মেট গালা ২০২৬: এবারের থিম কস্টিউম আর্ট
শেয়ার করুন
ফলো করুন

মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট এবারের মেট গালার মাধ্যমে বোঝাতে চায়। পোশাক মানে শুধুমাত্র একটি পরিধেয় নয়। এটি গল্প বলে, সময়কে ধারণ করে, একটি দেশের সাংস্কৃতিক মানসিকতা বোঝায়। এজন্য কস্টিউম ইনস্টিটিউট গ্যালারিতে চিত্রকলা, ভাস্কর্য ও ঐতিহাসিক পোশাক- সবকিছু একসঙ্গে রাখা হবে। যাতে বোঝা যায় পোশাক কীভাবে যুগে যুগে শিল্পের অংশ হয়ে উঠেছে। এই ঘোষণার সময় প্রদর্শিত হয় চার্লস জেমসের বিখ্যাত নকশা “বাসটেল”। যা এই থিমের মূল ভাবনাকে আরও স্পষ্ট করে।

প্রদর্শনীতে কী থাকছে

পোশাকের ইতিহাস ও তার শিল্পরূপ

* বিভিন্ন সময়ের শিল্পকর্মের সঙ্গে পোশাকের তুলনামূলক উপস্থাপন

* মানবদেহের উপস্থাপনায় অর্থ ও মূল্যবোধের পরিবর্তন

* দা মেটের সংগ্রহ থেকে নির্বাচিত শিল্পকর্ম ও ডিজাইনারদের পোশাক

কস্টিউম ইনস্টিটিউটের কিউরেটর অ্যান্ড্রু বোল্টন জানিয়েছেন, ফ্যাশনকে এবার মিউজিয়ামের মূল শিল্পধারার সঙ্গে সমান মর্যাদায় দেখা হবে। এটাই এই নতুন গ্যালারির সবচেয়ে বড় তাৎপর্য।

বিজ্ঞাপন

মেট গালা ২০২৬ এর সম্ভাব্য তারিখ

প্রতি বছরের মতো এবারও মেট গালা অনুষ্ঠিত হবে মে মাসের প্রথম সোমবার। অর্থাৎ ৪ মে ২০২৬। থিম অনুযায়ী ড্রেস কোডে উপস্থিত হতে হবে অংশগ্রহণকারীদের। দা মেটের নতুন ১২,০০০ বর্গফুট গ্যালারি শুধু প্রদর্শনী নয়; এটি ফ্যাশনকে স্থায়ীভাবে শিল্পের কেন্দ্রে আনার এক নতুন প্রয়াস।

আয়োজকদের মতে, ২০২৬ সালের মেট গালা শুধু ফ্যাশনের উপস্থাপন নয়। এটি পোশাককে শিল্পকর্ম  হিসেবে দেখার এক নতুন অধ্যায়।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৩: ১৩
বিজ্ঞাপন