মেট গালায় দোজা ক্যাট কেন ভেজা পোশাক পরে গিয়েছিলেন?
শেয়ার করুন
ফলো করুন

আমেরিকান র‍্যাপার ও সংগীতশিল্পী দোজা ক্যাট খুব ভালোমতোই জানেন, কীভাবে নিজের লুক দিয়ে সবার ‘মাথা ঘুরিয়ে’ দেওয়া যায়। আগেও বড় বড় ইভেন্টে অদ্ভুতুড়ে সব সাজে হাজির হয়ে খবরের শিরোনাম হয়েছেন। কেউ তাঁর লুক দেখে সমালোচনা করেছেন, আবার কেউ কেউ তাঁর সাহসিকতার বেশ প্রশংসা করেছেন। তবে মেট গালায় দোজাকে দেখে সবার মুখে শুধু একটাই প্রশ্ন। ‘কেন?’

ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীরা জেনে গিয়েছেন, মেট গালার ড্রেস কোড কী ছিল। ‘দ্য গার্ডেন অব টাইম’। বেশির ভাগ সেলিব্রেটি ড্রেস কোড মেনে বাহারি সব চোখধাঁধানো সাজে মেট গালার ক্রিম ও মিন্ট গ্রিন গালিচা আলোকিত করেছেন। কিন্তু দোজা এর ধার না ধেরে গোসল করে গায়ে ও মাথায় তোয়ালে পেঁচিয়ে চলে এসেছেন। তাঁকে দেখে অনেকে ভেবেছেন, হয়তো পরে সারপ্রাইজ হিসেবে জমকালো কিছু পরবেন।

বিজ্ঞাপন

এরপর দোজা সবাইকে যে ‘সারপ্রাইজ’ দিলেন, সেটার জন্য কেউ মোটেও প্রস্তুত ছিলেন না।যখন সব ফটোগ্রাফার অন্যান্য সেলিব্রেটির ছবি তোলায় ব্যস্ত, তখন হঠাৎ দোজা একটা ভেজা টি-শার্ট ও গাউন পরে এসে হাজির। আর চোখের আইলাইনার, মাসকারা গলে গলে গাল বেয়ে পড়ছে। তাঁর এই অবস্থা দেখে মনে হয়, তিনি সবে পুকুর থেকে ডুব দিয়ে এসেছেন!  


অনেকেই ভাবতে পারেন, দোজা ড্রেস কোড একদমই মানেননি। কিন্তু তিনি তা মনে করেন না। এই উদ্ভট পোশাক পরার পেছনে দোজার বেশ ভালো যুক্তি আছে। তিনি বলেন, ‘আমি জানি, সবাই কিছু না কিছু ফ্লোরাল পরবেন। কিন্তু আমার পছন্দের ফুলটি পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ফুল এবং সেটি কটন। আমি কটনের একটি সাদা টি-শার্ট পরেছি; কারণ এটি একটি চিরসবুজ পোশাক।’ তাঁর অফিসিয়াল ইন্সটাগ্রামে এই ভেজা পোশাকের ছবিগুলোর সঙ্গে ওয়েট গালা অর্থাৎ ভেজা গালা কথাটিও পোস্ট করেছেন তিনি বোল্ড ফন্টে। পোশাক ভিজিয়ে দৃষ্টি আকর্ষণ করাই কি তাহলে দোজা ক্যাটের উদ্দেশ্য ছিল? আলোচনা চলছে এই নিয়ে।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১১ মে ২০২৪, ১৬: ০৬
বিজ্ঞাপন