আর্টজেনিকস বাই আনিকা-র থিমভিত্তিক ৯ রঙে রাঙানো পূজার ৯ দিন
শেয়ার করুন
ফলো করুন

দুর্গাপূজা চলেই এল। উৎসবের ধর্মীয় গুরুত্ব থাকলেও এটি আমাদের ফ্যাশন স্টেটমেন্টেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এদিক দিয়ে নিরাশ করছে না দেশের সৃজনশীল ফ্যাশন উদ্যোগগুলো। অনেকেই পূজায় থিমভিত্তিক নকশা নিয়ে কাজ করেছেন। কিন্তু লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, 'আর্টজেনিকস বাই আনিকা' থিমভিত্তিক ৯টি রঙের পোশাকে নিজেদের সংগ্রহ সাজিয়েছে। আর এই প্রতিটি রঙেরই আছে আলাদা তাৎপর্য। উদ্যোগের কর্ণধার তনিমা নূর আমাদেরকে জানালেন কোনদিনে কোন রঙের পোশাকের কী মানে। পেশায় স্থপতি আর আনিকা নামেই বেশি পরিচিত এই উদ্যোক্তা বলেন, 'উৎসব মানেই রং। আর দুর্গাপূজার ৯দিনে একেক রঙের পোশাক পরার আছে বিশেষ সব অর্থ'। মহালয়ার পরের দিন থেকে নবরাত্রির ৯ দিনের আয়োজনে আর্টজেনিকস বাই আনিকার বিচিত্র সব রঙের পোশাক পরা ছবিতে ইন্সটাগ্রাম রাঙানো যাবে পকেটফ্রেন্ডলি আর জেনজিবান্ধব সব ডিজিটাল নকশার পোশাকে। চলুন দেখি উদ্যোগটি কোন দিনের জন্য কী রঙের কেমন পোশাক এনেছে।

নেয়ে-ধুয়ে এমন একটা সাদা শাড়ি দিয়ে শুরু করা যায় নবরাত্রির প্রথম দিন
নেয়ে-ধুয়ে এমন একটা সাদা শাড়ি দিয়ে শুরু করা যায় নবরাত্রির প্রথম দিন
মডেল: প্রিয়া

প্রথম দিন সাদা

নবরাত্রির প্রথম দিনকে বলা হয় প্রতিপদ। এদিন দেবী শৈলপুত্রী রূপে পূজিত হন। শৈলপুত্রীর প্রিয় রং সাদা। তাই প্রথম নবরাত্রিতে সাদা রং শুভ বলে মনে করা হয়।

পূজার থিমের আরও সব সুন্দর সাদা শাড়ি আছে এখানে
পূজার থিমের আরও সব সুন্দর সাদা শাড়ি আছে এখানে

নেয়ে ধুয়ে সাদা শাড়িতে নিজেকে সাজিয়ে দিন শুরু করা যায় এসময়। পূজার থিমের আরও সব সুন্দর সাদা শাড়ি আছে আর্টজেনিকস বাই আনিকার ঝাঁপিতে।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিন কমলা

দেবীকে এদিন ব্রহ্মচারিণী রূপে পূজা করা হয়। ব্রহ্মচারিণী বিদ্যা ও জ্ঞানের দেবী। তিনি কমলা রঙ পছন্দ করেন। তাই নবরাত্রির দ্বিতীয় দিনে কমলা রঙের ব্যবহার শুভ বলে মনে করা হয়। কমলা পোশাক ইতিবাচক শক্তির সঞ্চার করে।

বড় ঘেরের কমলা স্কার্ট পরতে পারেন
বড় ঘেরের কমলা স্কার্ট পরতে পারেন
শাড়িতে থাকতে পারে কমলার টাচ
শাড়িতে থাকতে পারে কমলার টাচ

এজন্য কমলার ছোঁয়া আছে এমন বড় ঘেরের ফ্লেয়ার দেওয়া স্কার্ট বেছে নিতে পারেন। পরতে পারেন এই চওড়া কমলা বর্ডারের চমৎকার নকশার শাড়িটি।

বিজ্ঞাপন

তৃতীয় দিন ঘিয়ে বা খয়েরী

দেবীর এদিনের রূপকে বলা হয়  চন্দ্রঘণ্টা। কৃপা ও বীরত্বের দেবী তিনি। এই দিনে ঘিয়ে বা খয়েরী রং পরা যায়, যা শক্তি ও সুরক্ষার প্রতীক।

ঘিয়ে বা খয়েরীতে নিজকে সাজাতে পারেন এভাবে
ঘিয়ে বা খয়েরীতে নিজকে সাজাতে পারেন এভাবে
মডেল : হোসনা
ঘিয়ে-খয়েরি ফ্লেয়ার স্কার্ট পরতে পারেন
ঘিয়ে-খয়েরি ফ্লেয়ার স্কার্ট পরতে পারেন

ডিজিটাল প্রিন্টের এই হালকা খয়েরী শাড়িটি ক্যারি করতে বেশ সহজ। ঘিয়ে-খয়েরি ফ্লেয়ার স্কার্টও পেয়ে যাবেন এই সংগ্রহে।

চতুর্থ দিন নীল

দেবীকে কুষ্মাণ্ডা রূপে পূজা করে হয় এদিন। নবরাত্রির চতুর্থ দিনে নীল রঙের পোশাক পরলে ভালো হবে, এমন বিশ্বাস আছে।

ময়ূরের প্রিন্টের নীল শাড়িতি নজর কাড়বেই
ময়ূরের প্রিন্টের নীল শাড়িতি নজর কাড়বেই
মডেল: হোসনা

একটু আলাদা লুক পেতে বেছে নিতে পারেন ময়ূর প্রিন্টের নীল শাড়ি। এটি সবার নজর কাড়বেই।

পঞ্চম দিন গোলাপি

স্কন্দমাতা রূপে পূজিত হন দেবী পঞ্চম দিনে। এই দিনে গোলাপি পোশাক পরা যায়।

ট্রেন্ডে গা ভাসিয়ে এমন ছবি তোলা যায় হট পিংক শাড়িতে
ট্রেন্ডে গা ভাসিয়ে এমন ছবি তোলা যায় হট পিংক শাড়িতে
মডেল: লামিয়া
এই গরমে চোখে আরাম দেবে বেবি পিংক কাউ থিমের শাড়ি
এই গরমে চোখে আরাম দেবে বেবি পিংক কাউ থিমের শাড়ি
মডেল : হোসনা

ট্রেন্ডে গা ভাসিয়ে শাপলা বা পদ্মবিলে ঘুরে আসতে পারেন। ছবি তোলার জন্য ম্যাচিং শাড়ি আছে এখানে। এদিকে একটু মজার কিছু পরতে চাইলে কাউ থিমের বেবি পিংক শাড়ি পরা যায়।

ষষ্ঠ দিন সবুজ

এদিনে দেবী কাত্যায়নী রূপে থাকেন। কাত্যায়নী শান্তির দেবী। তাঁর প্রিয় রং সবুজ। কথিত আছে, অবিবাহিত মেয়েরা এই দিনে সবুজ রঙের পোশাক পরে দেবীর পূজা করলে উপযুক্ত বর পায়।

সবুজ শাড়িটি সত্যিই নজরকাড়া
সবুজ শাড়িটি সত্যিই নজরকাড়া
মডেল: নওরীন
উজ্জ্বল কলাপাতা সবুজে লুকে আসবে সতেজ ভাব
উজ্জ্বল কলাপাতা সবুজে লুকে আসবে সতেজ ভাব

সবুজ তো এমনিতেই চোখ জুড়ায়। তাতে নানা রঙের মিশেলে শাড়ি আছে এখানে। সবগুলোই নজরকাড়া। গাঢ় সবুজ দেবে আভিজাত্য আর উজ্জ্বল কলাপাতা সবুজে লুকে আসবে সতেজ ভাব।

সপ্তম দিন ধূসর

দেবী কালরাত্রি রূপে পূজিত হন সপ্তম দিনে। এই রূপকে উগ্র ও উজ্জ্বল বলে মনে করা হয়। দেবী ধূসর রঙ পছন্দ করেন। ধূসর জ্ঞানের প্রতীক।

ধূসরের টাচ আছে এই মজার থিমের শাড়িতে
ধূসরের টাচ আছে এই মজার থিমের শাড়িতে
মডেল : হোসনা

সিংহ আর খাড়ার মতো মজার মোটিফ প্রিন্ট করা ধূসর শাড়িটি হিট হবে পূজার লুকে।

অষ্টম দিন বেগুনি

দুর্গা দেবীকে এদিন মহাগৌরী রূপে পূজা করা হয়। বেগুনি বা ময়ূর রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে মহাগৌরী তাঁর ভক্তদের শান্তি ও সহনশীলতা প্রদান করেন। এই রং দুটি পবিত্রতা এবং শান্তির প্রতীক।

বেগুনি এখন এমনিতেই খুব ট্রেন্ডে আছে
বেগুনি এখন এমনিতেই খুব ট্রেন্ডে আছে
সালওয়ার কামিজও বেছে নেওয়া যায়
সালওয়ার কামিজও বেছে নেওয়া যায়

বেগুনি এখন খুব ট্রেন্ডে আছে। শাড়ি বা কামিজ দুই-ই বেছে নেওয়া যায়।

নবম দিন লাল বা হলুদ

নবমীতে মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। সিদ্ধিদাত্রীকে সাফল্য ও সম্পদের দেবী মনে করা হয়। এই দিনে লাল বা হলুদ রং ব্যবহার করা উচিত।

উজ্জ্বল হলুদ সহজেই নজর কাড়বে সবার
উজ্জ্বল হলুদ সহজেই নজর কাড়বে সবার
মডেল : হোসনা
ডিজিটাল প্রিন্টের লাল শাড়িটি বেছে নিতে পারেন নবমীতে
ডিজিটাল প্রিন্টের লাল শাড়িটি বেছে নিতে পারেন নবমীতে
মডেল : হোসনা

আনিকা বলেন, এই বছরের দুর্গাপূজায় ফ্যাশন ট্রেন্ডে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ দেখা যাচ্ছে। যেমন শিউলি শাড়ি ও হ্যান্ড ব্লক করা সুতির স্কার্ট। আধুনিক এথনিক কুর্তি ও কনট্রাস্ট স্ট্রেট প্যান্টও জনপ্রিয়তা পাচ্ছে। শাড়িতে পূজাকেন্দ্রিক মোটিফে আসছে নতুনত্ব।

জবা শাড়ি এবার দুর্গাপূজায় অত্যন্ত ট্রেন্ডিং
জবা শাড়ি এবার দুর্গাপূজায় অত্যন্ত ট্রেন্ডিং

জবা শাড়ি এবার দুর্গাপূজায় অত্যন্ত ট্রেন্ডিং। এদিকে ফ্লেয়ার দেওয়া বড় স্কার্ট যেন ঐতিহ্যবাহী ডিজাইনের আধুনিক সংস্করণ। এথনিক কুর্তি ও কনট্রাস্ট প্যান্টও আধুনিক উৎসবের জন্য পারফেক্ট কম্বিনেশন। আর এই সবকিছু ভেবেই পূজায় থিম ঠিক রেখে জেনজিবান্ধব পোশাক ডিজাইন করেছে 'আর্টজেনিকস বাই আনিকা'।

ছবি: তনিমা নূর

সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭: ১২
বিজ্ঞাপন