পুরো বিশ্বকে স্টাইল করে দেখাল যে মডেল
শেয়ার করুন
ফলো করুন

উইজডম কায়ে। ইনস্টাগ্রাম বায়োতে নিজের পরিচয় দিয়েছেন ডিরেক্টর, মডেল, স্টাইলিস্ট, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার হিসেবে; কিন্তু ফ্যাশনপ্রেমী জেন-জিদের কাছে তিনি ‘দ্য স্টাইল আইকন’। লাইফস্টাইল ম্যাগাজিন ভোগ তাঁকে দিয়েছেন টিকটকে সেরা পোশাকের পুরুষের সম্মাননা। উইজডম কায়ের জন্ম নাইজেরিয়ায়। ছোটবেলায় মা–বাবার সঙ্গে চলে আসেন আমেরিকায়। হাই স্কুলে পড়ার সময় ফ্যাশনের প্রতি তাঁর আগ্রহ গড়ে ওঠে। সে সময় ফরাসি ফ্যাশন ডিজাইনার হেডি স্লিম্যানের দ্বারা উইজডম বেশ প্রভাবিত হন। ২০২০ সালের জানুয়ারিতে তিনি টিকটক অ্যাকাউন্ট খোলেন। সেখানে উইজডম ফ্যাশন ও স্টাইলিংয়ের ভিডিও পোস্ট করতেন। করোনাকালে ভোগ আয়োজিত একটি ফ্যাশন চ্যালেঞ্জে বিজয়ী হয়ে সবার নজরে আসেন। বিশ্বের সবচেয়ে বড় মডেলিং এজেন্সি আইএমজি তাঁকে মডেল হিসেবে নাম লিখিয়ে নেয়। এরপর থেকে তিনি ডিওর, ফেন্ডি, রালফ লরেন, কোচ নিউইয়র্ক, বালমেইন, রেভলনের সঙ্গে কাজ করেছেন। তবে তাঁর আসল ভালোবাসা টিকটক ও ইনস্টাগ্রামে ফ্যাশন কনটেন্ট বানানো। উইজডম কাজটা খুব ভালোই পারেন। তাঁর ভক্তের সংখ্যাও অনেক।
উইজডমকে টিকটক ও ইনস্টাগ্রামে প্রায়ই ভক্তদের দেওয়া স্টাইল–সম্পর্কিত অনেক চ্যালেঞ্জ ও আবদারের মুখোমুখি হতে হয়। কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক। এ উপলক্ষে উইজডমের ভক্তরা তাঁকে ‘স্টাইল দ্য হোল ওয়ার্ল্ড’ শিরোনামে একটি চ্যালেঞ্জ দেয়। তিনি প্রথমে বলেছিলেন অলিম্পিকে অংশগ্রহণ করেছে এমন ২৫টি দেশের অনুপ্রেরণায় তিনি স্টাইলিং করবেন; কিন্তু পরবর্তী সময়ে ৩০টি দেশের স্টাইল সামনে আনেন। চ্যালেঞ্জটি ভালোভাবে সম্পন্ন করতে পারায় উইজডমকে নিয়ে তাঁর ভক্তদের উচ্ছ্বাস অনেক বেড়ে যায়। চলুন একনজরে দেখে নেওয়া যাক পুরো বিশ্বের অনুপ্রেরণায় করা উইজডমের স্টাইলগুলো-

১/২০
চীন ও ব্রাজিল একসঙ্গে। চীনের পতাকা লাল এবং ব্রাজিলের সবুজ হলুদ রঙের লং কোট ও প্যান্টে উইজডম
চীন ও ব্রাজিল একসঙ্গে। চীনের পতাকা লাল এবং ব্রাজিলের সবুজ হলুদ রঙের লং কোট ও প্যান্টে উইজডম
বিজ্ঞাপন
২/২০
ফ্রান্সের জন্য বেছে নিয়েছেন লাল টপ, বেল্ট, সাদা প্যান্ট, বেরেট টুপি, সানগ্লাস, স্নিকার এবং নীল শর্ট কোট ও ওভারসাইজড টোট ব্যাগ
ফ্রান্সের জন্য বেছে নিয়েছেন লাল টপ, বেল্ট, সাদা প্যান্ট, বেরেট টুপি, সানগ্লাস, স্নিকার এবং নীল শর্ট কোট ও ওভারসাইজড টোট ব্যাগ
বিজ্ঞাপন
৩/২০
মেক্সিকোর স্টাইলে আছে লাল টপ, ফ্লেয়ার প্যান্ট, শু, সবুজ শর্ট কোট, সাদা কাউবয় হ্যাট এবং রেট্রো সানগ্লাস। এখানে নজর কেড়েছে কোটে সংযুক্ত বড় ফুলের কোরসাজ
মেক্সিকোর স্টাইলে আছে লাল টপ, ফ্লেয়ার প্যান্ট, শু, সবুজ শর্ট কোট, সাদা কাউবয় হ্যাট এবং রেট্রো সানগ্লাস। এখানে নজর কেড়েছে কোটে সংযুক্ত বড় ফুলের কোরসাজ
৪/২০
ফিলিস্তিনের পতাকা এবং ঐতিহ্যবাহী পোশাক থেকে অনুপ্রাণিত পোশাকে উইজডম। গলায় রক্তাক্ত বুলেটের আদলে তৈরি নেকলেস। এই পোশাকের মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন
ফিলিস্তিনের পতাকা এবং ঐতিহ্যবাহী পোশাক থেকে অনুপ্রাণিত পোশাকে উইজডম। গলায় রক্তাক্ত বুলেটের আদলে তৈরি নেকলেস। এই পোশাকের মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন
৫/২০
ফিলিপাইন-প্রাণিত চোখধাঁধানো পোশাক
ফিলিপাইন-প্রাণিত চোখধাঁধানো পোশাক
৬/২০
জার্মানির জন্য করেছেন রক স্টাইল
জার্মানির জন্য করেছেন রক স্টাইল
৭/২০
ইতালির অনুপ্রেরণায় ফ্যাশনেবল জেন্টেলম্যান লুকে উইজডম
ইতালির অনুপ্রেরণায় ফ্যাশনেবল জেন্টেলম্যান লুকে উইজডম
৮/২০
স্পেনের স্টাইলটা হয়েছে বেশ চমৎকার
স্পেনের স্টাইলটা হয়েছে বেশ চমৎকার
৯/২০
আমেরিকাকে স্টাইল করবে অথচ এতে জিনসের ছোঁয়া থাকবে না, তা তো হতেই পারে না
আমেরিকাকে স্টাইল করবে অথচ এতে জিনসের ছোঁয়া থাকবে না, তা তো হতেই পারে না
১০/২০
কানাডার শীত কিন্তু বেশ কুখ্যাত। তাই তো গরম কাপড়ে স্টাইল করেছেন উইজডম
কানাডার শীত কিন্তু বেশ কুখ্যাত। তাই তো গরম কাপড়ে স্টাইল করেছেন উইজডম
১১/২০
ভারতের জন্য পতাকার পাশাপাশি অনুপ্রেরণা নিয়েছেন কুর্তা থেকে
ভারতের জন্য পতাকার পাশাপাশি অনুপ্রেরণা নিয়েছেন কুর্তা থেকে
১২/২০
নীল হলুদ পোশাকে ইউক্রেনের স্টাইল
নীল হলুদ পোশাকে ইউক্রেনের স্টাইল
১৩/২০
 স্টাইলে মরক্কো
স্টাইলে মরক্কো
১৪/২০
সাদা পোশাক ও লাল ফুলে জাপান
সাদা পোশাক ও লাল ফুলে জাপান
১৫/২০
নিজ জন্মভূমি নাইজেরিয়াকে দারুণভাবে স্টাইল করেছেন
নিজ জন্মভূমি নাইজেরিয়াকে দারুণভাবে স্টাইল করেছেন
১৬/২০
গ্রেট ব্রিটেনের জন্য স্টাইলিশ রাজকীয় লুক
গ্রেট ব্রিটেনের জন্য স্টাইলিশ রাজকীয় লুক
১৭/২০
পাকিস্তানের জন্য সবুজ শার্ট, প্যান্ট, সাদা স্কার্ফের সঙ্গে আছে চাঁদ-তারার নেকলেস
পাকিস্তানের জন্য সবুজ শার্ট, প্যান্ট, সাদা স্কার্ফের সঙ্গে আছে চাঁদ-তারার নেকলেস
১৮/২০
এক ফ্রেমে মিসর, নেদারল্যান্ডস, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া
এক ফ্রেমে মিসর, নেদারল্যান্ডস, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া
১৯/২০
নরওয়ে, সুইডেন, তুরস্ক, কেনিয়া
নরওয়ে, সুইডেন, তুরস্ক, কেনিয়া
২০/২০
জ্যামাইকা, রোমানিয়া, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড
জ্যামাইকা, রোমানিয়া, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১৪: ০৪
বিজ্ঞাপন