ঈদ কালেকশনটি তৈরি হয়েছে ঐতিহ্য ও ফিউশনের সমন্বয়। এবারের কালেকশনে লং ও সেমি-লং প্যাটার্ন, ইয়কে পরিমিত কম্পোজিশন, ট্র্যাডিশনাল ও ফিউশন স্টাইলের সমন্বয় চোখে পড়ার মতো। বটমওয়্যারের কাটে রয়েছে বৈচিত্র্য, এপ্লিকের ব্যবহার এবং সূক্ষ্ম নকশায় ফুটে উঠেছে উৎসবের আবহ।
নারীদের জন্য রয়েছে সালোয়ার কামিজ, লং-কুর্তি, শর্ট কুর্তি, টপস, টিউনিক, প্যান্ট-টপস সেট, টপস-স্কার্ট এবং বৈচিত্র্যময় শাড়ির আয়োজন। ঈদের সকাল, বিকেল কিংবা সন্ধ্যার দাওয়াত—প্রতিটি মুহূর্তের জন্য আলাদা স্টাইল বেছে নেওয়ার সুযোগ থাকছে।
পুরুষদের কালেকশনে আছে রেগুলার, কাট-বেইজড ও ফিটেড পাঞ্জাবি। পাশাপাশি রেগুলার ফিট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও টি-শার্টও রয়েছে। রং, কাট ও ফেব্রিকের পরিমিত ব্যবহার এই পোশাকগুলোকে করেছে আরামদায়ক এবং উৎসবোপযোগী।
শিশুদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। মেয়েশিশুদের জন্য সালোয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট ও স্কার্ট। ছেলেশিশুদের জন্য নানা রঙের পাঞ্জাবি, হাফহাতা শার্ট, ফতুয়া ও টি-শার্ট। প্যাটার্ন ও রঙে রাখা হয়েছে উৎসবের প্রাণচাঞ্চল্য।
ছোট মেয়েরা মা বা বোনের সঙ্গে মিলিয়ে সালোয়ার কামিজ বা কুর্তি পরতে পারবে, আবার বাবা-ছেলের জন্য রয়েছে মিলিয়ে পাঞ্জাবি বা শার্ট। যুগলদের জন্যও আছে বিশেষ পোশাকের লাইন।
কাঁথা স্টিচ, মুঘল, কাশ্মীরি, ইজনিক, জামদানি, টার্কিশ আর্ট, ইসলামিক, ইজিপ্সিয়ান ও ওরিয়েন্টাল মোটিফসহ নানা অনুপ্রেরণায় তৈরি হয়েছে বিভিন্ন সিরিজ। হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই—সব মিলিয়ে প্রতিটি পোশাকেই রয়েছে শিল্পভাবনা।

ঋতু ও আবহাওয়ার কথা মাথায় রেখে ব্যবহৃত হয়েছে কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়স্রী সিল্ক, হাফ সিল্ক, মম সিল্ক, সাটিন ও অরগাঞ্জা।
রংএর প্যালেটে আছে মেরুন, ক্রিমসন রেড, কপার, পিচ, কোরাল পিঙ্ক, পার্ল হোয়াইট, নেভি, অলিভ গ্রিন, মাস্টারড, অ্যাকুয়া, স্কাইসহ আরও বহু শেড—যা ঈদের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে।
* শাড়ি: ২০০০–৮০০০ টাকা
* তাঁতের শাড়ি: ১০০০–৩৫০০ টাকা
* সালোয়ার কামিজ: ৩০০০–৮০০০ টাকা
* কুর্তি/টপস: ১৫০০–৪০০০ টাকা
* পুরুষদের পাঞ্জাবি: ১২০০–৪৫০০ টাকা
* ক্যাজুয়াল শার্ট: ১৫০০–৩০০০ টাকা
* মেয়েশিশুদের সালোয়ার কামিজ: ২০০০–৩৫০০ টাকা
* টপস/ফ্রক: ৯০০–২৫০০ টাকা
* লেহেঙ্গা সেট: ১৮০০–৩৫০০ টাকা
* ছেলেশিশুদের পাঞ্জাবি: ৭০০–২২০০ টাকা
* শার্ট: ৬০০–১২০০ টাকা
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও কুমিল্লার শোরুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com এবং ফেসবুক পেজ থেকে এই ঈদ আয়োজনের পোশাক সংগ্রহ করা যাবে।
ঐতিহ্যের মাধুর্য, আধুনিক কাট আর উৎসবের রঙে ভরপুর এই সংগ্রহ নিঃসন্দেহে এবারের ঈদকে করে তুলবে আরও বিশেষ ও স্টাইলিশ।
ছবি: কে ক্র্যাফট