ফ্রেন্ডস ফ্যাশন: ফ্লোয়িং ফ্যাশনে ফিবি বুফে বোহেমিয়ান ফ্যাশনের অনন্য রূপ
শেয়ার করুন
ফলো করুন

যেখানে মনিকার পোশাকে ছিল পরিমিতি, সেখানে ফিবির ফ্যাশনে ছিল চোখে পড়ার মতো বৈচিত্র্য ও গতিশীলতা। ফিবিকে দেখা যায় ফুলেল ছাপা, স্বচ্ছ কাপড়, রানিং টেক্সচারে যেমন, তেমনি বিভিন্ন রকমের হেয়ারডু ও প্রচুর গয়নায়। ফ্লোয়িং প্যাটার্ন দেখা যায় তাঁর ফ্যাশনে।

সিরিজের মূল ফিবি
সিরিজের মূল ফিবি

‘ফ্রেন্ডস’–এর কস্টিউম ডিজাইনার ডেবরা ম্যাকগয়ার এক সাক্ষাৎকারে বলেছেন যে ফিবির লুকে রং, কাপড় আর অলংকার একসঙ্গে মিলেমিশে একধরনের মুক্তচিন্তার জাদু তৈরি করুক, সেটা তিনি চেয়েছিলেন। ফিবি বুফে ছিলেন ‘ফ্রেন্ডস’–এর সবচেয়ে রঙিন চরিত্র, যাঁর ফ্যাশন ছিল ঠিক তাঁর মতনই অদ্ভুত, সাহসী আর সব সময় নিজের মতো।

বিজ্ঞাপন

তাঁর প্রতিটি পোশাক যেন বলত, ‘আমি যা পরি, সেটাই আমি’ এবং আজও সেই স্টাইল হয়ে আছে সৃষ্টিশীলতা ও আত্মপ্রকাশের এক নিরন্তর অনুপ্রেরণা। লেয়ারিং, বড় বড় অ্যাকসেসরিজ, রঙিন পোশাক আর হাতে বানানো জুয়েলারিতে তিনি ছিলেন সিরিজের সবচেয়ে ইউনিক ফ্যাশন আইকন।

ফিবি ও তার দুই বান্ধবী মনিকা ও র‍্যাচেল: এখানে ফিবি হয়েছেন মেঘলা; মনিকা তানহা শেখ ও র‍্যাচেল হলেন জোনাকি জ্যাতি
ফিবি ও তার দুই বান্ধবী মনিকা ও র‍্যাচেল: এখানে ফিবি হয়েছেন মেঘলা; মনিকা তানহা শেখ ও র‍্যাচেল হলেন জোনাকি জ্যাতি

হাল ফ্যাশনের ফিবি বুফের বর্ণিল চরিত্রে মডেল হয়েছেন মেঘলা মুক্তা। এই লুকে মেঘলা পরেছেন সাদা টার্টলনেক ফুল স্লিভসের টপ, সঙ্গে কালো মিডি স্কার্ট ও মানানসই সাদা স্নিকার্স। পুরো লুকটিতে ফুটে উঠেছে মিনিমাল অথচ স্টেটমেন্টধর্মী ফ্যাশনের ছাপ।

বিজ্ঞাপন

‘ফ্রেন্ডস’ ভক্তদের নিশ্চয়ই মনে আছে, সিজন দুইয়ের সেই আইকনিক মুহূর্ত, যেখানে মনিকা ও র‍্যাচেলের ঝগড়ার মধ্যে মধ্যস্থতাকারী হয়ে হাজির হয়েছিলেন ফিবি। ঠিক সেই দৃশ্যের অনুপ্রেরণাতেই সাজানো হয়েছে ফ্যাশন ফ্রেম, যেখানে তিনজনের ক্ল্যাসিক স্টাইল সেন্স ধরা দিয়েছে আলাদাভাবে।

 গিটারে হাত রাখা ফিবি
গিটারে হাত রাখা ফিবি
মোহময় স্ট্রিট স্টাইল লুকে ফিবি (সর্বডানে)
মোহময় স্ট্রিট স্টাইল লুকে ফিবি (সর্বডানে)

ফ্যাশনের পাশাপাশি স্মৃতির আরেক ছোঁয়া এসেছে ফিবির গাওয়া সেই বিখ্যাত গান ‘স্মেলি ক্যাট’–এর মাধ্যমে। গিটারে হাত রাখা, পাশে প্ল্যাকার্ডে আঁকা প্রতীকী ছবি—সব মিলিয়ে যেন জীবন্ত হয়ে উঠেছে ‘ফ্রেন্ডস’–এর নস্টালজিয়া।

এই লুকে দেখা গেছে ম্যাজিক বল নিয়ে হাল ফ্যাশনের নিরীক্ষাধর্মী ফ্রেম। যাঁরা ‘ফ্রেন্ডস’ সিরিজের নিয়মিত দর্শক, তাঁরা জানেন ফিবির চরিত্রটিতে সব সময়ই একধরনের আধ্যাত্মিকতা আর পরলৌকিকতার আভাস থাকত। তাঁর অদ্ভুত সারকাস্টিক মন্তব্যগুলো প্রায়ই জন্ম নিত জ্যোতিষ, পুনর্জন্ম বা অতিপ্রাকৃত বিষয় ঘিরে। সেই অনুপ্রেরণাতেই এই লুকে ব্যবহৃত হয়েছে ‘ফরচুন বল’ ফিবির সেই রহস্যময় বিশ্বাসের প্রতীক হিসেবে। ছবির প্রতিটি ছায়ায় ও আলোয় ধরা পড়েছে ফিবির মেজাজের মতোই অদ্ভুত, মজার আর খানিকটা ধাঁধাময় এক ফ্যাশন স্টেইটমেন্ট।

ম্যাজিক বল নিয়ে ফিবি
ম্যাজিক বল নিয়ে ফিবি

এই লুকে ফিবির পরনে রয়েছে সাইড স্লিট ফ্লোরাল প্যাটার্নের স্কার্ট, সঙ্গে ডেনিম শার্ট আর পায়ে সাদা স্নিকার্স, যা তাঁর স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্বের সঙ্গে চমৎকারভাবে মিলে গেছে।

‘ফ্রেন্ডস’ সিরিজজুড়ে ফিবিকে দেখা গেছে নানা ধরনের হেয়ার স্টাইলে। কখনো খোলা চুল, কখনো ঝুঁটি, আবার কখনো রঙিন অ্যাকসেসরিজে সাজানো চুলে। এই লুকে তাঁর সেই বৈচিত্র্যময় স্টাইল থেকে বেছে নেওয়া হয়েছে হাফ পাফ করা খোলা চুল আর দুই পাশে বাঁধা ঝুঁটির ট্র্যাডিশনাল লুক, যা নস্টালজিক ফ্যাশন স্টেটমেন্ট হিসেবেই যেন ফিরে এসেছে।

অদ্ভুত অভিব্যক্তির জন্য ফ্রেন্ডস ফ্যানদের কাছে জনপ্রিয় ফিবি
অদ্ভুত অভিব্যক্তির জন্য ফ্রেন্ডস ফ্যানদের কাছে জনপ্রিয় ফিবি
নানা ধরনের হেয়ার স্টাইলে দেখা গেছে ফিবিকে
নানা ধরনের হেয়ার স্টাইলে দেখা গেছে ফিবিকে

আরেকটি লুকে ফিবিকে দেখা গেছে কালো লং স্লিভ শার্ট ও ডেনিম প্যান্টে একেবারে সরল; কিন্তু মোহময় স্ট্রিট স্টাইল লুকে। চুলে ব্যবহার করা হয়েছে রঙিন বিটস, যা ফিবির এক্সপেরিমেন্টাল ও বোহেমিয়ান স্টাইলকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। এই রঙিন বিটস যোগ করেছে এক অনন্য ফিউশন, যেখানে ওয়েস্টার্ন ক্যাজুয়াল পোশাকের সঙ্গে মিশে গেছে ট্রাইবাল ইনফ্লুয়েন্স, যা ফিবির বহুমাত্রিক স্টাইল পারসোনালিটির এক নিখুঁত প্রতিফলন।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৪: ১০
বিজ্ঞাপন