আন্তর্জাতিক আদিবাসী দিবসে রাঙামাটিতে টুয়েলভ-এর ব্যতিক্রমী আয়োজন
শেয়ার করুন
ফলো করুন

পাহাড়ের সবুজ, কাপ্তাই হ্রদের নীল জল আর চোখজুড়ানো প্রাকৃতিক আলো। তার মাঝেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন রাঙামাটির স্থানীয় আদিবাসী তরুণ-তরুণীরা। তাঁদের পরনে সমকালীন পোশাক। চারপাশে পাহাড়ি প্রকৃতি। পুরো আয়োজনেই তাই কৃত্রিমতার চেয়ে জীবনের স্বাভাবিক সৌন্দর্যই যেন বেশি স্পষ্ট।

পুরো আয়োজনেই কৃত্রিমতার চেয়ে জীবনের স্বাভাবিক সৌন্দর্যই যেন বেশি স্পষ্ট
পুরো আয়োজনেই কৃত্রিমতার চেয়ে জীবনের স্বাভাবিক সৌন্দর্যই যেন বেশি স্পষ্ট

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে টুয়েলভ ক্লদিংয়ের বিশেষ এই ফটোশুটে রাঙামাটির প্রকৃতিকে বেছে নেওয়া হয়েছে পটভূমি হিসেবে। স্টুডিওর সাজানো সেটের বদলে পাহাড়ের স্বাভাবিক পরিবেশে স্থানীয় আদিবাসী মডেলদের নিয়ে তুলে ধরা হয়েছে ব্র্যান্ডটির সমকালীন পোশাক।

বিজ্ঞাপন

বৈচিত্র্যের বাংলাদেশ

বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় কখনোই একরৈখিক নয়। এই ভূখণ্ডে বাঙালি সংস্কৃতির পাশাপাশি বসবাস করে বহু আদিবাসী জনগোষ্ঠী। প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা, পোশাক, বয়নশৈলী, খাবার, উৎসব, গান, নৃত্য, কারুশিল্প ও জীবনযাপনের ধরন। এই বৈচিত্র্য বাংলাদেশের সংস্কৃতিকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি ফ্যাশনের জন্যও তৈরি করেছে এক বিশাল অনুপ্রেরণার ভুবন।

এই বৈচিত্র্য বাংলাদেশের ফ্যাশনের জন্য তৈরি করেছে এক বিশাল অনুপ্রেরণার ভুবন।
এই বৈচিত্র্য বাংলাদেশের ফ্যাশনের জন্য তৈরি করেছে এক বিশাল অনুপ্রেরণার ভুবন।

বিশেষ করে পোশাকের দিকে তাকালে এই বৈচিত্র্য আরও স্পষ্ট হয়ে ওঠে। বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় আলাদা রং, বুনন, নকশা ও পরার ধরন। কোথাও হাতে বোনা কাপড়ের সূক্ষ্ম নকশা, কোথাও উজ্জ্বল রঙের ব্যবহার, আবার কোথাও শরীরের সঙ্গে লম্বা কাপড় জড়িয়ে পরার স্বতন্ত্র কৌশল। এসব পোশাকের প্রতিটি নকশা ও বুননের সঙ্গে জড়িয়ে থাকে একটি জনগোষ্ঠীর ইতিহাস ও নিজস্ব পরিচয়।

বিজ্ঞাপন

তবে ঐতিহ্য মানেই স্থির হয়ে থাকা নয়। সময়ের সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপনেও এসেছে পরিবর্তন। আধুনিক পোশাক, শহুরে জীবন ও সমকালীন ফ্যাশনের প্রভাব পড়েছে নতুন প্রজন্মের ওপর। একই সঙ্গে নিজেদের ঐতিহ্য, বয়ন ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার চেষ্টাও চলছে। ফলে অনেক ক্ষেত্রেই এখন ঐতিহ্য ও আধুনিকতা পাশাপাশি হাঁটছে।

সময়ের সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন ও ফ্যাশনে এসেছে পরিবর্তন
সময়ের সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন ও ফ্যাশনে এসেছে পরিবর্তন
কাপ্তাই হ্রদের জল, পাহাড়ের সবুজ আর স্থানীয় মানুষের স্বাভাবিক উপস্থিতি পোশাকগুলোকে দিয়েছে আলাদা আবহ
কাপ্তাই হ্রদের জল, পাহাড়ের সবুজ আর স্থানীয় মানুষের স্বাভাবিক উপস্থিতি পোশাকগুলোকে দিয়েছে আলাদা আবহ

পাহাড়ের পটভূমিতে ফ্যাশন

রাঙামাটির ফটোশুটে টুয়েলভ সেই সমকালীন বাস্তবতাটিকেই সামনে এনেছে। পাহাড়ের সন্তান ফটোগ্রাফার আরিয়ান এন্ডারসনের ক্যামেরায় স্থানীয় আদিবাসী মডেলদের নিয়ে তৈরি ফ্রেমে সমকালীন পোশাকগুলোকে দেখা গেছে ভিন্ন এক পরিবেশে। কাপ্তাই হ্রদের জল, পাহাড়ের সবুজ আর স্থানীয় মানুষের স্বাভাবিক উপস্থিতি পোশাকগুলোকে দিয়েছে আলাদা আবহ।

ফ্যাশনের সঙ্গে আদিবাসী সংস্কৃতির সম্পর্ক অবশ্য শুধু পোশাকে সীমাবদ্ধ নয়। খাবার, ভাষা, লোকগান, উৎসব ও দৈনন্দিন জীবনযাপনেও রয়েছে তাঁদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়। এসব বৈচিত্র্যও ফ্যাশনের জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস। বাংলাদেশের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর হাতে তৈরি কাপড়, বয়ন, রং ও নকশা শুধু ঐতিহ্যের অংশ নয়; সমকালীন ফ্যাশনেও এগুলো নতুন সৃজনশীলতার দুয়ার খুলে দিতে পারে।

সমকালীন ফ্যাশনে আদিবাসী সংস্কৃতি নতুন সৃজনশীলতার দুয়ার খুলে দিতে পারে
সমকালীন ফ্যাশনে আদিবাসী সংস্কৃতি নতুন সৃজনশীলতার দুয়ার খুলে দিতে পারে

ঐতিহ্য থেকে অনুপ্রেরণা

টুয়েলভের হেড অব ডিজাইন মাসিয়াদ জাহান বলেন, ‘এবার আমরা আমাদের আউটলেটে সবার জন্য তৈরি করা পোশাক নিয়েই রাঙামাটিতে এসেছি। তবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও বিস্তৃত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর হাতে তৈরি কাপড়, বুনন, রং ও নকশায় অসাধারণ বৈচিত্র্য রয়েছে। ভবিষ্যতে তাঁদের এই ঐতিহ্যবাহী রং, নকশা ও কারুশিল্প থেকে অনুপ্রেরণা নিয়ে টুয়েলভের পোশাকে নতুন কিছু করার ইচ্ছা আছে আমাদের। আমরা চাই, তাঁদের নিজস্বতা ও ঐতিহ্যের প্রতি যথাযথ সম্মান রেখেই এই বৈচিত্র্যময় শিল্প ও নকশাকে বাংলাদেশের আরও বেশি মানুষের কাছে তুলে ধরতে এবং একসময় টুয়েলভের মাধ্যমে বিশ্বের কাছেও পৌঁছে দিতে।’

মূলধারার ফ্যাশনে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অংশগ্রহণ ও স্বীকৃতি গুরুত্বপূর্ণ
মূলধারার ফ্যাশনে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অংশগ্রহণ ও স্বীকৃতি গুরুত্বপূর্ণ

এই বক্তব্যের মধ্যেই উঠে আসে একটি প্রশ্ন—আদিবাসী সংস্কৃতিকে ফ্যাশনে ব্যবহারের ক্ষেত্রে কীভাবে ঐতিহ্য ও নিজস্বতার প্রতি সম্মান বজায় রাখা যায়?
অনুপ্রেরণা নেওয়া আর সরাসরি কোনো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নকশা ব্যবহার করার মধ্যে পার্থক্য রয়েছে। একটি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নকশা বা কারুশিল্পকে কেবল ফ্যাশন ট্রেন্ড হিসেবে ব্যবহার না করে এর পেছনের ইতিহাস, কারিগর এবং সাংস্কৃতিক অর্থকে সম্মান করা জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অংশগ্রহণ ও স্বীকৃতিও গুরুত্বপূর্ণ।

ফ্যাশনের ভাষায় বৈচিত্র্যের গল্প

বিশ্ব আদিবাসী দিবসের এই আয়োজন তাই কেবল একটি ফ্যাশন ফটোশুট নয়; বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন করে দেখারও এটি একটি সুযোগ।
শহরের ব্যস্ত জীবনে আমরা যে পোশাক পরি, যে খাবার খাই কিংবা যে সংস্কৃতিকে নিজেদের পরিচয়ের অংশ হিসেবে দেখি, তার বাইরেও আছে বহু মানুষের বহু বছরের জীবন ও ঐতিহ্যের গল্প। রাঙামাটির পাহাড়ে টুয়েলভের ক্যামেরায় সেই গল্পেরই একটি ছোট্ট অংশ ধরা পড়েছে।

বিশ্ব আদিবাসী দিবসের এই আয়োজন তাই কেবল একটি ফ্যাশন ফটোশুট নয়,  বরং আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন করে দেখার একটি সুযোগ।
বিশ্ব আদিবাসী দিবসের এই আয়োজন তাই কেবল একটি ফ্যাশন ফটোশুট নয়, বরং আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন করে দেখার একটি সুযোগ।

এখানে পোশাকের সঙ্গে মিশেছে পাহাড়, মানুষের সঙ্গে প্রকৃতি, আর সমকালীন ফ্যাশনের সঙ্গে ঐতিহ্য। বাংলাদেশের সৌন্দর্য তার বৈচিত্র্যে। সেই বৈচিত্র্যের প্রতিটি ভাষা, প্রতিটি পোশাক, প্রতিটি খাবার, প্রতিটি বুনন ও প্রতিটি সংস্কৃতির রয়েছে নিজস্ব গল্প। সেই গল্পের প্রতি সম্মান রেখে ফ্যাশনের ভাষায় সেগুলোকে সামনে নিয়ে আসাই হতে পারে ভবিষ্যতের আরও অর্থবহ ফ্যাশনচর্চার একটি পথ।

ছবি: টুয়েলভ

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২: ৩৭
বিজ্ঞাপন