প্রকৃতিপ্রাণিত মোটিফে চৌধুরী’স-এর পূজা সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

দুর্গাপূজা সামনে রেখে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডগুলো আনছে বৈচিত্র্যময় পূজা সংগ্রহ। পিছিয়ে নেই অনলাইনভিত্তিক উদ্যোগগুলো। ফ্যাশন উদ্যোগ চৌধুরী’স পূজা সংগ্রহে সাজিয়েছে নান্দনিক নকশার সব শাড়িতে। প্রকৃতিপ্রাণিত মোটিফ যেমন- ফুল, লতাপাতা বরাবরই চৌধুরী’স-এর নকশায় ওঠে আসে। সঙ্গে প্রাধান্য পায় জ্যামিতিক প্যাটার্নও। এবার পূজা সংগ্রহের শাড়িতেও তার ব্যাতিক্রম ঘটেনি।  

চৌধুরী’স পূজা সংগ্রহে সাজিয়েছে নান্দনিক নকশার সব শাড়িতে
চৌধুরী’স পূজা সংগ্রহে সাজিয়েছে নান্দনিক নকশার সব শাড়িতে
পদ্ম, জবার ফুল ও পাতার মোটিফে সাজানো চৌধুরী’স-এর শারদসম্ভার
পদ্ম, জবার ফুল ও পাতার মোটিফে সাজানো চৌধুরী’স-এর শারদসম্ভার

চৌধুরী’স-এর শাড়িতে প্যাচওয়ার্ক, মিররওয়ার্ক ও লেস ও ট্যাসেলের ব্যবহার নজর কাড়ছে বিশেষভাবে। ব্লকের প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপিতে ফুটে উঠেছে অনাড়ম্বর সব নকশা। পদ্ম, জবার ফুল ও পাতার মোটিফে সাজানো চৌধুরী’স-এর শারদসম্ভারের এসব শাড়ি। হ্যান্ডলুম সুতি শাড়ি আর সাদাসিধে নকশা—সব মিলে স্বস্তিদায়ক আবহ তৈরি হয়েছে শাড়িতে।

বিজ্ঞাপন

প্যাচওয়ার্ক করা শাড়িগুলোতে জ্যামিতিক প্যাটার্নে পাড়ে ও আঁচলে প্যাচ বসানো হয়েছে। আর পুরো জমিনে শোভা পাচ্ছে ব্লকের প্রিন্ট। লেইস ও মিররের রুচিশীল কাজ শাড়িকে করে তুলেছে আড়ম্বরপূর্ণ।

হ্যান্ডলুম সুতি শাড়ি আর সাদাসিধে নকশা—সব মিলে স্বস্তিদায়ক আবহ তৈরি হয়েছে শাড়িতে
হ্যান্ডলুম সুতি শাড়ি আর সাদাসিধে নকশা—সব মিলে স্বস্তিদায়ক আবহ তৈরি হয়েছে শাড়িতে
শাড়িতে আছে প্রকৃতির অনুপ্রেরণা
শাড়িতে আছে প্রকৃতির অনুপ্রেরণা

চৌধুরী’স-এর এই সংগ্রহে আছে সিল্কের জমিনে এমব্রয়ডারি ও প্যাচওয়ার্ক করা শাড়িও। অষ্টমী ও নবমীতে সবাই জমকালো শাড়ি পরতে পছন্দ করেন। ফ্যাশন ব্র্যান্ডটি সেই ভাবনা থেকেই এনেছেন এই শাড়িগুলো। শাড়ির নকশার মাঝে মিররওয়ার্ক দিয়ে অলংকরণ করা হয়েছে। আঁচলের ট্যাসেলও নজর এড়ায় না।

বিজ্ঞাপন

রং নিয়ে খেলতে পছন্দ করেন চৌধুরী’স-এর স্বত্বাধিকারী, রুবাইয়াত চৌধুরী। চৌধুরী’স-এর এই সম্ভারে চোখে পড়ছে হালকা পিচ, হালকা সবুজ, বেগুনি, মেজেন্টা ও নীল রঙের আধিক্য।

রং নিয়ে খেলতে পছন্দ করেন চৌধুরী’স-এর স্বত্বাধিকারী, রুবাইয়াত চৌধুরী
রং নিয়ে খেলতে পছন্দ করেন চৌধুরী’স-এর স্বত্বাধিকারী, রুবাইয়াত চৌধুরী

‘পূজা সংগ্রহে লাল-সাদার পাশাপাশি অন্যান্য রঙের পোশাকের চাহিদা থাকে সমান। সেই ব্যাপারটি মাথায় রেখেই রং পছন্দ করেই এবার। চোখে আরাম দেবে এমন রং বাছাই করেছি’, জানান তিনি। নকশা ও রঙের মতো ফেব্রিকও রেখেছে আরামদায়ক। হ্যান্ডলুম সুতি ও হাফসিল্কে সাজানো এই সম্ভার।

ছবি: চৌধুরী’স

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন