টুইনিং লুকে জমে উঠুক বন্ধু দিবস
শেয়ার করুন
ফলো করুন

বন্ধুত্ব মানেই একসঙ্গে কাটানো অসংখ্য ছোট ছোট মুহূর্ত, হঠাৎ করে বেরিয়ে পড়া, ক্যাম্পাসের আড্ডা, ভ্রমণ কিংবা এক ফ্রেমে বন্দী হয়ে থাকা স্মৃতি। সেই বন্ধুত্বের উদযাপনকে আরও রঙিন ও স্টাইলিশ করে তুলতে বন্ধু দিবস উপলক্ষে বিশেষ ড্রপ শোল্ডার টি-শার্ট কালেকশন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ। সমকালীন ডিজাইন, আরামদায়ক ফেব্রিক এবং ম্যাচিং লুকের ভাবনায় তৈরি এই কালেকশন তরুণদের বন্ধু দিবসের স্টাইলিংয়ে যোগ করবে নতুন মাত্রা।

মিনিমাল ডিজাইনে বন্ধুত্বের গল্প

নতুন কালেকশনের প্রধান আকর্ষণ মিনিমাল অথচ অর্থবহ ডিজাইন। টি-শার্টের সামনে রয়েছে "Friends" টাইপোগ্রাফি, আর পেছনে একদল বন্ধুর লাইন-আর্ট ইলাস্ট্রেশন। পুরো নকশাজুড়ে ফুটে উঠেছে একসঙ্গে পথচলা, ভাগ করে নেওয়া স্মৃতি এবং বন্ধুত্বের অটুট বন্ধনের প্রতীক। যাঁরা অতিরিক্ত অলংকরণের বদলে পরিচ্ছন্ন ও আধুনিক ডিজাইন পছন্দ করেন, তাঁদের জন্য এই কালেকশন হতে পারে সহজেই নজর কাড়ার মতো একটি পছন্দ।

বিজ্ঞাপন

আরাম আর স্টাইল একসঙ্গে

টি-শার্টগুলো তৈরি হয়েছে ১৬০+ জিএসএম প্রিমিয়াম কটন ফেব্রিকে। ফলে কাপড় যেমন আরামদায়ক, তেমনি টেকসইও। ওভারসাইজড ড্রপ শোল্ডার ফিট এবং আধুনিক কাটিংয়ের কারণে এটি সারাদিন পরেও স্বাচ্ছন্দ্য বজায় রাখে।


ক্যাম্পাস, বন্ধুদের আড্ডা, ঘুরতে যাওয়া কিংবা বন্ধু দিবসের বিশেষ আয়োজন—সব জায়গাতেই সহজেই মানিয়ে যাবে এই টি-শার্ট। কালেকশনটি পাওয়া যাচ্ছে ট্রেন্ডি দুটি রঙ-এ -কালো  ও কফি।

টুইনিং লুকে স্মরণীয় হোক বন্ধু দিবস

বর্তমান ফ্যাশনে টুইনিং বা ম্যাচিং আউটফিটের জনপ্রিয়তা বাড়ছে। বন্ধু দিবসেও একই ডিজাইনের টি-শার্ট পরে পুরো বন্ধুদের দল একসঙ্গে উদযাপন করলে ছবিগুলো যেমন হয়ে উঠবে আরও আকর্ষণীয়, তেমনি দিনটিও থাকবে স্মরণীয়।
বন্ধুদের সঙ্গে একই থিমে সাজলে শুধু স্টাইলই নয়, বন্ধুত্বের অনুভূতিটাও যেন আরও গভীর হয়ে ওঠে।

বিজ্ঞাপন

উপহারেও থাকুক ভালোবাসার ছোঁয়া

শুধু পোশাক নয়, বন্ধু দিবসে প্রিয় মানুষটিকে চমকে দিতে রঙ বাংলাদেশের অ্যাক্সেসরিজ সংগ্রহেও রয়েছে নানা বিকল্প। পোশাকের পাশাপাশি পাওয়া যাচ্ছে মগ, জুয়েলারি, ব্যাগ, স্কার্ফসহ বিভিন্ন ফ্যাশন অ্যাক্সেসরিজ। নিজের পছন্দ কিংবা বন্ধুর ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে বেছে নেওয়া যাবে উপহার।

কোথায় পাওয়া যাবে

বন্ধু দিবসের এই বিশেষ কালেকশন পাওয়া যাচ্ছে দেশের সব রঙ বাংলাদেশ আউটলেটে। অনলাইনে কেনাকাটার জন্য ভিজিট করা যাবে www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে যোগাযোগ করা যাবে।
বন্ধুত্বের উদযাপন কেবল একটি দিনের নয়, বরং একসঙ্গে তৈরি হওয়া অসংখ্য স্মৃতির। আর সেই স্মৃতিকে আরও স্টাইলিশ ও রঙিন করে তুলতে বন্ধু দিবসে রঙ বাংলাদেশের এই বিশেষ কালেকশন হতে পারে দারুণ একটি পছন্দ।

ছবি: রঙ বাংলাদেশ

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৭: ৫২
বিজ্ঞাপন