৮০ বছরের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হলো মেট গালার টিকেট, কী কী পাওয়া যায় এর বিনিময়ে
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় আয়োজন মেট গালা ২০২৬ এবার এক ইতিহাস তৈরি করেছে। এই বছরের টিকেটের দাম পৌঁছে গেছে রেকর্ড উচ্চতায়, যা একে শুধু গ্ল্যামারের জগতে নয় বরং বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামাজিক আয়োজনগুলোর একটিতে পরিণত করেছে।

অনুষ্ঠানে ১০ জনের একটি টেবিল বুক খরচ করতে হয়েছে বাংলাদেশি টাকায় সাড়ে তিন কোটি
অনুষ্ঠানে ১০ জনের একটি টেবিল বুক খরচ করতে হয়েছে বাংলাদেশি টাকায় সাড়ে তিন কোটি

টিকেটের দাম কত ছিল এবার

২০২৬ সালের মেট গালার একটি টিকেটের দাম প্রায় ১ লাখ ডলার (প্রায় ১ কোটি টাকারও বেশি)। গত বছরের তুলনায় তা ২৫ হাজার ডলার বেশি। অন্যদিকে, অনুষ্ঠানে ১০ জনের একটি টেবিল বুক খরচ করতে হয়েছে প্রায় ৩ লাখ ৫০ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় সাড়ে তিন কোটি।

বিজ্ঞাপন

কারা দেন এই টিকেটের টাকা

চমকপ্রদ হলেও সত্যি এই বিপুল অর্থ বেশিরভাগ ক্ষেত্রেই তারকারা নিজেরা দেন না। বড় বড় ফ্যাশন হাউস যেমন লুই ভিতোঁ পুরো টেবিল কিনে নেয়। এরপর তারা নির্বাচিত সেলিব্রিটিদের আমন্ত্রণ জানায় তাদের ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে অংশ নিতে।

মেট গালা কেবল একটি ফ্যাশন ইভেন্ট নয়, এটি বিশ্বব্যাপী ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের একটি বড় প্ল্যাটফর্ম
মেট গালা কেবল একটি ফ্যাশন ইভেন্ট নয়, এটি বিশ্বব্যাপী ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের একটি বড় প্ল্যাটফর্ম

তারাই তারকাদের লুক থেকে কস্টিউম ডিজাইন সব করে থাকে এই ব্র্যান্ডগুলো। বিনিময়ে সেই ফ্যাশন ব্র্যান্ডগুলোর প্রচারণা হয়। মেট গালা কেবল একটি ফ্যাশন ইভেন্ট নয়, এটি বিশ্বব্যাপী ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের একটি বড় প্ল্যাটফর্ম।

মেট গালার সমস্ত আয় যায় মেট্রোপলিটন মিউজিয়াম আর্টের কস্টিউম ইনস্টিটিউটের তহবিলে
মেট গালার সমস্ত আয় যায় মেট্রোপলিটন মিউজিয়াম আর্টের কস্টিউম ইনস্টিটিউটের তহবিলে

এই অর্থ কোথায় যায়

মেট গালার সমস্ত আয় যায় মেট্রোপলিটন মিউজিয়াম আর্টের কস্টিউম ইনস্টিটিউটের তহবিলে। এই অর্থ দিয়ে পরিচালিত হয় ফ্যাশন সম্পর্কিত গবেষণা, সংরক্ষণ এবং বার্ষিক প্রদর্শনী আয়োজন।

বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথিদের জন্য কী কী আয়োজন থাকে

মেট গালায় অংশ নেওয়া মানে কেবল একটি ফ্যাশন রানওয়েতে যাওয়া নয়। এটি এক বিশেষ অভিজ্ঞতা। এবার থাকছে কস্টিউম আর্ট দেখার দারুণ সুযোগ। বিশ্বখ্যাত মেট গালা রেড কার্পেটে হাঁটার সুযোগ তো আছেই। গালার পর এক্সক্লুসিভ আফটার-পার্টিতে অংশগ্রহণ করতে পারেন অতিথিরা।

 গালার পর এক্সক্লুসিভ আফটার-পার্টিতে অংশগ্রহণ করতে পারেন অতিথিরা
গালার পর এক্সক্লুসিভ আফটার-পার্টিতে অংশগ্রহণ করতে পারেন অতিথিরা

নির্বাচিত তারকারা পান বিখ্যাত শেফদের পরিবেশনায় কিউরেটেড ককটেল ডিনার ।থাকে বিশ্বখ্যাত সঙ্গীত তারকাদের লাইভ পারফরম্যান্স উপভোগ্য করার সুযোগ। সেই সঙ্গেআছে স্পনসরদের বিশেষ গিফট হ্যাম্পার।  মেট গালা যেখানে অনুষ্ঠিত হয় তার পাশেই বিখ্যাত দ্যা মার্ক হোটেলের অবস্থান।

এই আয়োজন চলাকালীন সময়ে তাঁদের রেস্তোরাঁ ও ফুড কার্টে চলে ব্যস্ততা। লাল গালিচায় হাঁটা শেষে স্ন্যাকস হিসেবে তাঁরা ফ্যাশনিস্তাদের জন্য আইকনিক হট ডগ কার্টে শেফ জেন জর্জ ভনগারিচটেন  পরিবেশন করেন সিগনেচার হট ডগ। এখানে থাকে দুই ধরনের একটি বিফ হট ডগ এবং একটি অর্গানিক চিকেন হট ডগ। এর সঙ্গে থাকে বিশেষ টপিংস। ক্যারাওয়ে সিড দিয়ে তৈরি সাওয়ারক্রাউট, ইউজু পিকলস এবং কিমচি। এই হট ডগের সঙ্গে পরিবেশন করা হয় তাদের বিখ্যাত ফ্রেঞ্চ ফ্রাই, যা মেট গালার গ্ল্যামারের মধ্যে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে।

সূত্র: পেইজ সিক্স

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৮: ০৯
বিজ্ঞাপন