ভেনিসের রেড কার্পেটে নিজের ডিজাইন করা পোশাকে বাংলাদেশের তাসমিম জোবায়ের
শেয়ার করুন
ফলো করুন

আন্তর্জাতিক রেড কার্পেটে তাসমিমের কাজ অবশ্য নতুন নয়। ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবেও তাঁর নকশা করা পোশাকে নজর কেড়েছেন নাগমা মিরাজকর ও উর্বশী রাউতেলা। উর্বশীর পরা তাঁর স্প্রিং/সামার ২০২৬ কতুর গাউনে ছিল ক্রিস্টাল ও মুক্তার কাজ, সঙ্গে নাটকীয় ভলিউমিনাস স্কার্ট।

এর আগে প্যারিস ফ্যাশন উইকে জিভাঁশির স্প্রিং/সামার ২০২৬ কালেকশনেও কাজ করেছেন তাসমিম। ফলে কান থেকে প্যারিস, এবার ভেনিস—আন্তর্জাতিক ফ্যাশনের গুরুত্বপূর্ণ তিন মঞ্চেই নিজের কাজের উপস্থিতি জানান দিলেন এই বাংলাদেশি ডিজাইনার।

বিজ্ঞাপন

চট্টগ্রামে জন্ম নেওয়া তাসমিম মাত্র ১৫ বছর বয়সে ফ্যাশন ডিজাইনের পড়াশোনা শুরু করেন। ২০১৯ সালে দুবাই ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে আন্তর্জাতিক অভিষেকের পর প্যারিস ফ্যাশন উইকেও উপস্থাপিত হয়েছে তাঁর কতুর।

ভেনিসে তাসমিম জোবায়ের
ভেনিসে তাসমিম জোবায়ের

ভেনিসের রেড কার্পেট এমনিতেই তারকাদের ফ্যাশন স্টেটমেন্টের জন্য বিশেষভাবে আলোচিত। এবারের উৎসবে হাজির হয়েছেন পেনেলোপে ক্রুজ, হাভিয়ের বারদেম, ডাকোটা জনসন, অ্যালিসিয়া ভিকান্ডার ও রবার্ট প্যাটিনসনের মতো তারকারা।

বিজ্ঞাপন

পুরস্কারের দৌড়ে থাকা বেশ কিছু আলোচিত ছবিও রয়েছে এবারের আয়োজনে। তাই সিনেমার পাশাপাশি তারকাদের রেড কার্পেট লুক নিয়েও আগ্রহের কমতি নেই।
সাম্প্রতিক বছরগুলোতে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল ফ্যাশন হাউসগুলোর জন্যও হয়ে উঠেছে নতুন কাজের ঝলক দেখানোর গুরুত্বপূর্ণ একটি মঞ্চ। ফ্যাশন মাস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই এখানে দেখা মেলে ডিজাইনারদের নতুন ভাবনার। ২০২৫ সালে বোটেগা ভেনেতা, ডিওর ও শ্যানেলের নতুন কাজের কিছু আভাসও মিলেছিল উৎসবের রেড কার্পেটে।

সেই ধারাবাহিকতায় তাসমিমের ভেনিস লুকও শুধু একটি গ্ল্যামারাস রেড কার্পেট মুহূর্ত নয়। বিশ্বমঞ্চে বাংলাদেশি কউচারের ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠার গল্পেও এটি একটি নতুন সংযোজন। ভেনিসের আলোয় তাসমিম জোবায়েরের কতুর তাই লিখল আরও একটি ঝলমলে অধ্যায়।

ছবি: তাসনিম জোবায়ের

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০: ০১
বিজ্ঞাপন