বিরল হীরার গয়নায় ঘরোয়া বিয়ে সারলেন জর্জিনা; দাম শুনলে চোখ কপালে উঠবেই
শেয়ার করুন
ফলো করুন

নিজের ড্রয়িংরুমে শুধু ৫ সন্তানকে সঙ্গে নিয়ে বিয়ে করায় সবাই ভাবছিলেন, জর্জিনা ও রোনালদোর বিয়েটা বুঝি একেবারেই সাদামাটা। কিন্তু এই ‘ঘরোয়া’ বিয়েতেই জর্জিনা রদ্রিগেজ পরেছেন চোখ কপালে তোলা মূল্যের বিলাসী হীরার গয়না। দাম কত জানেন?

১/১৩
বিয়েতে জর্জিনা পরেছিলেন গুচির পোশাকের সঙ্গে শোপার বিখ্যাত ‘গার্ডেন অব কালাহারি’ 
হাই জুয়েলারি
বিয়েতে জর্জিনা পরেছিলেন গুচির পোশাকের সঙ্গে শোপার বিখ্যাত ‘গার্ডেন অব কালাহারি’ হাই জুয়েলারি
ছবি: ইন্সটাগ্রাম
বিজ্ঞাপন
২/১৩
এই অসাধারণ গয়নার গল্প শুরু হয়েছিল বতসোয়ানায় পাওয়া ৩৪২ ক্যারেটের একটি রাফ ডায়মন্ড দিয়ে

৩/১৩
বতসোয়ানার কালাহারি অঞ্চলের কাছে পাওয়া এই অসাধারণ হীরার বিরল সৌন্দর্যের জন্য শোপার ক্যারোলিন শেউফেলে এর নাম দেন ‘কুইন অব কালাহারি’

ছবি: শোপার ওয়েবসাইট
৪/১৩
রং ও স্বচ্ছতার জন্যই  বিশেষ এই হীরা। ৩৪২ ক্যারেটের এই ন্যাচারাল হীরাটি থেকেই তৈরি করা হয়েছে মোট ২৩টি অসাধারণ পালিশ করা হীরা

৫/১৩
সেই ২৩টি ডায়মন্ড দিয়ে তৈরি হয়েছে মোট ৬টি পরিবর্তনযোগ্য হাই জুয়েলারি পিস।
গয়নার বিভিন্ন অংশ খুলে আলাদা করে পরা যায়, ফলে একই গয়না বিভিন্ন রূপে ব্যবহার করা সম্ভব
সেই ২৩টি ডায়মন্ড দিয়ে তৈরি হয়েছে মোট ৬টি পরিবর্তনযোগ্য হাই জুয়েলারি পিস। গয়নার বিভিন্ন অংশ খুলে আলাদা করে পরা যায়, ফলে একই গয়না বিভিন্ন রূপে ব্যবহার করা সম্ভব
ছবি: ইন্সটাগ্রাম
৬/১৩
এই বিরল হীরার গয়নার দাম প্রায় ৭৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯২০ কোটি টাকারও বেশি

৭/১৩
সবচেয়ে চমকপ্রদ বিষয়, নেকলেসের পেনডেন্ট খুলে কানের দুল হিসেবে পরা যায়। জর্জিনার সাজেও সেই কৌশল দেখা গেছে

৮/১৩
সূর্যমুখী, প্যানসি, কলা ফুল, পপি ও ওয়াটার লিলি–এই  পাঁচ ফুল প্রাণিত পুরো গয়নার সেট। আর এজন্যই  ‘কুইন অব কালাহারি’ থেকে তৈরি এই সেটের নাম ‘গার্ডেন অব কালাহারি’

ছবি: শোপার ওয়েবসাইট; কোলাজ: হাল ফ্যাশন
৯/১৩
৫০ ক্যারেটের হীরাটিকে সূর্যমুখীর কেন্দ্রে রেখে আরও চারটি ২৬, ২৫, ২১ ও ২০ ক্যারেটের হীরা দিয়ে সাজানো হয়েছে এই ‘ডায়মন্ড গার্ডেন’
৫০ ক্যারেটের হীরাটিকে সূর্যমুখীর কেন্দ্রে রেখে আরও চারটি ২৬, ২৫, ২১ ও ২০ ক্যারেটের হীরা দিয়ে সাজানো হয়েছে এই ‘ডায়মন্ড গার্ডেন’
ছবি: শোপার ওয়েবসাইট
১০/১৩
২০২৬ সালের মেট গালায় একই সংগ্রহ অর্থাৎ ‘গার্ডেন অব কালাহারি’ নেকলেস পরেছিলেন বিয়ন্সে
২০২৬ সালের মেট গালায় একই সংগ্রহ অর্থাৎ ‘গার্ডেন অব কালাহারি’ নেকলেস পরেছিলেন বিয়ন্সে
ছবি: ইন্সটাগ্রাম
১১/১৩
শোপার আর্টিস্টিক ডিরেক্টর ক্যারোলিন শেউফেলের নকশায় ও তত্ত্বাবধানে ৩৪২ ক্যারেটের ‘কুইন অব কালাহারি’ হীরা থেকে তৈরি হয়েছে এই বিশেষ গয়নার সংগ্রহ

১২/১৩
বিয়ের দিন সেই হীরায় তৈরি ব্রেসলেট পরে জিম করেছেন জর্জিন

১৩/১৩
সেই হীরের গয়নায় সুইমিংপুলের ধারে জর্জিনা

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২: ০০
বিজ্ঞাপন