এক পোশাকে দিব্যি মানাবে অফিস আর পার্টিতে
শেয়ার করুন
ফলো করুন

প্রতিদিনের অফিস শেষে পার্টি বা বন্ধুদের আড্ডার আবহ অনুযায়ী সাজ আর পোশাক বদলের সময় মেলানো কঠিন। এ জন্য চাই এমন একটি পোশাক, যা অফিসেও লাগসই হবে, আবার যেকোনো ক্যাজুয়াল পার্টির জন্যও মানিয়ে যাবে। এমন পরিস্থিতি সামাল দিতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ বাজারে এনেছে নতুন ডিজাইনের তৈরি নাইন টু নাইন বা অফিস টু পার্টিওয়্যারের বিশেষ কালেকশন।

নারী ও পুরুষদের জন্য ডিজাইন করা এই কালেকশনে থাকছে অফ হোয়াইট, প্যাস্টেল ও সি গ্রিন, গোলাপি, সাদা, হলুদ, কমলা, কালো ও নীলের নিউট্রাল এবং ডিপ শেডের কম্বিনেশন। ব্লেন্ডেড ও প্রিমিয়াম কোয়ালিটির মার্সেরাইজড কটন, জর্জেট, ক্রেপ, ভিসকস-ব্লেন্ড, প্রিমিয়াম ফেইলির মতো অ্যান্টিরিংকেল কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে করে পোশাকগুলো অফিসের ব্যস্ততার পরও কুঁচকে যাবে না। মিনিমাল প্রিন্ট ও রুচিশীল কারুকাজে বিশেষ নজর রেখেছে লা রিভ।

বিজ্ঞাপন

নাইন টু নাইনের এই কালেকশনে থাকছে নারীদের টপস, শার্ট, মিড-লেংথ টিউনিক, কামিজ, সালোয়ার–কামিজসহ ম্যাচিং পালাজ্জো ও প্যান্টসের স্টাইল। পুরুষেরা পাচ্ছেন ফরমাল ও বিজনেস ক্যাজুয়াল শার্ট, পোলো ও টি-শার্ট, জিনস ও চিনোস। পোশাক ছাড়াও ম্যাচিং ব্যাগ, স্যান্ডেলস, লোফার, লেদার বেল্ট, ওয়ালেট ও ইউনিসেক্স ল্যাপটপ ব্যাগের আয়োজনও রাখা হয়েছে।

লা রিভের নতুন নাইন টু নাইন কালেকশন ইতিমধ্যেই সব স্টোরে পৌঁছে গেছে। অনলাইনে অর্ডার করতে ব্রাউজ করুন www.lerevecraze.com। এ ছাড়াও লা রিভের নিজস্ব অ্যাপ ও অফিশিয়াল ফেসবুক গ্রুপের মেসেঞ্জারে যেকোনো সময় অর্ডার প্লেস করা যাবে।

ছবি: লা রিভ

বিজ্ঞাপন
প্রকাশ: ১০ মে ২০২৪, ০৮: ৫৪
বিজ্ঞাপন