প্রথমবারের মতো 'মিস ইকো বাংলাদেশ' হয়ে নজর কাড়া কে এই ফ্যাশনিস্তা ডিজে আভিলা
শেয়ার করুন
ফলো করুন

ডিজে আভিলা নামেই পরিচিত তিনি। আসলে নাম আভিলা ইসলাম। তিনি বাংলাদেশের একজন আন্তর্জাতিক টেকনো ডিজে, সংগীত প্রযোজক, মডেল ও প্যাজেন্ট প্রতিযোগী। সংগীত ও ফ্যাশন এই দুই ক্ষেত্রেই তিনি আন্তর্জাতিক পরিসরে কাজ করেছেন। এবার এলেন প্যাজেন্ট্রিতে। ২০২৬ সালে আভিলা ইসলামকে ‘মিস ইকো বাংলাদেশ ২০২৬’ হিসেবে মনোনীত করা হয়। এর মাধ্যমে তিনি মিস ইকো ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় মিসর থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা প্রথম বাংলাদেশি নারী হওয়ার সুযোগ পান। ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন ধরনের সংগীত নিয়ে ডিজে সেট করলেও পরে তিনি পুরোপুরি আন্ডারগ্রাউন্ড টেকনোর দিকে মনোনিবেশ করেন। দেশের বাইরে তিনি ৩০০টির বেশি আয়োজনে পারফর্ম করেছেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে তাঁর সংগীত পরিবেশনার অভিজ্ঞতা রয়েছে।ইলেকট্রনিক সংগীতে নারীদের আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘শিকিউ হাউস’ (SheQ House)। এটি ইলেকট্রনিক সংগীতের সঙ্গে যুক্ত নারীদের জন্য একটি পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। চলুন ইন্সটাগ্রাম ঘুরে এই নানা বিষয়ে পারদর্শী সুন্দরী ডিজে আভিলার যত ফ্যাশনেবল লুক দেখে আসি।

১/১৩
ডিজে লুকে আভিলা। পরেছেন কালো ব্রালেটের সঙ্গে ফুলেল সাদা-লাল হলটার ড্রেস, কালো গ্লাভস, কালো শেডস, অক্সিডাইজড সিলভার চুড়ি আর বেশ কয়েক লহরের চাংকি চেন

বিজ্ঞাপন
২/১৩
লেদার করসেট টপের ফুলেল মিনিড্রেসের সঙ্গে আভিলার পরনে কালো ফ্রিঞ্জ কেপ, আর কালো নি হাই স্টকিংস

৩/১৩
নজরকাড়া আইস ব্লু অফ দ্য শোল্ডার গাউন, ম্যাচিং ভেইল আর টিকলি-টিয়ারাসহ জমকালো গয়নায় সেজেছেন আভিলা মিস ইকো বাংলাদেশ লুকে

৪/১৩
মিস ইকো ইন্টারন্যাশনালের ন্যাশনাল কস্টিউমের জন্য তিনি বেছে নিয়েছেন পয়লা বৈশাখ থিমে আটপৌরে ড্রেপে ক্ল্যাসিক লালপেড়ে সাদা তাঁতের শাড়ি

৫/১৩
শর্ষে হলুদ-সোনালি রাজশাহী সিল্কের স্লিভলেস মারমেইড গাউনও পরেছেন তিনি এখানে

৬/১৩
মিশরের এই আয়োজনে গিয়ে পিরামিডের সঙ্গে ছবি তুলেছেন হলটারনেক সাদা ড্রেসের লুকে আভিলা

৭/১৩
এখানে এই ফ্যাশনিস্তা ডিজেকে দেখা যাচ্ছে কমলা কাট আউট ব্রালেট টপের সঙ্গে কালো ঝিলিমিলি ফ্রিঞ্জ মিনিস্কার্ট আর কালো শেডসে

৮/১৩
ডিজে সেট বুমবক্সের মতো ঘাড়ে তুলেছেন আভিলা। নজর কাড়ছে কমলা ফিউশন শাড়ির লুক আর রঙিন রোদচশমা

৯/১৩
ক্যাজুয়াল আকাশি টপ আর জিন্সের লুকেই চার্মিং ডিজে আভিলা

১০/১৩
পেইল পিচ ক্রপড টপ আর কালো পেন্সিল স্কার্টের সঙ্গে এক ঢাল সফট কার্লস আকর্ষণ ছড়াচ্ছে আভিলার লুকে

১১/১৩
এখানেও ডিজে লুক। আভিলা পরেছেন ডিটাচড বেল স্লিভসের প্যাস্টেল মিনিড্রেস

১২/১৩
সিকুইনের কালো মিনিড্রেসে  স্টোনের সরু বেল্ট

১৩/১৩
আভিজাত্যময় প্রিন্টের টিল স্লিভলেস গাউন আর লেয়ার্ড ববে ভিন্টেজ হলিউড ভাইব আছে পুরো লুকে।

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১৭: ৫৮
বিজ্ঞাপন