প্রায় ১১ কোটি টাকার ব্যাগের কালেকশন নিয়ে বিশ্বকাপে হলান্ড
শেয়ার করুন
ফলো করুন

ছয় ফুট পাঁচ ইঞ্চির দর্শনীয় উপস্থিতি। কাঁধ ছোঁয়া সোনালি চুল। গোলের পর গোল। বিশ্বকাপে তিন ম্যাচে পাঁচ গোল করে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন নরওয়ের আর্লিং হলান্ড। তবে মাঠের বাইরেও সমান আলোচনায় তিনি— রসবোধ আর বিলাসবহুল হ্যান্ডব্যাগ সংগ্রহে মুগ্ধ ফ্যাশনপ্রেমীরা।

তাঁর সংগ্রহে আছে একাধিক কাস্টমমেড সীমিত সংস্করণের ব্যাগ
তাঁর সংগ্রহে আছে একাধিক কাস্টমমেড সীমিত সংস্করণের ব্যাগ

আরমেস থেকে লুই ভিতোঁ, শ্যানেল থেকে গোইয়া কিংবা ভার্জিল অ্যাবলো–এর মতো বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের ব্যাগ আছে তাঁর সংগ্রহে। আর হলান্ডের এই ব্যাগ সংগ্রহের মূল্য ৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলারেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকার সমান।

বিজ্ঞাপন

হলান্ডের সংগ্রহে সবচেয়ে বেশি আছে আরমেস-এর ব্যাগ। এর মধ্যে আবার আরমেস এইচএসি ফোরটি রকও আছে। এই ব্যাগের দাম প্রায় ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া হারমেস এভারক্যাল্ফ টয়্যাল কার্গো এইচএসি ফোরটির দাম প্রায় ৩৫ হাজার ডলার।

এই ব্যাগের দাম প্রায় ৫০ হাজার মার্কিন ডলার
এই ব্যাগের দাম প্রায় ৫০ হাজার মার্কিন ডলার

অন্যদিকে হারমেস কেলি দিপেশ ২৫-এর দাম প্রায় ১৫ হাজার ডলার। বিরল ও সীমিত সংস্করণের এসব ব্যাগ সংগ্রাহকদের কাছেও অত্যন্ত কাঙ্ক্ষিত।

বিজ্ঞাপন

আরমেসের পাশাপাশি হলান্ডের সংগ্রহে রয়েছে লুই ভিতোঁর একাধিক সংগ্রহযোগ্য ব্যাগ। এর মধ্যে কিপল বদুঁলিয়ে ফিফটি ল্যান্ডস্কেপ ট্রাভেল ব্যাগের মূল্য প্রায় ৭ হাজার ডলার। ২০২৩ কিপল বদুঁলিয়ে ফিফটি কমিকস ব্যাগের দাম ৬ হাজার ডলার।

হলান্ডের সংগ্রহে রয়েছে লুই ভিতোঁর একাধিক সংগ্রহযোগ্য ব্যাগ
হলান্ডের সংগ্রহে রয়েছে লুই ভিতোঁর একাধিক সংগ্রহযোগ্য ব্যাগ

এছাড়াও আছে প্রায় ৮ হাজার ডলার দামের ভার্জিল অ্যাবলো ‘লোয়েই’ কিপল ফিফটিফাইভ বদুঁলিয়ে। আছে শিল্পী ইয়ায়োই কুসামার সহযোগিতায় তৈরি ইয়ায়োই কুসামা মিনি স্টিমার ব্যাগ। দাম প্রায় ৫ হাজার ডলার।

একই সঙ্গে তাঁর সংগ্রহে আছে কিপল বদুঁলিয়ে ফিফটি অরেঞ্জ মনোগ্রাম লেদার। প্রায় ৬ হাজার ৫০০ ডলার দাম এই ব্যাগের।

শুধু আরমেস বা লুই ভিতোঁই নয়, হলান্ডের সংগ্রহে রয়েছে প্রায় ৭ হাজার ৫০০ ডলার দামের শ্যানেল টু থাউজ্যান্ড টোয়েন্টি ফোর/টোয়েন্টি ফাইভ মেতিয়ে দার্ট স্যুটকেস।

হলান্ডের সংগ্রহে রয়েছে দার্ট স্যুটকেসও
হলান্ডের সংগ্রহে রয়েছে দার্ট স্যুটকেসও

ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড গোইয়ার-এর জুভঁস এমএম টয়লেট্রি ব্যাগ (প্রায় ২ হাজার ৫০০ ডলার) এবং সাতোলাস জিএম রোলিং স্যুটকেসও (প্রায় ১০ হাজার ডলার) আছে তাঁর সংগ্রহে।

তবে প্রকাশ্যে দেখা যাওয়া ব্যাগগুলোই হলান্ডের পুরো সংগ্রহ নয়। আন্তর্জাতিক ফ্যাশনভিত্তিক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তাঁর সংগ্রহে আরও আছে একাধিক বিরল হারমেস এইচএসি, ডিওর, বারকিন ও কাস্টমমেড সীমিত সংস্করণের ব্যাগ। সব মিলিয়ে তাঁর বিলাসবহুল ব্যাগ সংগ্রহের মূল্য ৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলারেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা।

তাঁর বিলাসবহুল হ্যান্ডব্যাগ সংগ্রহে মুগ্ধ ফ্যাশনপ্রেমীরা
তাঁর বিলাসবহুল হ্যান্ডব্যাগ সংগ্রহে মুগ্ধ ফ্যাশনপ্রেমীরা

ফুটবলারদের দামী ঘড়ি বা সুপারকারের প্রতি আগ্রহ নতুন কিছু নয়। তবে হ্যান্ডব্যাগকে ব্যক্তিগত স্টাইলের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বেছে নিয়ে হলান্ড দেখিয়ে দিয়েছেন, আধুনিক পুরুষের ফ্যাশন-ভাবনায় ব্যাগও সমান গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৪: ০১
বিজ্ঞাপন