
মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৪৮তম আসরে নিজের 'কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস' সিনেমা নিয়ে গিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এখানে আর্টকোর সেকশনে অফিসিয়ালি মনোনীত হয়েছে নির্মাতা আসিফ ইসলামের এই সিনেমা। নিজের অভিনয়শৈলীর সঙ্গে সঙ্গে দেশি ফ্যাশন্কেও বিশ্বের সামনে তুলে ধরতে সচেষ্ট ভাবনা। রেড কার্পেট লুকে তিনি পরেছেন ডিজাইনার তন্বী কবিরের ঝলমলে কাতান গাউন আর জমকালো জ্যাকেট। পুরো অনসম্বল ও জুয়েলারিই এই ডিজাইনারের তৈরি।











ছবি: আশনা হাবিব ভাবনা
পোশাক ও গয়না: তন্বী কবির