ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ আর অমিতাভের কাছে সাক্ষাৎকার, মিস ওয়ার্ল্ড ১৯৯৫-এ সাড়া জাগানো ইয়াসমীন বিলকিস সাথীর ১৫টি দুর্লভ ছবি
শেয়ার করুন
ফলো করুন

মিস ওয়ার্ল্ড এমন এক বৈশ্বিক আয়োজন, যা প্রতিবছরই বিশ্বজুড়ে থাকে আলোচনা ও মনোযোগের কেন্দ্রে। ২০১৭ সাল থেকে মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের অংশগ্রহণ প্রায় নিয়মিতই বলা যায়। তবে এরও বহু আগে, ১৯৯৫ সালে এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন বিলকিস ইয়াসমীন সাথী। সান সিটিতে অনুষ্ঠিত সেই আয়োজনেই নিজের ব্যক্তিত্ব, স্টাইল ও আন্তর্জাতিক মানের ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে সাড়া জাগিয়েছিলেন সাথী। প্রতিযোগিতার নানা পর্বে তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া। এর মধ্যে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে তাঁর সাক্ষাৎ। এ ছাড়া বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের কাছেও সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। মিস ওয়ার্ল্ডের মঞ্চের সেই অভিজ্ঞতার পর দেশে ফিরে সাথী পা রাখেন চলচ্চিত্র অঙ্গনে। অভিনয় করেছেন নায়ক মান্না, ফেরদৌস, রুবেল আর শাকিব খানের মতো নায়কের বিপরীতে।২০০৩ সালে ‘বীর সৈনিক’ সিনেমার জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একসময় দেশের বিনোদন অঙ্গনে আলোচিত এই বিউটি কুইন এখন নিজের জীবন ও ব্যবসা নিয়ে কিছুটা নিভৃতেই থাকেন। তবে মিস ওয়ার্ল্ডের মঞ্চে তাঁর সেই উপস্থিতি, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং পরবর্তী অভিনয়জীবন তাঁকে দেশের শোবিজ ইতিহাসের একটি স্মরণীয় নাম করে রেখেছে। দক্ষিণ আফ্রিকার সান সিটিতে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ১৯৯৫-এর সেই সময়ের স্মরণীয় ও দুর্লভ ১৫টি ছবিতে চলুন, চিনে নিই বিলকিস ইয়াসমীন সাথীকে।

১/১৫
ছোটবেলার ফুলের ব্যুকে হাতে ছবিটি রেপ্লিকেট করেছিলেন সাথী কৈশোরে এসে

বিজ্ঞাপন
২/১৫
মিস ওয়ার্ল্ড ১৯৯৫-এ দেশের প্রতিনিশিত্ব করেছিলেন সাথী নিজস্ব স্টাইলে। এখানে প্রেছেন পাফড স্লিভসের ওভারসাইজড ব্রাউন লেদার জ্যাকেট আর কালো স্কার্ট। চুলে নাইন্টিজের সুপার ট্রেন্ডি আপডু

৩/১৫
কেপ স্লিভসের হলটারনেক লাল গাউনটি মারমেইড কাটের। গর্জিয়াস গাউনের সঙ্গে সোনালি বড় দুল পরেছেন সাথী

৪/১৫
ছবিটি ঝাপসা হলেও স্মৃতিটুকু অত্যন্ত উজ্জ্বল। সাউথ আফ্রিকার কিংবদন্তি রাজনৈতিক নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে সাথী

৫/১৫
১৯৯৪-এর মিস ওয়ার্ল্ডের সঙ্গে সাথীকে দেখা যাচ্ছে সাদা জামদানি, ম্যাচিং ফুলস্লিভ ব্লাউজ আর গোল্ডেন গয়না আর রেড লিপসে। এই সাজপোশাক কিন্তু একেবারে টাইমলেস আর এখনও ট্রেন্ডি

৬/১৫
সোনালি গাউনে বাংলাদেশের স্যাশসহ হাস্যোজ্জ্বল সাথী

৭/১৫
হোয়াইট সাফারি লুকে সাথী ও অন্যান্য প্রতিযোগিরা

৮/১৫
সাক্ষাৎকার দেওয়ার আগে বলিউড লিজেন্ড অমিতাভ বচ্চনের অটোগ্রাফ নেন সাথী

৯/১৫
সাদা-কালো চেক শর্টস, সাদা টপ আর সাদা-কালো ক্যাপের সঙ্গে নাইন্টিজ ফ্যাশনের কালো চোকারে দেখা যাচ্ছে তাঁকে। সঙ্গে ব্রাউন সাফারি শুজ

১০/১৫
এথনিক আমেজের এমবেলিশমেন্ট করা স্লিভলেস সাদা গাউনের সঙ্গে ম্যাচিং সাদা গ্লাভস আর ড্রেপ। আপডুর সঙ্গে সাদা পাথরের দুল আর মেরুন লিপকালার নজর কাড়ছে। দেখা যাচ্ছে, গটোগ্রাফারের সঙ্গে ছবিটি তুলেছেন তিনি

১১/১৫
অন্য প্রতিযোগীদের সঙ্গে সোনালি-লাল এথনিক আউটফিটে সাথী

১২/১৫
এখানে অন্যান্যদের সঙ্গে সাথী পরেছেন সাদা শোল্ডারের কালো ড্রেস আর সাদা-কালো চোকার-দুল

১৩/১৫
সাথীর এও সাদা প্রিন্টের কালো ড্রেসটিও কিন্তু বেশ স্টাইলিশ

১৪/১৫
মিস ওয়ার্ল্ড থেকে ফিরে এমন স্টাইলিশ ওয়েস্টার্ন লুকে বিভিন্ন ইভেন্টে নানা দেশে গিয়েছেন তিনি এই পেজেন্টের অ্যাম্বাসেডর হয়ে

১৫/১৫
এখনও একইরকম স্টাইলিশ বিলকিস ইয়াসমীন সাথী। এখানে তাঁকে দেখা যাচ্ছে বার্ন্ট অরেঞ্জ ম্যাচিং ক্যাপ ও ড্রেসের সঙ্গে ওভারসাইজড শেডস আর স্টেটমেন্ট নেকপিসে

ছবি ও তথ্য: মিস বাংলাদেশ ইন ট্রেনিং, মিস বাংলাদেশ ওয়ার্ল্ড ১৯৯৫ও বিলকিস ইয়াসমীন সাথীর ফেসবুক পেজ।

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬: ৪৪
বিজ্ঞাপন