প্যারিসের অভিজাত ফ্যাশন ইভেন্টে সাড়া জাগানো জিন্নাহর প্রপৌত্রী এলা ওয়াদিয়াকে চেনেন কি
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বের অন্যতম অভিজাত ডেবুট্যান্ট বল এটি। এ আয়োজনকে অনেক সময় টিনএজারদের মেট গালা বলা হয়। প্রতিবছর প্যারিসের বিলাসবহুল শাংগ্রিলা প্যারিস হোটেলে বসে এই লে বল-এর আয়োজন। একসময় ভবনটি ছিল প্রিন্স রোলাঁ বোনাপার্টের বাসভবন। বিশ্বের বিভিন্ন প্রভাবশালী পরিবারের ২১ বছরের কম বয়সী মাত্র ২০ তরুণীকে এ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা আনুষ্ঠানিকভাবে অভিষেক করেন, নাচেন এবং ফ্যাশন ও সামাজিক অঙ্গনের নজরে আসেন।

মোহাম্মদ আলী জিন্নাহর প্রপৌত্রী এলা ওয়াদিয়া
মোহাম্মদ আলী জিন্নাহর প্রপৌত্রী এলা ওয়াদিয়া
গত বছরের লে বল-এ অংশ নিয়ে নজর কাড়েন তিনি
গত বছরের লে বল-এ অংশ নিয়ে নজর কাড়েন তিনি

অংশগ্রহণকারীদের মধ্যে থাকেন রাজপরিবারের সদস্য, বিলিয়নিয়ার পরিবারের উত্তরাধিকারী, হলিউডের পরিচিত পরিবারের সন্তানসহ বিভিন্ন দেশের তরুণীরা। জানেন কি, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর প্রপৌত্রী এলা ওয়াদিয়া প্যারিসে অনুষ্ঠিত এই বিশ্বখ্যাত লে বল দ্য ডেবুট্যান্টের গত আয়োজনে অংশ নিয়েছিলেন? গত বছর স্ট্র্যাপলেস এলি সাব গাউন পরে লে বল-এ বিশেষভাবে নজর কাড়েন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর প্রপৌত্রী এলা ওয়াদিয়া।

বিজ্ঞাপন

জিন্নাহর পরিবারের সঙ্গে সম্পর্ক

এলার পারিবারিক পরিচয়ের সূত্রটি শুরু হয় জিন্নাহর একমাত্র সন্তান দিনা জিন্নাহকে দিয়ে। জিন্নাহ ও তাঁর দ্বিতীয় স্ত্রী রুট্টেনবাই পেটিটের একমাত্র সন্তান ছিলেন দিনা। ১৯১৮ সালে তাঁদের বিয়ে হয়।

জিন্নাহ ও তাঁর দ্বিতীয় স্ত্রী রুট্টেনবাই পেটিট
জিন্নাহ ও তাঁর দ্বিতীয় স্ত্রী রুট্টেনবাই পেটিট

পারসি পরিবারের রুট্টেনবাই বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু জিন্নাহ-কন্যা দিনা পরে বিয়ে করেন নেভিল ওয়াদিয়াকে, যিনি রুট্টেনবাইয়ের পরিবারের সঙ্গে সম্পর্কিত পারসি ওয়াদিয়া পরিবারের সদস্য ছিলেন। এই বিয়ের কারণে বাবা-মেয়ের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ করা হয়েছে।

এলার পারিবারিক পরিচয়ের সূত্রটি শুরু হয় জিন্নাহর একমাত্র সন্তান দিনা জিন্নাহকে দিয়ে
এলার পারিবারিক পরিচয়ের সূত্রটি শুরু হয় জিন্নাহর একমাত্র সন্তান দিনা জিন্নাহকে দিয়ে

দিনা ও নেভিলের ছেলে নসলি ওয়াদিয়া পরবর্তী সময়ে ভারতের পরিচিত ব্যবসায়ী এবং ওয়াদিয়া গ্রুপের চেয়ারম্যান হন। তাঁর দুই ছেলে নেস ওয়াদিয়া ও জেহাঙ্গির ওয়াদিয়া। জেহাঙ্গির বম্বে ডাইং, গো ফার্স্ট ও বম্বে রিয়েলটির ব্যবস্থাপনা পরিচালক। তাঁর স্ত্রী সেলিনা ওয়াদিয়া একজন ফ্যাশন ডিজাইনার। তাঁদের সন্তান এলা।

এলার মা সেলিনা ওয়াদিয়া একজন ফ্যাশন ডিজাইনার
এলার মা সেলিনা ওয়াদিয়া একজন ফ্যাশন ডিজাইনার

এই পারিবারিক সূত্রেই এলা ওয়াদিয়া মোহাম্মদ আলী জিন্নাহর প্রপৌত্রী। ফলে তাঁর পরিচয়ের সঙ্গে যেমন জড়িয়ে আছে পাকিস্তানের প্রতিষ্ঠাতার উত্তরাধিকার, তেমনি রয়েছে ভারতের পরিচিত ওয়াদিয়া পরিবারের ঐতিহ্য।

বিজ্ঞাপন

লে বলের ঝলমলে আয়োজন

আগে ক্রিয়োঁ বল নামে পরিচিত লে বলের ইতিহাস শুরু হয় ১৯৫৮ সালে। সময়ের সঙ্গে এটি বিশ্বের প্রভাবশালী পরিবারের তরুণীদের জন্য অন্যতম আলোচিত সামাজিক ও ফ্যাশন আয়োজন হয়ে উঠেছে। সাধারণত থ্যাংকসগিভিংয়ের সপ্তাহান্তে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেওয়া তরুণীরা পরেন কতুর গাউন। অনেক গাউনের দাম ৫০ হাজার থেকে ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।ঝাড়বাতির আলোয় সাজানো কক্ষে চলে নাচ ও আনুষ্ঠানিক পরিচয় পর্ব। আইফেল টাওয়ারের দিকে মুখ করা বারান্দায় তৈরি হয় টিকটক ভিডিও। আর মূল্যবান গয়নার নিরাপত্তার জন্য থাকে সশস্ত্র নিরাপত্তারক্ষী।

এলি সাব-এর স্ট্র্যাপলেস গোল্ডেন গাউন পরেন এলা
এলি সাব-এর স্ট্র্যাপলেস গোল্ডেন গাউন পরেন এলা

গত বছরের লে বল-এ, অর্থাৎ ২০২৫-এর ডিসেম্বরে এলা ওয়াদিয়া নজর কাড়েন আলাদা করে। এলি সাব-এর স্ট্র্যাপলেস গোল্ডেন গাউন পরেন তিনি। তাঁর সঙ্গে অংশ নেন ক্যারোলিনা ল্যান্সিং, ইসাবেল দ’অরলিয়ঁ, লেডি আরামিন্টা স্পেন্সার-চার্চিল, জিলিয়ান চ্যান, ইউলালিয়া দে অরলিয়ঁ-বোরবোঁ, আলমুদেনা ডেইলি দে অরলিয়ঁ, রুবি কেম্পার, অ্যালিস ওয়াং, ইউজেনিয়া অব হোহেনজোলার্ন, ব্রনউইন ভ্যান্স, এলিজা লিন্ডরথসহ আরও কয়েকজন।

গত বছরের লে বল-এ, অর্থাৎ ২০২৫-এর ডিসেম্বরে এলা ওয়াদিয়ার সঙ্গে অংশ নেন আরও অনেকে
গত বছরের লে বল-এ, অর্থাৎ ২০২৫-এর ডিসেম্বরে এলা ওয়াদিয়ার সঙ্গে অংশ নেন আরও অনেকে

প্রত্যেক অংশগ্রহণকারী একটি কতুর ফ্যাশন হাউসের সঙ্গে কাজ করে নিজের জন্য বিশেষভাবে তৈরি গাউন নির্বাচন করেন। পোশাকের ক্ষেত্রে একটি নিয়ম কঠোরভাবে মানতে হয়—কালো বা সাদা রং ব্যবহার করা যাবে না।

ইতিহাস থেকে ফ্যাশনের মঞ্চে

এলার লে বল অভিষেক কেবল একটি ফ্যাশন আয়োজনের অংশগ্রহণ নয়, তাঁর পারিবারিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।

এলার লে বল অভিষেক কেবল একটি ফ্যাশন আয়োজনের অংশগ্রহণ নয়
এলার লে বল অভিষেক কেবল একটি ফ্যাশন আয়োজনের অংশগ্রহণ নয়

আর প্যারিসের এই ঝলমলে মঞ্চে উপস্থিতির মধ্য দিয়ে সেই ঐতিহাসিক উত্তরাধিকারের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক ফ্যাশনের নতুন পরিচয়। জিন্নাহর বংশধর এলা ওয়াদিয়ার গল্পকে যেন ইতিহাস, পারিবারিক উত্তরাধিকার ও আন্তর্জাতিক ফ্যাশনের এক অদ্ভুত সংযোগ বলা যায়।

সূত্র: দ্য ডন,

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ০০
বিজ্ঞাপন