
শুরু হয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল আশির দশকের লুকের ট্রেন্ড। কিন্তু ফ্যাশনের সেই স্বর্ণযুগ মানেই কি শুধু ঝাঁকড়া চুল, ঢিলেঢালা সোয়েটার আর ব্যাগি জিনস? আমাদের দেশি ডিভাদের এইটিজ লুক বলছে অন্য কথা। তাঁরা নিজেদের মতো করে গড়ে তুলেছিলেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। শাড়ি হোক আর পশ্চিমা পোশাক, তাঁদের লুক ছিল নজর কাড়ার মতো। তাঁদের অনেকেই পরে হারিয়ে গিয়েছেন। যেমন অভিনেত্রী অলিভিয়া বা নাসরিন। আবার অনেকে এখনও সমান জনপ্রিয়। শাবানা আর ববিতার চার্ম এখনও সবাইকে মুগ্ধ করে। এদিকে দিতি আর দোয়েল পাড়ি জমিয়েছেন পরলোকে। কিন্তু তাঁদের 'ওজি' এইটিজ স্টাইল এখনও রয়ে গিয়েছে সকলের স্মৃতিতে, সিনেমার সেলুলয়েডে আর ছবির গল্পে।

















ছবি: ফেসবুক