
সবাই অপেক্ষা করে ছিলেন বিশ্বকাপের উদ্বোধনে দেশি ছেলে সঞ্জয়ের পারফর্ম্যান্স দেখার জন্য। নোরা ফাতেহি ও ভেজিড্রিমের সঙ্গে মঞ্চে এসে রীতিমতো চমক দিলেন তিনি। দেশকে তুলে ধরলেন নিজের হাতে। কানাডা অঞ্চলের উদ্বোধনী আয়োজনে কাল রাতে দেখা গেল এই বাংলাদেশি মিউজিশিয়ানকে নজরকাড়া রয়েল বেঙ্গল টাইগার আর বাংলাদেশের পতাকার এম্ব্রয়ডারি করা স্লিভের জ্যাকেটে। ফ্যাশনের মাধ্যমে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্লোবাল পারফর্ম্যান্সে দেশকে তুলে ধরার এক অনন্য উদাহরণ হয়ে রয়ে যাবে এটি। যেভাবে পারফর্ম করার সময় সঞ্জয় নিজের স্লিভসের দিকে আঙুল নির্দেশ করে তা ফ্লন্ট করলেন, তা আসলেই ইউনিক। আর বিশ্বমঞ্চে এমন কিছু করতে আত্মবিশ্বাসও লাগে। সেটি যে সিলেটি ছেলে সঞ্জয়ের আছে তা বোঝাই গেল। চলুন দেখে আসি এই গানের কিছু ছবি ও ভিডিও।







