তারকাদের অনুপ্রেরণায় পুরুষের ঈদ ফ্যাশন
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

ঈদ মানেই নতুন পোশাক। তবে ঈদ ফ্যাশনে পুরুষেরা মাঝে মাঝে একধরনের একঘেয়েমিতে পড়ে যান। অথচ ঈদ উপলক্ষে মানানসই সাজপোশাকে নিজেকে ফ্যাশনেবল লুকে উপস্থাপন করতে চাই আমরা সবাই। পুরুষের ঈদ ফ্যাশনে পাঞ্জাবি তো থাকবেই। আর এখন পাঞ্জাবিতে হালকা প্যাস্টেল শেড থেকে শুরু করে উৎসবের আমেজ দেওয়া গাঢ় রং সবই রয়েছে ট্রেন্ডে। পাঞ্জাবিতে খুব জমকালো কাজ দেখা যাচ্ছে না। বরং সুতির প্রিমিয়াম কালেকশন এনেছে সব ফ্যাশন হাউস। আবহাওয়া বিবেচনায় এবার পুরুষের ঈদ ফ্যাশনে আরাম ও স্বস্তির প্রতি বেশি খেয়াল রাখা হচ্ছে। তাই টি–শার্ট, পোলো শার্ট, হাওয়াইয়ান আর কিউবান কলারের শার্ট বেছে নেওয়া যায়। ঈদের দাওয়াতে ফরমাল বা সেমি ফরমাল লুক দিতে ব্লেজারে আনা যায় বৈচিত্র্য। তবে হতে হবে তা আরামদায়ক ও হালকা ফেব্রিকের। আর আমাদের দেশের জনপ্রিয় অভিনেতাদের ইনস্টাগ্রাম থেকে ঈদের জন্য উপযোগী বেশ ফ্যাশনেবল কিছু লুক দেখা গেল। এ বছর প্রিয় এই তারকাদের অনুপ্রেরণাতেই হোক পুরুষের ঈদ ফ্যাশন।

বিজ্ঞাপন
১/১১
ফারহান আহমেদ জোভানের মতো এমন সাদা সুতির পাজামা-পাঞ্জাবি হলে আর কিছুই লাগবে না এই গরমের ঈদে।

২/১১
নাটকের জনপ্রিয় মুখ খায়রুল বাশারেরে মতো ট্রেন্ডি গোলাপির শেডে সুতির পাঞ্জাবি বেছে নেওয়া যায়

৩/১১
সবার  প্রিয় অভিনেতা হয়ে ওঠা মুশফিক ফারহানের আরামদায়ক সামার ভাইবের এমন শার্ট ঘুরে বেড়াতে হতে পারে প্রথম পছন্দ।

৪/১১
একটু নিরীক্ষাধর্মী লুকে নজর কাড়তে পারেন আরিফীন শুভর মতো ট্রেন্ডি কো অর্ড সেটে।

৫/১১
মনোক্রোম হালকা রঙের প্রিমিয়াম সুতির পাঞ্জাবি এবার সকলের পছন্দের শীর্ষে। সুপারস্টার শাকিব খানের মতো একই ফেব্রিকের উত্তরীয় সহযোগে লেয়ারিং হতে পারে সঙ্গে

৬/১১
জমকালো কিছু চাইলে মেরুন বা এমন কোনো শেডে কারুকাজ করা পাঞ্জাবি বেছে নিতে পারেন শাকিব খানের এই লুকের মতো

৭/১১
'বুক পকেটের গল্প' দিয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা মীর রাব্বির এই নজরকাড়া জ্যাকেটটি জিন্স- টিশার্টের লুকে আনবে অন্য মাত্রা

Version 1.3.3
৮/১১
শার্ট কলারের এই পাঞ্জাবি-পাজামা সেটে সিয়াম আহমেদের লুকটিতে হতে পারে পার্ফেক্ট ঈদ ফ্যাশন

৯/১১
ফর্মাল আয়োজনে এমন একটা বর্ণিল ব্লেজার পরলে শাকিব খানের মতো আপনিও স্পটলাইটে থাকবেন

১০/১১
তৌসিফ মাহবুবের মতো ওয়েস্টকোট পরতে পারেন জ্যাকেট-ব্লেজারে ঘেমে-নেয়ে গেলে

১১/১১
খুব বেশি কিছু করতে না চাইলে খায়রুল বাশারের মতো এমন একটা দারুণ চেকশার্ট বেছে নিন সারাদিন পরার জন্য

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৬: ২৭
বিজ্ঞাপন