নির্বাচনী ফ্যাশন: কী পরে ভোট দিতে যাবেন (পর্ব ১)
শেয়ার করুন
ফলো করুন

চারিদিকে নির্বাচনী আমেজ। নির্বাচনী ফ্যাশন নিয়ে না ভাবলে চলে? মোবাইল ফোন নিতে বাধা নেই আর। সেলফিও তো তুলতে হবে। এবার প্রথম ভোট দিচ্ছেন অনেকেই। আবার বহু বছর এমন উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়া হয়নি। তাই একটু তো সেজেগুজে যাওয়াই যায়। এখন বলুন, ঠিক করেছেন কী পরে ভোট দিতে যাবেন? চিন্তা নেই! হাল ফ্যাশন থেকে দেখে নিন কিছু আইডিয়া, যা আপনাকে সবার মাঝে আলাদা লুক দেবে ভোট দিতে গেলে।

১/২১
বসন্ত, ভালোবাসা আর নির্বাচনের খুশিতে একটা নজরকাড়া লাল শাড়ি পরে ফেলুন। সঙ্গে স্টেটমেন্ট গয়না পরতে ভুলবেন না।

শাড়ি: সরলা
বিজ্ঞাপন
২/২১
ক্লাসি লুকের জন্য এমন একটা তাঁতের শাড়িই যথেষ্ট। তবে সঙ্গে নজরকাড়া  ডিজাইনের ব্লাউজ রাখুন।

শাড়ি: পটের বিবি
বিজ্ঞাপন
৩/২১
শাড়ি ঝকমারি মনে হলে এমন একটা ফ্যাশনেবল হালকা এমব্রয়ডারি করা কো-অর্ড সেট বেছে নিন

পোশাক: ঈহা
৪/২১
টিশার্ট জিন্সেই স্বস্তি পান? সঙ্গে গায়ে চড়িয়ে নিন একটা ফোক আর্টের র‍্যাপ।

র‍্যাপ: খাদি বাই নুভিয়া
৫/২১
নিজস্ব স্টেটমেন্ট তৈরি করতে পারেন এমন ডেনিম কুর্তিতে। সঙ্গে লেগিংস আর আকর্ষণীয় নেকপিস পরতে পারেন

পোশাক: অন ক্লাউড নাইন অ্যান্ড হাফ
৬/২১
বান্ধবী বা বোনেরা মিলে একই থিম ও ডিজাইনের আলাদা রঙের সালওয়ার কামিজ পরতে পারেন

পোশাক: অরাম বাংলাদেশ
৭/২১
জেনজি ভোটারদের প্রথম পছন্দ হতে পারে এমন ওয়েস্টার্ন স্টাইল কো-অর্ডস

পোশাক: সিল্কঅ্যান্ডি বাই মিতু
৮/২১
শাড়ি ট্র্যাডিশনাল ড্রেপে পরতে হবে এমন কোনো কথা নেই। সঙ্গে রোদচশমা থাকলে আরও স্টাইলিশ লাগবে

পোশাক ঋতি
৯/২১
মনোক্রোম অনসম্বল কিন্তু খুবই ট্রেন্ডি এখন। পরতে পারেন অনায়াসে

পোশাক: অবনি
১০/২১
এবার বসন্ত সাজে ট্রেন্ডের তুঙ্গে আছে গোলাপি। এমন একটা ফুলেল শাড়িতে ফুরফুরে লুক বেছে নিন

শাড়ি: সুরঞ্জনা
১১/২১
চায়ের কাপেই তো জমে নির্বাচনী আড্ডা। সঙ্গে চা থিমের শাড়ি হলে বেশ হয়

শাড়ি: চৌধুরী'স
১২/২১
লাল-হলুদের বাইরে গিয়ে নীল শাড়িতে সাজান নিজেকে। ফুলেল থিমই বেশি ভালো লাগবে

শাড়ি: রঙধনু ক্রিয়েশন
১৩/২১
এমন দিনে একটা ফুলেল হ্যান্ডপেইন্টের শাড়ি পরে ভোট দিতে বের হলে চারিদিকে ছড়াবে পজিটিভ ভাইব

শাড়ি: পোশাক বাই তান্নাস
১৪/২১
যে শাড়িই পরুন না কেন, একটা স্টেটমেন্ট ব্লাউজ বেছে নিন

ব্লাউজ: চিত্রাঙ্গদা
১৫/২১
আলাদা স্টেটমেন্ট দেবে ন্যাচারাল ডাইয়ের এই পরিবেশবান্ধব কোটি ও প্যান্ট।

পোশাক: তানি'স বাংলাদেশ
১৬/২১
বসন্তের আমেজে রঙিন কুর্তি, প্লেন প্যান্ট আর গাঁদা ফুলের সাজ দেবে আলাদা লুক

পোশাক: ক্যাটারফ্লাই
১৭/২১
নজরকাড়া এম্রয়ডারির ফিউশনওয়্যার আর স্নিকার্স পরতে পারেন

পোশাক: কাদম্বরী এক্সক্লুসিভ বাই রজবী
১৮/২১
একেবারে ব্যতিক্রমী সিলুয়েটের এমন একটা কুর্তি হলে কিন্তু আপনিই নজর কাড়বেন এদিন

পোশাক: ওয়্যারহাউস
১৯/২১
ফ্লেয়ার দেওয়া লং স্কার্ট বেছে নিন সিম্পল টপের সঙ্গে। স্নিকার্স পরুন হাঁটার সুবিধার্থে

স্কার্ট: আর্টেমিস
২০/২১
ফুলেল থিমের ব্লাউজ খুব ভালো লাগবে এই ঋতুতে

ব্লাউজ: সম্পূর্ণা
২১/২১
গোলাপি সালওয়ার কামিজও পরতে পারেন। চুলে রাখুন ফুলের ছোঁয়া

পোশাক: ভার্মিলিয়ন

ছবি: বিভিন্ন ফ্যাশন উদ্যোগের ফেসবুক পেজ

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮: ২২
বিজ্ঞাপন