যতিক্রমী চিন্তা রঙ বাংলাদেশের পোশাককে বাজারের অন্যসব পোশাক থেকে ভিন্নতা এনে দেয়। দেশীয় সংস্কৃতির সঙ্গে আন্তর্জাতিক মেলবন্ধনের প্রচেষ্টাও প্রশংসাযোগ্য। যেমন বসন্ত বাঙালির অন্যতম উৎসব, আর সেই উৎসবের পোশাক ডিজাইনে এবার তারা থিম হিসবে ব্যবহার করেছে ‘আমেরিকান নেটিভ পটারি’ বা আমেরিকান আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন নকশাকে। যা সেই অঞ্চলে মূলত মৃৎশিল্পের নকশা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ব্যতিক্রমী নকশার পাশাপাশি ফেব্রিকেও আছে বৈচিত্র্য। হাফসিল্ক, কটন, জ্যাকার্ট কটন, মারসেলাইজড কটন ও স্লাব ভিসকস কাপড়। কমলা, গাঢ় হলুদ, হালকা হলুদ, অলিভ আর সাদা রঙের ব্যবহার; একই সঙ্গে আরাম, টেকসই ও ডিজাইনের সমন্বয় রঙ বাংলাদেশ এর বসন্তের পোশাককে অনন্যতা এনে দিয়েছে।
রঙ বাংলাদেশের সাবব্র্যান্ড ওয়েস্ট রঙ আর রঙ জুনিয়র এর পোশাকেও রয়েছে বসন্তের আমেজ। রয়েছে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপ, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি-পিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পায়জামা, মগসহ অন্যান্য সামগ্রী। বাচ্চাদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক। বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পড়ে উদযাপন করতে পারবে এবারের বসন্ত।

বসন্ত উৎসবকে ঘিরে যেকোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একইরকম পোশাক পরতে পারেন অর্ডার করার মাধ্যমে, সেক্ষেত্রে দামও হয়ে যাবে অনেক সুলভ। কর্পোরেট প্রোগ্রাম বা যেকোন সাংস্কৃতিক অনুষ্ঠান সব ধরনের আয়োজনেই রঙ বাংলাদেশের এই বসন্ত উৎসবের পোশাক সকলকে করবে আকর্ষণীয়।
রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে বসন্ত উৎসবের আয়োজন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে বসন্ত উৎসবের পণ্য ক্রয়ে ভিজিট করুন www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh।
ছবি: রঙ বাংলাদেশ