বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি এখন ফিফা জাদুঘরে
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বকাপের মৌসুম এখন। ফুটবল নিয়ে চলছে উন্মাদনা। বাংলাদেশ বিশ্বকাপ না খেললেও ফুটবল-পাগল এদেশের মানুষ। আর এখন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ার মতো আরও সব নবীন ও সাড়াজাগানো ফুটবলারদের কল্যাণে নতুন করে বাংলাদেশের ফুটবল এসেছে লাইমলাইটে। এর মাঝেই এসেছে এক দারুণ সুখবর। আর তা হলো, ফিফার জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি।

ফিফার জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি
ফিফার জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি
অন্যান্য দেশের জার্সির পাশাপাশি সাজানো আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি
অন্যান্য দেশের জার্সির পাশাপাশি সাজানো আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত এই জাদুঘর। সামাজিক মাধ্যমে জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড় ছবিসমেত এই অর্জনের কথা জানিয়েছে। এখানে দেখা যাচ্ছে, অন্যান্য দেশের জার্সির পাশাপাশি ফিফা জাদুঘরে সাজানো আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি। এটি আসলেই দেশের ফুটবলের জন্য বিশেষ স্বীকৃতি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে বিভিন্ন দেশের ঐতিহাসিক ও স্মরণীয় জার্সির পাশে আছে বাংলাদেশের জার্সিটি। ফিফা জাদুঘরের ‘লিজেন্ডস ওয়াল’-এ প্রথমবারের মতো স্থান পেয়েছে এই জার্সি। জার্সিটির ডিজাইনে জামদানি মোটিফের সামঞ্জস্যপূর্ণ ও নান্দনিক বিন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে বাঘের মুখ, দোয়েল আর ইলিশ।

এটি ডিজাইন করেছেন তাসমিত আফিয়াত আর্নি
এটি ডিজাইন করেছেন তাসমিত আফিয়াত আর্নি
৮ নম্বর এই জার্সিটি পরে খেলেন দেশের জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী
৮ নম্বর এই জার্সিটি পরে খেলেন দেশের জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী

এটি ডিজাইন করেছেন তাসমিত আফিয়াত আর্নি। ৮ নম্বর এই জার্সিটি পরে খেলেন দেশের জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী। দেশের ফুটবল-ভক্তরা এই বিষয়টি নিয়ে খুবই উচ্ছসিত। ফুটবলের প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করতে এই অর্জন ভূমিকা রাখবে, এ কথা বলাই যায়।

সূত্র: দৌড়-এর ফেসবুক

ছবি: ইন্সটাগ্রাম ও দৌড়-এর ফেসবুক, হাল ফ্যাশন

বিজ্ঞাপন
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৬: ৫৫
বিজ্ঞাপন