ঝলমলে সূচনায় মেহেরের ঝলক
শেয়ার করুন
ফলো করুন

ডিজাইনার সামিনা সারা এখন বাংলাদেশের ফ্যাশনের জগতে এক সুপরিচিত নাম। এই তরুণ ফ্যাশন উদ্যোক্তা মাত্র ২০ বছর বয়সে গড়ে তোলেন এলিগ্যান্ট মেকওভার অ্যান্ড ফ্যাশন। এই উদ্যোগের অভাবনীয় সাফল্যের হাত ধরে প্রোডাকশন হাউস দ্য এলিটের পর এবার তিনি লঞ্চ করেছেন তাঁর বহুল প্রতীক্ষিত লাক্সারি ডিজাইনের আউটফিট কালেকশন মেহের। বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২৯ জুলাই লঞ্চ করা হয়েছে এই এক্সক্লুসিভ কালেকশন। তারকা মডেলদের অংশগ্রহণে ও দেশের ফ্যাশনের জগতের প্রথিতযশা ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত ফ্যাশন শো ছিল উল্লেখ করার মতো।

ফ্যাশনকে উচ্চ মর্যাদায় আসীন দেখতে ভালোবাসেন সামিনা সারা। জমকালো আর প্রিমিয়াম সব পোশাকের সমাহারে সাজানো মেহের। মেহের কথাটির অর্থ স্রষ্টার দেওয়া উপহার। আর এই নাম তিনি নিজের মায়ের নাম মেহেরাজ থেকেই খুঁজে নিয়েছেন। এখানে থাকল সেই কালেকশনের কিছু ঝলক।

ছবি: সাইফুল ইসলাম

১/১৭
বিজ্ঞাপন
২/১৭
বিজ্ঞাপন
৩/১৭
৪/১৭
৫/১৭
৬/১৭
৭/১৭
৮/১৭
৯/১৭
১০/১৭
১১/১৭
১২/১৭
১৩/১৭
১৪/১৭
১৫/১৭
১৬/১৭
১৭/১৭
প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১৫: ৩২
বিজ্ঞাপন