
এবার আলোচিত আর্কা ফ্যাশন উইকের শেষ দিনে থিম ছিল সাস্টেনেবল ফ্যাশন। এই কথাতি এখন সকলের মুখে মুখে ফেরে। আসলে সাস্টেনেবল বা টেকসই ফ্যাশনের আছে অনেকগুলো দিক। পরিবেশবান্ধব প্রক্রিয়া ও ম্যাটেরিয়াল আর রিসাইকল, আপসাইকল বা পুনর্ব্যবহারে এখন অত্যন্ত আগ্রহী এ প্রজন্মের ফ্যাশনপ্রেমীরা। থ্রিফট, ডি আই ওয়াই, ডিক্লাটার এই শব্দগুলো এখন জেনজি ফ্যাশনের অত্যাবশ্যক অংশ হয়ে গিয়েছে। এভাবেই পরিবেশ বাঁচানোর প্রত্যয় নিয়ে আর্কার শেষ দিন আলোকিতে জমে উঠেছিল বৈচিত্র্যময় ফ্যাশন বোনানজা।