
এষা কাদের ও মুনমুন ইসলাম ২০১৮ সালে ‘আনেসি’ প্রতিষ্ঠা করেন। স্বাচ্ছন্দ্য শব্দের গ্রিক প্রতিশব্দ ‘আনেসি’ থেকে উদ্বুদ্ধ হয়ে তাঁরা তাঁদের ব্র্যান্ডের নামকরণ করেন। উন্নত মান, অনায়াসে পরিধানযোগ্য ও ট্রেন্ডি পোশাক ডিজাইনকে বিবেচনায় রেখে ‘রিল্যাক্সড গ্ল্যামার’ শুরু করেন।


নিজেদের যাত্রা প্রসঙ্গে ব্র্যান্ডের সহপ্রতিষ্ঠাতা মুনমুন বলেন, ‘চায়ের আড্ডায় গল্প করতে করতে আমি আর এষা আনেসির কথা চিন্তা করি। এখন দুজন একসঙ্গেই আনেসির স্টোর উদ্বোধন করতে পেরে দারুণ আনন্দ হচ্ছে।’
যেকোনো অনুষ্ঠানে বা ঘুরতে যাওয়ার জন্য সাদা–কালো হোক কিংবা রঙিন, সহজে নিজস্ব শৈলী ফুটিয়ে তোলার জন্য রুচিসম্মত পোশাকের নিশ্চয়তা দিচ্ছে ‘আনেসি’। প্রতিটি পোশাক তৈরি করা হয়েছে স্বাচ্ছন্দ্যকে মাথায় রেখে। ফলে অফিস কিংবা অনুষ্ঠান—যেকোনো জায়গাতেই একই পোশাক পরে যাওয়া যাবে নিঃসংকোচে।


এষা ও মুনমুনের হাত ধরে ২০১৮ সালে প্রতিষ্ঠিত পোশাক ব্র্যান্ড ‘আনেসি’ এবার তাদের নতুন কনসেপ্ট ‘রিল্যাক্সড গ্ল্যামার’–এর মাধ্যমে তাদের পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে নতুনত্ব নিয়ে এসেছে। আনেসির উদ্দেশ্য সবার নাগালে থাকবে তৈরি পোশাক, যেখানে ফুটে উঠবে আভিজাত্য ও বৈচিত্র্য।
https://www.facebook.com/anesibd
ছবি: হাল ফ্যাশন