
ঈদ আবার আমাদের মধ্যে নিয়ে এসেছে আনন্দ। উৎসবকে রাঙিয়ে দিতে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ক্লাবহাউসের বিশেষ আয়োজন এক্সক্লুসিভ ঈদ কালেকশন।

ঐতিহ্যে ও আধুনিকতার সমন্বয়ে ক্লাবহাউসের এক্সক্লুসিভ ঈদ কালেকশনের মধ্যে আছে উন্নত মানের কাপড় ও ডিজাইনে তৈরি প্যান্ট শাড়ি এবং ছেলে-মেয়েদের জন্য কাবলি সেট। আরও আছে প্রাচীন তুর্কি প্রাসাদের দেয়ালের কারুকার্য এবং রং থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা ‘অটোমান কালেকশন’। ঈদের সাজে নতুনত্ব দিতে ভিন্ন আঙ্গিকে ডিজাইন করা হয়েছে ‘কুইন অব ওশান কালেকশন’। ইউনিক পার্ল দিয়ে তৈরি এই কালেকশনের পোশাক যেকোনো উৎসবের সঙ্গে সহজে মানিয়ে যায়।
এক্সক্লুসিভ কালেকশনে মূলত প্রাধান্য দেওয়া হয়েছে পাঁচটি রংকে—ল্যাভেন্ডার, প্যারট গ্রিন, হোয়াইট ও ব্ল্যাক। ঈদ উদ্যাপনের জন্য আরও আছে মসলিন ও তসর সিল্কের ওপর এমব্রয়ডারি করা থ্রি-পিস স্যুট।

ক্লাবহাউস বরাবরই পোশাকের ডিজাইনের পাশাপাশি আরামকে গুরুত্ব দেয়। ঈদের আনন্দ ও প্রশান্তি দুই-ই পাওয়া যাবে এলিগ্যান্ট ‘আজরাক’ কালেকশনে। এই কালেকশনের পোশাকে প্রাচীন সিন্দের ঐতিহ্যের ছোঁয়া রাখা হয়েছে। প্রাচীন স্থাপত্য নকশা থেকে অনুপ্রাণিত হয়ে আরও ডিজাইন করা হয়েছে ‘হেরায়েথ কালেকশন’।
হিজাব ও লং টিউনিক পোশাকের সমন্বয় পাওয়া যাবে ‘নর্ম কালেকশনে’। এ ছাড়া ক্লাবহাউস নিয়ে এসেছে সত্তর দশকের ফ্যাশনের আধুনিক সংস্করণ ‘সেভেনটিজ কালেকশন’, যেটিতে বাচ্চা থেকে শুরু করে বড়দের স্টাইলিশ পোশাক আছে।

ক্লাবহাউসে এবার ঈদে আরও থাকছে বরাবরের মতো সিগনেচার আইটেম প্যান্ট শাড়ি ও ম্যাটারনিটি ওয়্যার। এ ছাড়া আরও আছে সামার কালেকশন, এমব্রয়ডারি কালেকশন এবং নিউ বর্ন কালেকশন।
ঈদ শপিং ট্রেন্ডে খুব একটা পরিবর্তন এসেছে বলে মনে হয় না। সব সময় আমরা যেটা দেখে এসেছি, প্রথম রোজা থেকে ১৫ রোজা পর্যন্ত নারী ও বাচ্চাদের কাপড়ের বিক্রি বেশি হয়ে থাকে, এ বছরও তার ব্যত্যয় ঘটেনি। ১৬ রোজার পর থেকে পুরুষদের পোশাক বিক্রি বাড়তে থাকে।

প্রত্যাশার চেয়ে ভালো বিক্রি হওয়ায় এবং ক্রেতাচাহিদার কথা মাথায় রেখে শেষ ৫ দিনে আমাদের আরও কিছু এক্সক্লুসিভ ডিজাইনের পাঞ্জাবি আউটলেটগুলো দেওয়া হবে। আশা করি শেষ ৫ দিনে ক্রেতার যে চাহিদা আমরা দেখে এসেছি, সেটা বিদ্যমান থাকবে এ বছরও।
ছবি: ক্লাবহাউস


