
২০২৬ সালের ল্যাকমে ফ্যাশন উইকে ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্রার শোস্টপার হিসেবে রানওয়েতে হেঁটে যেন নতুন করে নিজেকে প্রমাণ করলেন জেন-জি সুপারস্টার অনন্যা পাণ্ডে।

আইভরি শার্ট, প্লিটেড মিনি স্কার্ট আর ব্লেজারের স্টাইলিশ কম্বিনেশনে তিনি হাজির হয়েছিলেন একদম গ্লোবাল সুপারমডেল আমেজে।
এর আগেও র্যাম্প ওয়াক করেছেন অনন্যা, তবে এবারের উপস্থিতি যেন আলাদা—আরও পরিণত, আরও আত্মবিশ্বাসী। তাঁর এই উপস্থিতি দেখে ভক্তরা মুগ্ধ হয়ে তুলনা টানছেন আন্তর্জাতিক সুপারমডেলদের সঙ্গে। কেউ বলছেন, “তিনি একেবারে আমাদের কেন্ডাল জেনার,” আবার কারও মন্তব্য, “অনেকে র্যাম্পে হাঁটে যেন সেটা শুধুই হোমওয়ার্ক কিন্তু অনন্যা হাঁটছেন এমনভাবে যেন পুরো প্যারিস ফ্যাশন উইক তাঁর।”

শোতে অনন্যা পরেছিলেন রাহুল মিশ্রার ফল/উইন্টার ২০২৬ কালেকশনের একটি স্টেটমেন্ট লুক। রিল্যাক্সড ফিট ও স্ট্রাকচারড কলারের সাদা শার্টের উপর তিনটি ক্রিস্টাল-স্টাডেড ড্রাগনফ্লাই ব্রোচ লুকটির প্রধান আকর্ষণ। সঙ্গে প্লিটেড টেনিস স্কার্ট পড়েছেন , যার ইন্ডিগো বর্ডার পুরো আউটফিটে কনট্রাস্ট তৈরি করেছে। এর ওপর টোন-অন-টোন ফ্লোরাল এমব্রয়ডারিতে সজ্জিত আইভরি ব্লেজার লেয়ারিং স্টাইলকে দিয়েছে এক অনন্য মাত্রা।

পুরো লুকটি রাখা হয়েছিল স্লিক ও মিনিমাল। পায়ে সাদা স্টিলেটো, আর মেকআপে ডিউই বেস—চোখে হালকা শিমার, ঠোঁটে গ্লসি পিংক আর চিকবোনে নরম ব্লাশ। চুলে ন্যাচারাল ওয়েভ, সঙ্গে নতুন কাটা ব্যাঙ্গস—সব মিলিয়ে তৈরি হয়েছে হাই-ফ্যাশন লুক।

অনন্যার এই সুপারমডেল অবতার দেখে অনেক ভক্তই বলছেন, অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও তিনি সহজেই নিজের জায়গা তৈরি করতে পারেন। এমনকি কেউ কেউ তো সরাসরি পরামর্শ দিচ্ছেন—অভিনয়ের চেয়ে মডেলিং ক্যারিয়ারেই নাকি বেশি মানানসই এই জেন-জি সুন্দরী।
ছবি: ইন্সটাগ্রাম