নয়ে পাবণ
শেয়ার করুন
ফলো করুন

ধানমন্ডির মাইডাস সেন্টারে ৯ ও ১০ সেপ্টেম্বর আয়োজন করা হয় দেশি পণ্যের প্রদর্শনী বিবির পাবণ। দেশি বুটিক পটের বিবির তত্ত্বাবধানে মোট নয়টি প্রতিষ্ঠান একই ছাদের নিচে অংশ নেয় এ আয়োজনে। দেশি পণ্যের সমাহারে দুই দিনব্যাপী এ পার্বণ চলে। কালিন্দীর পাটের তৈরি ব্যাগ, রঙবতীর ব্রাশ মেটাল গয়না, ডরিমির লন্ডনভিত্তিক স্কিন কেয়ার পণ্য, অরণীর নানা প্রজাতির ঘর সাজানোর গাছ, বুকস অব বেঙ্গলের বই, পুনিজ কিচেনের কেক আর বেকিং সামগ্রী, আরুনিকার হোম ডেকর ও হাতের তৈরি সামগ্রী, রংধনু ক্রিয়েশনের হাতে আঁকা পোশাক, শাড়ি, গয়না, ল্যাম্পশেড আর সর্বোপরি পটের বিবির শাড়ি, ব্লাউজ আর ব্যাগ বিবির পাবণের মূল আকর্ষণ ছিল।

শুধু পোশাক নয়, বরং জীবনযাপনের সব ধরনের গুরুত্বপূর্ণ পণ্যই ছিল এ প্রদর্শনীতে। অনলাইনের বাইরে এসে যেন ক্রেতারা পণ্য দেখে কেনার সুযোগ পান, তাই বিবির পাবণের আয়োজন করে পটের বিবি।  

বিজ্ঞাপন

পটের বিবির স্বত্বাধিকারী ফোয়ারা ফেরদৌস বলেন, বিবির পাবণ পটের বিবির একটি বিশেষ প্রদর্শনী। প্রতিবছরই তাঁরা এটি করেন। করোনার জন্য মাঝে সম্ভব হয়ে ওঠেনি। তিন বছর পর সবাই আবার এক ছাদের নিচে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত তাঁরা। ফোয়ারা ফেরদৌস আরও বলেন, পটের বিবির সঙ্গে আগে দু-তিনটি ব্র্যান্ড বিবির পাবণ অংশ নিত।

এবার নবম বর্ষে নয়টি ব্র্যান্ড নিয়ে বড় পরিসরে বিবির পাবণ করার চেষ্টা করা হয়েছে। আগে অপেক্ষাকৃত ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে এ পাবণ আয়োজন করা হয়েছে কিন্তু এবারই প্রথম বিবির পাবণে প্রতিষ্ঠিত উদ্যোক্তারা অংশ নিয়েছেন।
প্রতিবছর পূজার আগে মূলত এ এক্সিবিশনের আয়োজন করে পটের বিবি।

বিজ্ঞাপন

পূজা উপলক্ষে পটের বিবির নতুন শাড়ি এসেছে মোট ২০টি। পটুয়া নিখিল চন্দ্রের আঁকা কাজ স্ক্রিনপ্রিন্ট করা হয়েছে শাড়ির জমিনে। এ ছাড়া পূজা স্পেশাল লাল সাদা শাড়ি, ফোক মোটিফের কাজ, পাখি ও বিভিন্ন রকমের শামুকের আদলে করা নকশা ছাড়াও মিনিমাল ডিজাইনের প্রিন্টের শাড়িও রয়েছে পূজার আয়োজনে। পুরো শাড়ির জমিনে নয়, বরং আঁচল কিংবা পাড়ে ছিমছাম নকশাকে প্রাধান্য দিয়ে এবারের শাড়িগুলো ডিজাইন করেছে পটের বিবি।

এ ছাড়া শাড়ির প্রিন্টের সঙ্গে মিল আছে, এমন কিছু কুর্তি নিয়ে এসেছে পটের বিবি। রয়েছে ব্লাউজ। এবার রেডিমেড ব্লাউজের দিকে বেশি ফোকাস করা হয়েছে। এ ব্লাউজের সিরিজের নাম লীলা। বেসিক রংগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। একরঙা কাপড়ের বেইজের ওপর প্রিন্টের কাপড় ও প্যাচওয়ার্ক নকশার কম্বিনেশনে তৈরি করা হয়েছে ব্লাউজগুলো।

ছবি: রোয়েনা রাসনাত

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৩৩
বিজ্ঞাপন