মিস ওয়ার্ল্ডে নানা লুকে নজর কেড়ে পিপল'স চয়েস ভোটে এগিয়ে বাংলাদেশের সামানজার, কীভাবে দিবেন আপনার ভোট
শেয়ার করুন
ফলো করুন

বেশ জমে উঠেছে ভিয়েতনামে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। চুড়ান্ত পর্বের আগে নানা লুকে নজর কাড়ছেন বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ। রোদ ঝলমলে দিনে অফ হোয়াইট অফ দ্য শোল্ডার গাউনে দেখা যাচ্ছে তাঁকে ঘুরে বেড়াতে।

রোদ ঝলমলে দিনে সাদা অফ দ্য শোল্ডার গাউনে দেখা যাচ্ছে তাঁকে ঘুরে বেড়াতে
রোদ ঝলমলে দিনে সাদা অফ দ্য শোল্ডার গাউনে দেখা যাচ্ছে তাঁকে ঘুরে বেড়াতে
গাউনটিতে থাই স্লিট ডিজাইন দেখা যাচ্ছে
গাউনটিতে থাই স্লিট ডিজাইন দেখা যাচ্ছে

সেলিব্রিটিজ চয়েস-এর গাউনটিতে থাই স্লিট ডিজাইন দেখা যাচ্ছে। সঙ্গে স্নিকার্স আর পরিপাটি আপডু।

বিজ্ঞাপন

আবার আরেকটি লুকে সামানজারকে দেখা যাচ্ছে হলটারনেক সাদা অ্যাসিমেট্রিক লং টপে। এই পোশাকটি মায়া ঢাকা থেকে নেওয়া।

সামানজারকে দেখা যাচ্ছে হলটারনেক সাদা অ্যাসিমেট্রিক লং টপে
সামানজারকে দেখা যাচ্ছে হলটারনেক সাদা অ্যাসিমেট্রিক লং টপে
টপের সঙ্গে সামানজার পরেছেন বেইজ ফ্লেয়ার প্যান্ট
টপের সঙ্গে সামানজার পরেছেন বেইজ ফ্লেয়ার প্যান্ট

টপের সঙ্গে সামানজার পরেছেন বেইজ ফ্লেয়ার প্যান্ট। পনিটেইল আর সফট গ্ল্যাম লুকে নজর কাড়ছেন তিনি।

বিজ্ঞাপন

তবে বিশেষ করে টপ মডেল রাউন্ডে দ্য গ্রিন ওয়ার্ল্ড থিমে সামানজারের গাউন লুক আলোচনায় এসেছে। এদিন তিনি মঞ্চ মাতিয়েছেন সোনালি ঝলমলে গাউনে। সঙ্গে নজর কেড়েছে আলাদা কেপ স্লিভসে ঢাউস সাইজের ডোনাট এক্সটেনশন।

সেমি ম্যাট গ্ল্যাম মেকওভার ও আপডু বেছে নিয়েছেন সামানজার
সেমি ম্যাট গ্ল্যাম মেকওভার ও আপডু বেছে নিয়েছেন সামানজার

স্প্যাগেটি স্ট্রাপের গাউনটিতে সিকুইনের কারুকাজ করা। এর সঙ্গে সেমি ম্যাট গ্ল্যাম মেকওভার ও আপডু বেছে নিয়েছেন সামানজার।

এদিকে পিপল'স চয়েস ভোটে বেশ এগিয়ে আছেন সামানজার। বর্তমানে তাঁর অবস্থান ১২তম। দারুণ বিষয় হচ্ছে, এই ভোটে বিজয়ী হলে সুযোগ মিলবে সরাসরি টপ ৬-এ যাওয়ার।

এই ভোটে বিজয়ী হলে সুযোগ মিলবে সরাসরি টপ ৬-এ যাওয়ার
এই ভোটে বিজয়ী হলে সুযোগ মিলবে সরাসরি টপ ৬-এ যাওয়ার
বর্তমানে তাঁর অবস্থান ১২তম
বর্তমানে তাঁর অবস্থান ১২তম

কীভাবে আপনার ফ্রি ভোট দেবেন

'MISS WORLD 2026' ইভেন্টটি সার্চ করুন। BANGLADESH 🇧🇩 খুঁজে বের করুন এবং নির্বাচন করুন
'MISS WORLD 2026' ইভেন্টটি সার্চ করুন। BANGLADESH 🇧🇩 খুঁজে বের করুন এবং নির্বাচন করুন

গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে 1ZONE অ্যাপটি ডাউনলোড করুন

সাইন আপ বা লগ ইন করুন

'MISS WORLD 2026' ইভেন্টটি সার্চ করুন

BANGLADESH 🇧🇩 খুঁজে বের করুন এবং নির্বাচন করুন

আপনার ফ্রি ভোটটি দিন

ছবি: ইন্সটাগ্রাম, ফেসবুক ও অ্যাপের স্ক্রিনশট

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৫: ১৮
বিজ্ঞাপন