
গ্র্যামি অ্যাওয়ার্ডসের ২০২৫ সালের আসরের রেড কার্পেট এবার মেট গালাকেও হার মানিয়েছে বলা যায়। উল্লেখ্য, গতকাল ২ ফেব্রুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয়েছে এই তারকাখচিত অনুষ্ঠান। আর এখানকার রেড কার্পেটে সবসময়ই থাকে ফ্যাশন রানওয়ের আমেজ। আসলে ফ্যাশন মানেই মুক্ত আর বহমান কিছু। আগলভাঙা ফ্যাশন আর নতুন কিছু করতে গয়ে অনেক সময় যেটা সামনে দেখা যায় ফ্যাশনবোদ্ধারাও পাগলামি বলে অভিহিত করেন অনেক সময়। তবে আলোচনায় এসে ভাইরাল হওয়াটাই এখন তারকাদের লক্ষ্য। লাইমলাইট মানেই জনপ্রিয়তা, তা সে ইতিবাচক বা নেতিবাচক যেভাবেই হোক। এবার সঙ্গীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসে তেমনই গ্ল্যামারাস আর উদ্ভট আর আবেদনময় কিছু লুক এখন আলোচনার তুঙ্গে।












ছবি: ইন্সটাগ্রাম