মস্কোর রেডকার্পেটে ভাবনার অনন্য কাতান শাড়ির লুক মনে করিয়ে দিচ্ছে পতাকার রং
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নিজের অভিনীত বাংলাদেশের চলচ্চিত্র 'কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস' নিয়ে এখন আছেন মস্কোতে। সেখানে মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আর্টকোর বিভাগে মনোনীত হয়েছে এই সিনেমা। ভাবনার 'প্রিন্সেস' চরিত্রটিই এই সিনেমার মধ্যমণি।

রেড কার্পেটে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার অনন্য কাতান শাড়ির লুক মনে করিয়ে দিচ্ছে পতাকার রং
রেড কার্পেটে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার অনন্য কাতান শাড়ির লুক মনে করিয়ে দিচ্ছে পতাকার রং
এবার তিনি মস্কোতে মিরপুর কাতানের থিমে পরেছেন সব সাজপোশাক
এবার তিনি মস্কোতে মিরপুর কাতানের থিমে পরেছেন সব সাজপোশাক

দেশকে এভাবে বিশ্বের সামনে তুলে ধরা আসলেই গর্বের বিষয়। আর ভাবনা সবসময় নিজের অভিনয়শৈলীর সঙ্গে সঙ্গে আমাদের দেশের ডিজাইনারদের কাজ ও দেশের গৌরবময় হেরিটেজ টেক্সটাইল বিশ্বদরবারে উপস্থাপনের ক্ষেত্রেও অত্যন্ত আন্তরিক। এবার তিনি মস্কোতে মিরপুর কাতানের থিমে পরেছেন সব সাজপোশাক।

বিজ্ঞাপন

ডিজাইনার তন্বী কবির ও ইমাম হাসানের সম্মিলিত প্রয়াসে প্রতিটি লুকে যেন এই হেরিটেজ টেক্সটাইল পেয়েছে নতুন প্রাণ। ওভার কোট আর দুটি অনবদ্য গাউনের পর সমাপনী উৎসবের অনুষ্ঠানের রেড কার্পেটে ভাবনার অনন্য সবুজ শাড়ির লুক মনে করিয়ে দিচ্ছে পতাকার রং।

উজ্জ্বল সবুজ কাতান শাড়িতে দেখা যাচ্ছে নিপুণ হাতে বোনা চিরায়ত মিরপুর কাতানের সুক্ষ্ণ মোটিফ
উজ্জ্বল সবুজ কাতান শাড়িতে দেখা যাচ্ছে নিপুণ হাতে বোনা চিরায়ত মিরপুর কাতানের সুক্ষ্ণ মোটিফ

ডিজাইনার তন্বী কবির বললেন, সেই কথা মাথায় রেখেই উজ্জ্বল সবুজ কাতান শাড়ি বেছে নিয়েছেন তিনি। এতে দেখা যাচ্ছে অত্যন্ত নিপুণ হাতে বোনা চিরায়ত মিরপুর কাতানের সুক্ষ্ণ মোটিফ। এই একটি মোটিফকেই মন ভরে উদযাপন করেছেন এই তরুণ ডিজাইনার। আঁচলে সেটিকেই রেখেছেন তিনি বড় করে। তাতে ফোকাস সেদিকেই থাকে। পিওর সিল্ক কাতানের ড্রেপে তো ন্যাচারাল ফ্লুইডিটি থাকে। সেটিকেই অক্ষুণ্ণ রাখতে চেয়েছেন তন্বী।

বিজ্ঞাপন

ব্লুমিং কালাশা থিমের কেন্দ্রবিন্দুতে আছে নৈবেদ্য পরিবেশনের ঘট বা কলস। মোটিফে তাঁর প্রতিনিধিত্ব আছে খুব সাটলভাবে।

ব্লুমিং কালাশা থিমের  প্রতিনিধিত্ব আছে খুব সাটলভাবে
ব্লুমিং কালাশা থিমের প্রতিনিধিত্ব আছে খুব সাটলভাবে
শেষ প্রান্তের একটুখানি লাল যে পতাকাপ্রাণিত সেকথা বলে দিতে হয়না
শেষ প্রান্তের একটুখানি লাল যে পতাকাপ্রাণিত সেকথা বলে দিতে হয়না

ক্রমশ সবুজ থেকে সোনালি যাওয়া কাতান শাড়িটির লাক্সারিয়াস ফিল আসলে ভাবনার উপস্থাপনে ও বডি ল্যাঙ্গুয়েজেই দৃশ্যমান। একে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আর শেষ প্রান্তের একটুখানি লাল যে পতাকাপ্রাণিত সেকথা বলে দিতে হয়না।

আলাদা করে বলতেই হবে এই শাড়ির লুকের সোনায় সোহাগা হয়ে ওঠা ব্লাউজটির কথা। মিতভাষী ডিজাইনার ইমাম হাসানের মুনশিয়ানাই এখানে। প্যাটার্ন, ফিটিং আর জারদৌসী ডিটেইলিং মিলিয়ে পুরো লুকটিকে আলাদা মাত্রায় এলিভেট করেছে এই হলটারনেক ব্লাউজ।

শাড়ির লুকের সোনায় সোহাগা হয়ে উঠেছে ব্লাউজটি
শাড়ির লুকের সোনায় সোহাগা হয়ে উঠেছে ব্লাউজটি
ব্যাকলেস ডিজাইনে বেড়েছে আবেদন। ভাবনা ক্যারিও করেছেন তা অত্যন্ত গ্রেসফুলভাবে
ব্যাকলেস ডিজাইনে বেড়েছে আবেদন। ভাবনা ক্যারিও করেছেন তা অত্যন্ত গ্রেসফুলভাবে

আর কাতান শাড়িটির মোটিফ থেকেই প্রেরণা এসেছে এর ডিজাইনে। কন্ট্রাস্ট ওয়াইন-মেরুন সিল্ক ফেব্রিকের বুদ্ধিদীপ্ত ব্যবহার লক্ষ্যনীয়। জারদৌসির জরীতে নেই লাউড লাশ্চার। কোয়ায়েট লাক্সারির আভিজাত্য থাকলেও ব্যাকলেস ডিজাইনে বেড়েছে আবেদন। ভাবনা ক্যারিও করেছেন তা অত্যন্ত গ্রেসফুলভাবে।

আঁচলের মোটিফের মিনিয়েচার ভার্সনের ব্যবহারকে এখানে গেমচেঞ্জার বলা যায়। আলাদা করে খুব বেশি গয়নার ব্যবহার করা হয়নি এই লুকে।

পরিপাটি খোঁপা আর সফট গ্ল্যাম মেকওভারের সঙ্গে  প্রচ্ছন্ন গৌরবময় হাসিতে মোহনীয় ভাবনা
পরিপাটি খোঁপা আর সফট গ্ল্যাম মেকওভারের সঙ্গে প্রচ্ছন্ন গৌরবময় হাসিতে মোহনীয় ভাবনা

বরং বডি জুয়েলারি হিসেবে ক্যানভাস-এর ব্রাস মোটিফ দেখা যাচ্ছে, যা কাতানের বুনন থেকেই ইন্সপায়ার্ড। পরিপাটি খোঁপা আর সফট গ্ল্যাম মেকওভারের সঙ্গে ভাবনার প্রচ্ছন্ন গৌরবময় হাসিতে তাঁকে লাগছে অত্যন্ত মোহনীয়।

ছবি: আশনা হাবিব ভাবনা ও তন্বী কবির

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০১: ৫১
বিজ্ঞাপন