
ফ্যাশনে স্ট্রাইপ বা ডুরে প্রিন্ট সব সময় আকর্ষণীয়। কারিনা কাপুর রঙিন প্রিন্টেড শার্টের সঙ্গে পরেছেন হরাইজন্টাল স্ট্রাইপের মিনি স্কার্ট। টেরাকোটা ও সাদা রঙের স্ট্রাইপের এই স্কার্ট অস্ট্রেলিয়ান ফ্যাশন ব্র্যান্ড জিমারমানের।

ফ্যাশনিস্তাদের সব সময়ের প্রিয় একটি প্যাটার্ন হলো চেকার্ড। ছবিতে খুশি কাপুরকে দেখা যাচ্ছে গোলাপি চেকের মিনি স্কার্টে। এর সঙ্গে তিনি বেছে নিয়েছেন স্লিভলেস হাইনেক ক্রপ টপ। কালো মিনি ব্যাগ, মিনিম্যাল জুয়েলারির সঙ্গে মানানসই মেকআপে।

সাইড স্লিট মিনি স্কার্টগুলো হালের ট্রেন্ডে বেশ জনপ্রিয়। এ ক্ষেত্রে অনেকেই বেছে নেন একরঙা, আবার অনেকের পছন্দ প্রিন্টেড স্কার্ট। জাহ্নবী কাপুর পরেছেন সাদা স্লিট মিনি স্কার্ট। বোল্ড লুকের জন্য স্কার্টের সঙ্গে মিলিয়ে তিনি পরেছেন একই রঙের লেসি কোরসেট ও লং ব্লেজার।