চিরন্তন লাল–সবুজ
শেয়ার করুন
ফলো করুন

বিজয়ের এই আবেগ ছড়িয়ে দিতে প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে ফ্যাশন হাউসগুলোতে থাকে বিশেষ আয়োজন, যা লাল–সবুজে উজ্জীবিত। বিজয়ের ভাবনায় এবারও সেই লাল–সবুজের সম্ভার, সঙ্গে অন্য রঙের ছোঁয়া রয়েছে পোশাকগুলোতে। তবে পোশাকের কথা এলেই সবার আগে মাথায় রাখতে হয় সময়, আবহাওয়া আর পরিবেশের অবস্থা।

ছবি: কে ক্রাফট
ছবি: কে ক্রাফট

শহরে শীত এখনো জেঁকে বসেনি, তাই এই দিনে মেয়েদের প্রধান সঙ্গী হতে পারে লাল–সবুজের শাড়ি। বিপণিবিতানগুলোয় পাওয়া যাচ্ছে রেডি ব্লাউজও, সঙ্গে শীতে উষ্ণতার প্রয়োজনে জড়িয়ে নেওয়া যেতে পারে লাল–সবুজের শাল। আরামদায়ক সালোয়ার-কামিজ, কুর্তি কিংবা বিভিন্ন প্যাটার্নের টপস, থ্রি–পিস, সিঙ্গেল কামিজ, এ ছাড়া সিঙ্গেল ওড়নাও পাওয়া যাচ্ছে বিজয় দিবসের কালেকশনে।

ছবি: কে ক্রাফট
ছবি: কে ক্রাফট
বিজ্ঞাপন

প্রতিবছরের মতো ছেলেদের পোশাকের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কটি, উত্তরীয়, শাল। বিজয়ের ফ্যাশনে লাল অথবা সবুজ রঙের পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে পরতে কটি বেছে নিতে পারেন চমৎকার সব সংগ্রহ থেকে। ছেলেদের কালেকশনও সমান আকর্ষক পাঞ্জাবি, শার্ট ও টি-শার্টে। বিজয় সম্ভারে যুগল পোশাক ও পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাকও রয়েছে। মা-বাবা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদ্‌যাপন করতে পারবেন এবারের বিজয় উৎসব।

ছবি: রঙ বাংলাদেশ
ছবি: রঙ বাংলাদেশ

জামদানি, কাঁথা, মান্ডালা, জিওমেট্রিক, ট্র্যাডিশনালসহ নানা মোটিফের অনুপ্রেরণায় তৈরি হয়েছে কালেকশন। থাকছে দেশের মানচিত্র নিয়ে বিভিন্ন পোশাক। আলপনা থিমও ফুটে উঠেছে কাপড়ের ক্যানভাসে। মূল রং হিসেবে প্রাধান্য পেয়েছে লাল ও সবুজের নানা শেড। যেমন সবুজ, সি গ্রিন, প্যারোট গ্রিন, বোতল গ্রিন, ফরেস্ট গ্রিন ইত্যাদি। তবে সহকারী রং হিসেবে মেরুন ও কমলার সমন্বয়ও থাকছে। সুতি, সিল্ক, লিনেন, হাফসিল্ক, জর্জেট, ভিসকস, অরগাঞ্জা, তাঁতের তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে ব্যবহার হয়েছে কাটিং সুইং, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ ও এমব্রয়ডারি।

ছবি: রঙ বাংলাদেশ
ছবি: রঙ বাংলাদেশ
বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ১২: ৪৩
বিজ্ঞাপন