ফ্রেন্ডস ফ্যাশন: জোয়ির পোশাকের টেক্সচারে  প্রকাশ পায় স্বতন্ত্র আইডেন্টিটি
শেয়ার করুন
ফলো করুন

ফ্রেন্ডস সিরিজের পুরো সিজন জুড়ে জোয়ি ট্রিবিয়ানির পোশাক নির্বাচনে ছিল অনিয়মের ছাপ। তবে সেই অনিয়মেই আছে আরাম, সৌন্দর্য ও ব্যক্তিত্বের অনন্য মিশেল। সিরিজের শুরুতে, পাইলট এপিসোডের সময় তাঁর জন্য বেছে নেওয়া হয়েছিল পুরনো ধরনের একটি চামড়ার জ্যাকেট। এটি শুধু স্টাইলের প্রতীক নয়, বরং ফ্রেন্ডস-এ তাঁর চরিত্রের বৈশিষ্ট্যও ফুটিয়ে তুলেছিল। বিখ্যাত ব্র্যান্ড আরমানির তৈরি এই চামড়ার ব্লেজারটিকে ইচ্ছাকৃতভাবে ঘষেমেজে পুরোনো চেহারা দেওয়া হয়েছিল, যাতে এটি চরিত্র অনুযায়ী একজন স্ট্রাগলিং অভিনেতার জন্য স্বাভাবিক পোশাক মনে হয়।

জোয়ির পোশাক শুধু স্টাইলের প্রতীক নয়, বরং ফ্রেন্ডস-এ তাঁর চরিত্রের বৈশিষ্ট্যও ফুটিয়ে তুলেছিল
জোয়ির পোশাক শুধু স্টাইলের প্রতীক নয়, বরং ফ্রেন্ডস-এ তাঁর চরিত্রের বৈশিষ্ট্যও ফুটিয়ে তুলেছিল

ফ্রেন্ডসের কস্টিউম ডিজাইনারের ভাষ্যে, জোয়ির স্টাইল মূলত সংজ্ঞায়িত হয়েছিল টেক্সচারের মাধ্যমে। নরম আর আরামদায়ক কাপড়ের সংমিশ্রণেই তৈরি হয়েছিল তাঁর স্বতন্ত্র ফ্যাশন আইডেন্টিটি। ফ্ল্যানেল শার্ট, চেনিল সোয়েটার, ঢিলেঢালা জামাসহ সবকিছুতেই ছিল একধরনের ফিল গুড ভাইব। এই নরম রং ও টেক্সচারের মধ্য দিয়ে ফুটে ওঠে জোয়ির চরিত্রের সহজাত উষ্ণ ভাব ও অনুভবযোগ্য আত্মবিশ্বাস। চরিত্র অনুযায়ী, ক্যারিয়ারের অনিশ্চয়তার মাঝেও তিনি নিজের স্টাইলের প্রতি ছিলেন অটল।

বিজ্ঞাপন

জোয়ি ছিলেন ভোজনরসিক। সিরিজে বহুবার দেখা গেছে, সবাই যখন সিরিয়াস মুহূর্তে ব্যস্ত, তখন জোয়ি মেতে আছেন খাবার নিয়ে। থ্যাংকসগিভিং ডে তে র‍্যাচেল যখন ভুল করে রেসিপির পাতা উলটে দিয়ে শেফার্ডস পাই আর ট্রাইফলের এক অদ্ভুত মিশ্রণ বানান, তখন প্রায় কেউই সেটি খেতে পারেনি কিন্তু জোয়ি স্বচ্ছন্দে তা শেষ করেছিলেন।

জোয়ি ডাজ়ন্ট শেয়ার ফুড, খাবারের ব্যাপারে খুবই সিরিয়াস তিনি
জোয়ি ডাজ়ন্ট শেয়ার ফুড, খাবারের ব্যাপারে খুবই সিরিয়াস তিনি
সাব্রোসো চিজ পেস্ট্রির সৌজন্যে শুটিং সেটে আনা হয়েছিল পিৎজা আর ফ্রেন্ডস থিমের কেক
সাব্রোসো চিজ পেস্ট্রির সৌজন্যে শুটিং সেটে আনা হয়েছিল পিৎজা আর ফ্রেন্ডস থিমের কেক

"জোয়ি ডাজ়ন্ট শেয়ার ফুড" এই বিখ্যাত সংলাপ আজও ফ্যানদের কাছে চিরচেনা। তাই হাল ফ্যাশনের ফ্রেন্ডস শুটে সাব্রোসো চিজ পেস্ট্রির সৌজন্যে শুটিং সেটে আনা হয়েছিল পিৎজা আর ফ্রেন্ডস থিমের কেক, যা জোয়ির খাদ্যপ্রেমের গল্পকেও ফ্রেমে বন্দী করার প্রয়াস ছিল।

বিজ্ঞাপন

জোয়ির পোশাক কখনও অতিরিক্ত ঝকঝকে ছিলনা। বরং তাঁর স্টাইল দাঁড়িয়ে ছিল তাঁর অসাধারণ অভিব্যাক্তি ও ব্যাতিক্রমী চরিত্রের উপর। আর সে কারণেই তিনি হয়ে উঠেছিলেন একধরনের কম্ফোর্ট জোনে থাকা মানুষ।

আজরাফকে দেখা যাচ্ছে জোয়ির অলব্ল্যাক স্টাইলে
আজরাফকে দেখা যাচ্ছে জোয়ির অলব্ল্যাক স্টাইলে
ভেতরে কালো বাটন-ডাউন শার্ট, সঙ্গে কালো প্যান্ট। পুরো লুকেই ধরা দিয়েছে সেই পরিচিত জোয়ি ভাইব
ভেতরে কালো বাটন-ডাউন শার্ট, সঙ্গে কালো প্যান্ট। পুরো লুকেই ধরা দিয়েছে সেই পরিচিত জোয়ি ভাইব

হাল ফ্যাশনের লুক রিক্রিয়েটে আজরাফকে দেখা যাচ্ছে জোয়ির অলব্ল্যাক স্টাইলে। লেদার জ্যাকেটের বদলে তিনি পরেছেন কালো ব্লেজার, যা জোয়িকে বিভিন্ন পর্বে পরতে দেখা যেত। ভেতরে কালো বাটন-ডাউন শার্ট, সঙ্গে কালো প্যান্ট। পুরো লুকেই ধরা দিয়েছে সেই পরিচিত জোয়ি ভাইব।

আরেকটি লুকে আজরাফ হাজির হয়েছেন ফ্রেন্ডস-এর আইকনিক প্লেইড শার্ট ও ব্লু জিনসের কম্বোতে, যা জোয়ির অন্যতম সিগনেচার ক্যাজুয়াল স্টাইল।

ফ্রেন্ডস-এর আইকনিক প্লেইড শার্ট ও ব্লু জিনসের কম্বোতে জোয়ি
ফ্রেন্ডস-এর আইকনিক প্লেইড শার্ট ও ব্লু জিনসের কম্বোতে জোয়ি

জোয়ি ও চ্যান্ডলারের চেয়ার নিয়ে বিখ্যাত বাকবিতণ্ডা'র মজার দৃশ্যে, জোয়ি চ্যান্ডলারের সব পোশাক পরে হাজির হন।

জোয়ি চ্যান্ডলারের সব পোশাক পরে হাজির হন এভাবেই
জোয়ি চ্যান্ডলারের সব পোশাক পরে হাজির হন এভাবেই

এই দৃশ্য ফ্যানদের কাছে নিঃসন্দেহে স্মরণীয়। সেই দৃশ্যের রিক্রিয়েশন শুটে আজরাফকে দেখা যাচ্ছে শার্ট, হাফপ্যান্ট, টাই, ব্লেজারসহ স্তরে স্তরে নানা পোশাকে যা দেখলে মনে হয় যেন পুরো মুহূর্তটাই ফ্রেন্ডস থেকে উঠে এসেছে।

আরেক ফ্রেমে, সাদা শার্ট ও কালো ব্লেজারের সঙ্গে ডেনিম বটম পরে আজরাফ আরাম করে উপভোগ করছেন তাঁর প্রিয় খাবার পিৎজা।

সাদা শার্ট ও কালো ব্লেজারের সঙ্গে ডেনিম বটম পরে জোয়ি উপভোগ করছেন তাঁর প্রিয় খাবার পিৎজা
সাদা শার্ট ও কালো ব্লেজারের সঙ্গে ডেনিম বটম পরে জোয়ি উপভোগ করছেন তাঁর প্রিয় খাবার পিৎজা
আজরাফের মিডিয়াম লেংথ নাইটি কার্টেন হেয়ারস্টাইল জোয়ির কথাই মনে করিয়ে দিচ্ছে
আজরাফের মিডিয়াম লেংথ নাইটি কার্টেন হেয়ারস্টাইল জোয়ির কথাই মনে করিয়ে দিচ্ছে

সব লুকেই আজরাফের মিডিয়াম লেংথ নাইটি কার্টেন হেয়ারস্টাইল জোয়ির নির্ভার ও আকর্ষণীয় লুককে আরও নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

ভাবনা ও স্টাইলিং: নাদিয়া ইসলাম

সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়: জাহিদুল হক

ছবি: পূর্ণ দাস

মডেল: তানহা, জারিফ, আজরাফ, স্বাধীন, জোনাকি ও মেঘলা

পোশাক: টুয়েলভ ও ব্লু চীজ, মডেলদের নিজস্ব ওয়ার্ড্রোব

মেকআপ: পারসোনা

লোকেশন: ক্যানভাস স্টুডিও

আয়োজনে : টিম হাল ফ্যাশন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৭: ৪৪
বিজ্ঞাপন