পুরুষদের জন্য গয়না
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

মেয়েদের গয়নার দিকে যখন সবাই বেশি ঝুঁকছে, তখন পুরুষদের গহনা তৈরিতে মন দিয়েছে জুয়েলারি ব্র্যান্ড মেটাম্যান। ভারতীয় ঐতিহ্যকে ফিরিয়ে আনতে অভিনেতা ও উদ্যোক্তা সুনীল শেঠি  সম্প্রতি এই ব্র্যান্ড চালু করেছেন শুধু পুরুষদের জন্য। এটা ভারতের প্রথম আধুনিক জুয়েলারি ব্র্যান্ড, যা বিশেষভাবে পুরুষদের জন্য তৈরি এবং ডিজাইন করা হয়েছে।

সুনীল শেঠি বলেন, ‘ভারতীয় ঐতিহ্য একসময় শ্রেষ্ঠ শিল্পকলার প্রতীক ছিল; যেখানে ভারতীয় পুরুষরা সমগ্র বিশ্বকে শিখিয়েছে কীভাবে গয়নায় নিজেদের সাজাতে হয় এবং একইসঙ্গে ট্রেন্ডসেটার হয়ে ওঠা যায়। এখন আবার সেই সময় এসেছে। এটা সংস্কৃতি উদ্‌যাপনের অংশ। তাই এর নাম   ‘মেটাল ফর ম্যান’ বা ‘মেটাম্যান’।

বিজ্ঞাপন

মেটাম্যানের সংগ্রহে বিভিন্ন বয়সের ছেলেদের জন্য গয়না রয়েছে। ব্রেসলেট, চেইন, আংটি এবং কানের দুলসহ পণ্যগুলো পিতল, স্টার্লিং সিলভার ও সোনার মতো বিভিন্ন ধাতুতে ডিজাইন করা হয়েছে, যা সব বয়সের পুরুষের জন্য উপযুক্ত। পণ্যগুলো শুধু ব্র্যান্ডটির ওয়েবসাইটে পাওয়া যাবে।

ছবি: ইন্সটাগ্রাম হ্যান্ডল

বিজ্ঞাপন
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৩: ০০
বিজ্ঞাপন