হারমিজনের ঈদের সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

স্যান্ডেল, কোলাপুরি, মিউল ও জমকালো হিলসহ বাহারি সব জুতা নিয়ে সাজানো হয়েছে দেশি হস্তশিল্পভিত্তিক ফ্যাশনেবল ফুটওয়্যার ব্র্যান্ড হারমিজনের ‘ঈদ গ্ল্যাম কালেকশন’। যেগুলো একই সঙ্গে ক্ল্যাসিক ও আরামদায়ক।

বিজ্ঞাপন

উৎসব অনুষ্ঠানে সাজকে পরিপূর্ণ করে তুলতে স্টাইলিশ এক জোড়া জুতা অপরিহার্য। বিশেষ করে ঈদে নতুন পোশাক, গয়না, মেকআপ ও অন্যান্য অনুষঙ্গের মতো জুতাও হওয়া চাই মানানসই। হারমিজন তাই ঈদ উপলক্ষে এনেছে জমকালো ‘ঈদ গ্ল্যাম কালেকশন’। বিভিন্ন নকশার ও উচ্চতার হিল, মিউল, ফ্ল্যাট ও কোলাপুরি জুতা নিয়ে সাজানো এই সংগ্রহ। চিরায়ত নকশাগুলোর বাইরে গিয়ে নজরকাড়া সব নকশার জন্য সুপরিচিত হারমিজন।

জমকালো হিল

হারমিজনের এই ঈদ গ্ল্যাম কালেকশনে রয়েছে পাথর, সিকোয়েন্স, এমব্রয়ডারি ও ক্রিস্টাল দিয়ে কারচুপি করা হিল। চোখধাঁধানো এসব কাজ শুধু সামনের অংশেই নয়, বৈচিত্র্য রাখা হয়েছে হিলগুলোর ক্ষেত্রেও। মিল রেখে হিলেও করা হয়েছে হাতের কাজ। উচ্চতায়ও আছে বাছাই করার সুযোগ। আছে ব্লক হিল, পেনসিল হিল, স্বচ্ছ হিল ও ব্যালেন্সড হিল। ক্রেতার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হাই হিলের পাশাপাশি আছে মাঝামাঝি উচ্চতার হিলও। কোনোটিতে পেছনে রাখা হয়েছে ফিতা। কোনোটায় নেই। ব্লক হিলে চকচকে পুঁতি-পাথর ছাড়াও রয়েছে কিছু সাধারণ নকশা। ঈদের দিন কিংবা ঈদের পরের দিনগুলোর যেকোনো আয়োজন বা পার্টিতে অভিজাত ও ক্ল্যাসিক লুক দেবে এই হিলগুলো।

বিজ্ঞাপন

হালের ক্রেজ মিউল ও জুতি

হারমিজনের ঈদের সংগ্রহে আছে বিভিন্ন উচ্চতার মিউলও। শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় এবার ঈদ ফ্যাশনে মিউল জুতা আরামের সঙ্গে দিতে পারে স্টাইলিশ লুক। পেছন খোলা এই জুতাগুলোর সামনের বন্ধ অংশ কারচুপি, মিরর ও পাথর দিয়ে ঝলমলে করে তৈরি করা। তাই লেহেঙ্গা বা গাউনের সঙ্গে পার্টি লুক আসবে খুব সহজেই। হালকা হিল থাকায় শাড়ি, কামিজ ও কুর্তি যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে যাবে এই জুতা। আর এই গুণেই হয়তো ট্রেন্ডে রাজত্ব করছে মিউল। হালের ক্রেজ জুতি নিয়েও ক্রেতাদের বেশ নজর কাড়ছে হারমিজন। হালকা ও নরম সোলের এই জুতা স্টাইল ঠিক রেখে পায়ের আরামও নিশ্চিত করবে।

নাটকীয় কোলাপুরি ও স্যান্ডেল

যেকোনো পোশাকের সঙ্গেই মানানসই আরেকটি জুতা হলো কোলাপুরি। একটু উঁচু করে বানানো হয়েছে হারমিজনের এই জুতাগুলো। ট্র্যাডিশনাল সালোয়ার-কামিজের সঙ্গে খুব মার্জিত কোলাপুরি চপ্পল। প্রতিদিনের আরাম ও উৎসবের চাকচিক্যের আবেদন মেটাবে দেশি ব্র্যান্ডের এই জুতা। যত যা–ই হোক, দিন শেষে প্রয়োজন একটি আরামদায়ক ফ্ল্যাট জুতা। হারমিজন এই সমতল জুতাগুলোয় এমব্রয়ডারি, পাথর ও পুঁতির ব্যবহার করে যোগ করেছে নাটকীয়তা। তাই ঈদের বাজারেও চাহিদা কমেনি ফ্ল্যাট জুতাগুলোর।

সোনালি, কালো ও মেরুন রঙের আধিপত্য দেখা গেলেও প্যাস্টেলসহ বিভিন্ন রঙের জুতা রয়েছে এই ঈদের সংগ্রহে। প্রতি কদমে ব্যক্তির স্বকীয়তার ছাপ রাখে তার জুতা জোড়া। তাই ঈদ গ্ল্যাম কালেকশনে মার্জিত টেকসই ও আরামদায়ক ফুটওয়্যার নিশ্চিত করতে চেয়েছেন বলে জানান ব্র্যান্ডটির কর্ণধার রিফাত হক। ফ্যাশনেবল এসব জুতাই নিজস্ব কারখানায় দেশীয় কারিগর দ্বারা তৈরি।

রিফাত আরও জানান, ‘কারচুপি জুতাগুলোতেই এবার প্রাধান্য দিয়েছি বেশি। ক্রেতারাও বেশ পছন্দ করছেন। ঈদের পোশাকের মতো বর্ণিল জুতাও যেন সহজেই পেতে পারে, সেই প্রয়াস ছিল। আর দামও রাখার চেষ্টা করেছি হাতের নাগালে। ৮৫০ টাকা থেকে শুরু হয় এসব জুতার মূল্য।’

হারমিজনের ধানমন্ডি, গুলশান ও মিরপুর আউটলেটে পাওয়া যাবে এই ঈদ গ্ল্যাম কালেকশন। তা ছাড়া অনলাইন কেনাকাটায়ও চলছে নানা অফার।

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৯: ০০
বিজ্ঞাপন