মস্কোতে নিজের সিনেমার প্রিমিয়ারে অনবদ্য ‘বেনারসি প্রিন্সেস’ লুকে ভাবনা
শেয়ার করুন
ফলো করুন

প্রিন্সেস মানে রাজকন্যা। সিনেমার নাম 'কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস'৷ এবার মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৪৮তম আসরে নিজের এই সিনেমা নিয়েই গিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এখানে আর্টকোর সেকশনে অফিসিয়ালি মনোনীত হয়েছে নির্মাতা আসিফ ইসলামের সিনেমাটি, যেখানে বাংলাদেশের ট্র্যাডিশনাল যাত্রাপালার মতো সমৃদ্ধ এক শিল্পমাধ্যমের সূর্য ধীরে ধীরে অস্ত যাওয়ার আখ্যান তুলে ধরা হয়েছে। যাত্রার প্রিন্সেস হয়ে এক আবেদনময় নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে ভাবনাকে এখানে।

প্রিন্সেস তো এমনই হয়
প্রিন্সেস তো এমনই হয়
গ্র্যান্ড প্রিমিয়ারের জন্য এর চেয়ে গ্র্যান্ড লুক আর হতেই পারে না
গ্র্যান্ড প্রিমিয়ারের জন্য এর চেয়ে গ্র্যান্ড লুক আর হতেই পারে না

প্রিন্সেস যাত্রার আকর্ষণীয় ও অবিচ্ছেদ্য এক কুশীলব। আর সেই নামের সার্থকতা রাখতেই অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে একেবারে 'প্রিন্সেস' লুক দেওয়ার পরিকল্পনা করেন তন্বী কবির। আর ভাবনা বরাবরের মতোই মন থেকে চেয়েছেন দেশের ঐতিহ্যবাহী হেরিটেজ টেক্সটাইলকে বিশ্বের সামনে তুলে ধরতে। এবারে তিনি চেয়েছিলেন আমাদের বেনারসির সৌন্দর্যকে ধারন করবেন তিনি বিশেষ দিনের সাজপোশাকে। আর সেটি যেন তাঁর প্রিন্সেস চরিত্রটিকেই ফুটিয়ে তোলে।

অনবদ্য ‘বেনারসি প্রিন্সেস’ লুকে অভিনেত্রী ভাবনা
অনবদ্য ‘বেনারসি প্রিন্সেস’ লুকে অভিনেত্রী ভাবনা

অগ্রজ ডিজাইনার ইমাম হাসানের সঙ্গে তন্বী কবিরের যৌথ পরিকল্পনায় ভাবনার যথার্থ 'প্রিন্সেস' লুক রূপ পায় দেশের ঐতিহ্যবাহী ও গৌরবময় হেরিটেজ টেক্সটাইলের মাধ্যমে। পুরো অনসম্বলটি এক কথায় পারফেক্ট। গ্র্যান্ড প্রিমিয়ারের জন্য এর চেয়ে গ্র্যান্ড লুক আর হতেই পারে না৷

বিজ্ঞাপন

পোশাক ও লুক পরিকল্পনা নিয়ে কথা হলো তন্বী কবির ও  ইমাম হাসানের সঙ্গে৷ ইমাম বললেন, বাংলার তাঁত শিল্পে আভিজাত্যের প্রতীক বেনারসি। এর সিল্ক আর জরী সুতার বুননে ও অলংকরণে যুগ  যুগ ধরে সমাদৃত এই বেনারসি শাড়ি শুধু পোশাক নয় বরং একটি আবেগের নাম৷ বিশেষ করে বিয়ের উৎসবে এর উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। এই বেনারসির প্রকৃত রূপটিকে মাথায় রেখে ভাবনার অনসম্বলে মানানসই ব্লাউজের নকশা করেছেন ইমাম। তিনি বলেন, ‘আমি এর আদি সৌন্দর্যকে না ভেঙে বরং একে নতুনভাবে ব্যাখ্যা করেছি ব্লাউজটির নকশায়, যা রেড কার্পেটের মত প্ল্যাটফর্মে এক শক্তিশালী ভিজুয়াল রেফারেন্স তৈরি করতে সক্ষম।’

আদি সৌন্দর্যকে না ভেঙে বরং এর নতুন ব্যাখ্যা করা হয়েছে ব্লাউজটির নকশায়
আদি সৌন্দর্যকে না ভেঙে বরং এর নতুন ব্যাখ্যা করা হয়েছে ব্লাউজটির নকশায়

বেনারসির মূল উপাদান সিল্ক ও জরী সুতা এখানে কাপড়ের বুননে নয় বরং প্রতীকিভাবে ব্যবহার করা হয়েছে৷ সোনালী কর্ড সুতা নেকলেসের মতো পেঁচিয়ে গলার চারপাশে এমনভাবে বিন্যাস করা হয়েছে যা দেখতে গয়নার মতো। ঐতিহ্যগত ও গঠনগতভাবে  বেনারসি যেহেতু অভিজাত, সেই ভাবগাম্ভীর্যের অনুভূতি আনার জন্য বেনারসিতে ব্যবহৃত মিনিয়েচার মোটিফ ব্যবহার করা হয়েছে ব্রাস মেটালের।

এই স্টেটমেন্ট পিসটিকে বেনারসির বুননশৈলীর একটি বিমুর্ত প্রতিফলন বলা যেতে পারে
এই স্টেটমেন্ট পিসটিকে বেনারসির বুননশৈলীর একটি বিমুর্ত প্রতিফলন বলা যেতে পারে
ফেব্রিকের ব্যবহারে শাড়ির ড্রেপিংয়ের প্রভাব আছে
ফেব্রিকের ব্যবহারে শাড়ির ড্রেপিংয়ের প্রভাব আছে

সব মিলিয়ে, এই স্টেটমেন্ট পিসটিকে বেনারসির বুননশৈলীর একটি বিমুর্ত প্রতিফলন বলা যেতে পারে। এছাড়াও লেহেঙ্গার গোলাপি রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্লাউজের সামগ্রিক টোন পরিকল্পনা করা  হয়েছে। এখানে ফেব্রিকের ব্যবহারে শাড়ির ড্রেপিংয়ের প্রভাব আছে, যা নকশায় ফ্লুইডিটি এনেছে। পেছনের দিকে ভেইল ব্যবহার করা হয়েছে। এতে পুরো লুকটিতে একধরনের ড্রামাটিক আমেজ এসেছে।

বিজ্ঞাপন

তন্বী কবির বলছিলেন তাঁর ডিজাইন ভাবনার কথা। সেই 'প্রিন্সেস' কনসেপ্টটিই ধরে রাখতে চেয়েছেন তিনি। কিন্তু ট্র্যাডিশনের সঙ্গে রাখতে চেয়েছেন হাই ফ্যাশনের স্টেটমেন্ট। সেজন্যই মিশ্র মাধ্যম বেছে নিয়েছেন তিনি৷

'প্রিন্সেস' কনসেপ্টে ট্র্যাডিশনের সঙ্গে আছে হাই ফ্যাশনের স্টেটমেন্ট
'প্রিন্সেস' কনসেপ্টে ট্র্যাডিশনের সঙ্গে আছে হাই ফ্যাশনের স্টেটমেন্ট

সিল্ক বেনারসি ফেব্রিক আর র' সিল্ক বা প্রচলিত নামে বলতে গেলে সিল্ক মসলিন ব্যবহার করা হয়েছে এখানে। সিল্ক দিয়েছে সফট ফ্লুইড লাইন আর মসলিনের ব্যবহারে এসেছে স্ট্রাকচার। রং নির্বাচনে মুনশিয়ানা দেখিয়েছেন এখানে ডিজাইনার৷ ডিজনি প্রিন্সেসদেরকে আমরা প্রায়ই এমন চোখজুড়ানো বেবি পিংকে দেখি। আর সেই সঙ্গে যোগ হয়েছে পরিমিত লাশ্চারের জরীর সোনালি আভা।

সিল্ক দিয়েছে সফট ফ্লুইড লাইন আর মসলিনের ব্যবহারে এসেছে স্ট্রাকচার
সিল্ক দিয়েছে সফট ফ্লুইড লাইন আর মসলিনের ব্যবহারে এসেছে স্ট্রাকচার

বুননের মোটিফের ক্ষেত্রে একেবারে গ্রামার মেনেই  কাজটি করেছেন তন্বী। আর মোটিফগুলোর প্লেসমেন্টও পারফেক্ট। কোয়ায়েট লাক্সারি আর প্রিন্সেস ভাইবের এমন সংমিশ্রণ কমই দেখা যায় ফ্যাশন দুনিয়ায়।

ডিজাইনের থিম কোয়ায়েট কন্টিনুয়াম-এর সার্থক হয়েছে এখানে
ডিজাইনের থিম কোয়ায়েট কন্টিনুয়াম-এর সার্থক হয়েছে এখানে

কারণ ট্রাডিশনাল মোটিফ, বেনারসি আর জরীর কম্বিনেশনে প্রায়ই ম্যাক্সিমালিস্ট অ্যাপ্রোচ চলে আসে। আর সেটি এড়িয়ে এই দুই ডিজাইনার একসঙ্গে আমাদেরকে এক মাস্টারপিস উপহার দিলেন। আর বলতেই হয়, অভিনেত্রী ভাবনা তা ক্যারি ও স্টাইলিং করেছেন দারুণভাবে। মেকওভারেও আভিজাত্য ধরে রাখা হয়েছে। কোয়ায়েট

ছবি: আশনা হাবিব ভাবনা ও তন্বী কবির

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭: ২৬
বিজ্ঞাপন