বৃষ্টি আর প্রকৃতির গল্পে সাজানো লা রিভের নতুন বর্ষা সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

বর্ষা মানেই শুধু বৃষ্টি নয়; মেঘের আনাগোনা, ভেজা মাটির গন্ধ, জানালার কাচে বৃষ্টির টুপটাপ শব্দ আর প্রকৃতির বদলে যাওয়া রূপ। সেই আবহ, অনুভূতি ও নস্টালজিয়াকেই পোশাকের নকশা, রং ও কাপড়ে তুলে ধরেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। বর্ষা উপলক্ষে তারা নিয়ে এসেছে ‘রেইনি ডে কিউরেশন ২০২৬’। ‘সাবলাইম’ ভাবনা থেকে অনুপ্রাণিত এই কিউরেশনে প্রকৃতি, অনুভূতি ও কল্পনাশক্তির মেলবন্ধনে তৈরি হয়েছে এমন সব পোশাক, যা একদিকে বর্ষার স্মৃতিমাখা আবহ, অন্যদিকে আধুনিক জীবনযাপনের প্রয়োজন—দুই-ই ধারণ করে।

এই কিউরেশনের প্রতিটি পোশাকে ফুটে উঠেছে বর্ষার নানা রূপ। কোথাও মেঘলা আকাশের গভীর নীল, কোথাও বৃষ্টিভেজা সকালের নরম আলো, কোথাও বা ঝাপসা ফুলেল সৌন্দর্য।

ক্লাউডি ফ্যাসাড থিমে এসেছে মেঘলা নীলের শান্ত আবেশ, লুসিড ডাই–এ দেখা যায় কোমল ওমব্রে রঙের ব্যবহার। ফগড ফ্লোরা থিমে রয়েছে ঝাপসা ফুলেল মোটিফ, সানলিট স্ট্রাইপস–এ সূর্যোদয় ও সূর্যাস্তের আলোছায়া থেকে অনুপ্রাণিত স্ট্রাইপ, আর হুইসপার্ড পাথ–এ নরম প্যাস্টেল রং ও হালকা প্রিন্টের মেলবন্ধন। সব মিলিয়ে পুরো কিউরেশনজুড়ে তৈরি হয়েছে প্রশান্ত, স্বপ্নিল ও সমসাময়িক বর্ষার এক নান্দনিক আবহ।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘বর্ষা আমাদের কাছে শুধু একটি ঋতু নয়, এটি একটি অনুভূতি। এবারের রেইনি ডে কিউরেশনে আমরা এমন পোশাক তৈরি করেছি, যা বর্ষার সৌন্দর্য, স্বাচ্ছন্দ্য এবং দৈনন্দিন জীবনের বাস্তব প্রয়োজন—তিনটিকেই সমান গুরুত্ব দিয়েছে। প্রতিটি ডিজাইনে রয়েছে হালকা কাপড়, সহজে পরার মতো সিলুয়েট এবং এমন প্রিন্ট, যা প্রকৃতি ও বর্ষাকে ঘিরে আমাদের আবেগের গল্প বলে।’

বিজ্ঞাপন

বর্ষাকালের কথা মাথায় রেখে এই সংগ্রহে গুরুত্ব দেওয়া হয়েছে হালকা, বাতাস চলাচল করে এমন এবং দ্রুত শুকিয়ে যায় এমন কাপড়কে। জর্জেট, লাইট ক্রেপ, মার্সেরাইজড কটন, ভিসকস, লিনেন ও বিভিন্ন ধরনের ব্লেন্ডেড ফেব্রিক ব্যবহারের ফলে স্যাঁতসেঁতে আবহাওয়াতেও পোশাকগুলো আরামদায়ক থাকবে। রঙের প্যালেটে রাখা হয়েছে নরম নীল, মেঘলা ধূসর, পিচ, হলুদ, সবুজ ও উজ্জ্বল প্যাস্টেলের মেলবন্ধন। লেয়ারিং, মিনিমাল অলংকরণের এই পোশাকগুলো একই সঙ্গে কার্যকর ও স্টাইলিশ।

নারীদের সংগ্রহে রয়েছে টিউনিক, টপ, কামিজ, সালওয়ার-কামিজ, গাউন, ড্রেস ও শাড়িসহ নানা ধরনের পোশাক। মিড-লেংথ টিউনিক, স্মক ডিটেইল, রাফল, ডলম্যান ও ল্যান্টার্ন স্লিভ, টাই-বেল্ট, ড্রপ-শোল্ডার এবং আধুনিক কাটের ব্যবহার স্বাচ্ছন্দ্য ও স্টাইলের মধ্যে ভারসাম্য তৈরি করেছে। অফিস, দৈনন্দিন কাজ কিংবা সন্ধ্যার আড্ডা—সব ক্ষেত্রেই সহজে মানিয়ে নেওয়া যাবে এসব পোশাক।

পুরুষদের জন্য রাখা হয়েছে স্মার্ট-ক্যাজুয়াল টি-শার্ট, পোলো, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি এবং আরামদায়ক বটমস। হালকা ও বাতাস চলাচল-উপযোগী কাপড়ের পাশাপাশি সমসাময়িক রং, সূক্ষ্ম টেক্সচার ও মিনিমাল প্রিন্টের ব্যবহার বর্ষাকালীন পোশাকে এনে দিয়েছে আধুনিকতার ছোঁয়া।

বিজ্ঞাপন

বাংলার বর্ষার ঐতিহ্যকে উদযাপন করতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই কিউরেশনে। শাড়ি ও পাঞ্জাবির নকশায় কোথাও ফুটে উঠেছে মেঘের আবছা রেখা, কোথাও জলরঙের আবেশ, আবার কোথাও নরম ফুলেল মোটিফ।

নারী-পুরুষের পাশাপাশি কিশোর-কিশোরী ও শিশুদের জন্যও রয়েছে বর্ষা-উপযোগী নানা পোশাক। শুধু পোশাক নয়, বর্ষাকে ঘিরে একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল অভিজ্ঞতাও তুলে ধরেছে লা রিভ। বর্ষার দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় লাইফস্টাইল বিভাগে রাখা হয়েছে সিঙ্গেল-ক্লিক ছাতা, রেইনকোট, ব্রিদেবল স্নিকার্স এবং মৌসুম-উপযোগী বিভিন্ন অ্যাকসেসরিজ।

ফলে বর্ষার দিনের প্রয়োজনীয় ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য একসঙ্গেই মিলবে একই ছাদের নিচে। লা রিভের ‘রেইনি ডে কিউরেশন ২০২৬’ পাওয়া যাচ্ছে দেশের সব লা রিভ স্টোর, অনলাইন শপ এবং অ্যাপে। এ ছাড়া ঘরে বসেই [www.lerevecraze.com](http://www.lerevecraze.com) ওয়েবসাইট থেকে সংগ্রহটি কেনা যাবে।

ছবি: লা রিভ

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯: ১৮
বিজ্ঞাপন