আর্কার শেষদিনের ফ্যাশন শো: আগলভাঙা ফিউশনে তারুণ্যের উচ্ছাস
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে ১৩ জুন থেকে শুরু হওয়া চার দিনব্যাপী আর্কা ফ্যাশন উইকের শেষ দিনের রানওয়েতে ৪টি স্লটে ছিল মোট ৯টি ফ্যাশন শো। প্রদর্শিত হয়েছে গ্লি, ছাপ, রেনোও, দানিয়া, টুইলস, রয়েল বেংগল কতুর, গুজেল, বাহার ও আর্কা স্টুডিও প্রডাকশন কাঁঠালের বৈচিত্র্যময় সব সংগ্রহ।

শৈশবের স্মৃতিপ্রাণিত সব নকশায় আঁকা পোশাক নিয়ে গ্লি
শৈশবের স্মৃতিপ্রাণিত সব নকশায় আঁকা পোশাক নিয়ে গ্লি


প্রথম স্লটের প্রথম শোটি ছিল গ্লির। এই সংগ্রহে ছিল শৈশবের স্মৃতিপ্রাণিত সব নকশায় আঁকা পোশাক। নস্টালজিয়ায় মোড়ানো সংগ্রহটির নাম দেওয়া হয়েছে গ্রীষ্মের ছুটি। পেঁজা তুলোর মতো মেঘ, আম, পাখি, এক টাকা মূল্যমানের পয়সা, পুতুলের বিয়ে, শাকচুন্নিসহ বৈচিত্র্যময় সব মোটিফের ব্যবহার ফুটে উথেছে পোশাকে। পশ্চিমা ও ফিউশন ঘরানার পোশাক নিয়ে হয় এই শো। এই পোশাকগুলো ডিজাইন করেছেন আদনান প্রণয়।

বিজ্ঞাপন

স্লটের দ্বিতীয় শো হয় ছাপ এর ব্লকপ্রিন্টের পোশাক নিয়ে। সঙ্গী হয় বাঁশির সুর ও বাংলা গান। ছেলে মেয়ে উভয়ের ক্যাজুয়ালওয়্যার ও এথনিক স্টাইলের পোশাক আছে এই সংগ্রহে। রয়েছে মেয়েদের স্কার্ট, কুর্তি, গাউন আর শাড়ি ও ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট। সংগ্রহটির ডিজাইনার শাবাব তৌহিদ খান।

ছাপ এর ব্লকপ্রিন্টের পোশাক
ছাপ এর ব্লকপ্রিন্টের পোশাক
রেনোও এর সংগ্রহটিতে দেখা গেছে মনোক্রোম ভাইব
রেনোও এর সংগ্রহটিতে দেখা গেছে মনোক্রোম ভাইব

তৃতীয় শোটি ছিলো রেনোও এর। এই সংগ্রহটি মূলত ওয়েষ্টার্ন। মেযেদের ট্রেন্ডি পার্টিওয়্যার চোখ ধাঁধিয়েছে সবার। রায়না দৌলা আহমেদের এই সংগ্রহে ছিল সিকুইন ও লেসের এম্বেলিশমেন্ট করা নানা ধরনের গাউন ও স্যাটিন ফেব্রিকের স্লিপ ড্রেস । এই সংগ্রহটিতে দেখা গেছে মনোক্রোম ভাইব।

বিজ্ঞাপন

দ্বিতীয় স্লটের শোগুলো ছিল বেশ জমকালো। ওভারসাইজড পোশাকের সংগ্রহ নিয়ে রানওয়েতে প্রথমে অংশ নেয় ব্যান্ড দানিয়া। মিধাত হুদার এই পোশাকের সংগ্রহ তৈরির অনুপ্রেরনায় স্থান পেয়েছে রেসিং কারের কনসেপ্ট। এছাড়াও ওভারসাইজড  জ্যাকেট, হুডি ,  টিশার্ট , কার্গো প্যান্টের মতো স্টাইলিশ সব আউটফিট নজর কেড়েছে এই শোয়ে।

ওভারসাইজড পোশাকের সংগ্রহ নিয়ে এসেছে দানিয়া
ওভারসাইজড পোশাকের সংগ্রহ নিয়ে এসেছে দানিয়া
ডেনিমের চমকপ্রদ ফিউশনওয়্যার নিয়ে টুইলস
ডেনিমের চমকপ্রদ ফিউশনওয়্যার নিয়ে টুইলস
টুইলস আর দানিয়ার কোল্যাব
টুইলস আর দানিয়ার কোল্যাব

পরের শোটি বিশেষভাবে আকর্ষণ করেছে দর্শকদের। ডেনিমকে নানা রঙে ও নকশায় উপস্থাপন করেন টুইলস অরিজিনালের রাফি মাহমুদ। শার্ট, শর্টস, নানা কাটের লং, মিনি ও মিডি ড্রেস, গাউন, টপ, ওয়েস্ট কোট, প্যান্ট ,ডাই করা ডেনিম প্যান্ট আর ব্যাগ ছিল এই চমৎকার সংগ্রহটিতে । এর পরপরই দানিয়া ও টুইলসের কোল্যাবরেশনে রানওয়ে মাতান র‍্যাম্পে হাটা মডেলরা।  

দ্বিতীয় স্লটের শেষ শোটি ছিলো রয়েল বেঙ্গল কতুরের। মূলত পুরুষদের জন্য করা এই কালেকশনের ডিজাইনার সাইফুল্লাহ গালিব। মেটালিক ঘরানার ডার্কথিমের এই সংগ্রহের পোশাকগুলোতে নাট বল্টূ, দড়ি, তার, ফিতা, সেফটিপিন, জুতার ফিতা আর কাচের টুকরার এম্বেলিশমেন্ট দেখার মতো।

ডার্কথিমের এই সংগ্রহের পোশাকগুলোতে  এম্বেলিশমেন্ট দেখার মতো
ডার্কথিমের এই সংগ্রহের পোশাকগুলোতে এম্বেলিশমেন্ট দেখার মতো

বিরতির পর তৃতীয় স্লটে শো হয় গুজেল ও বাহারের। গুজেলের নাফিজ ইমতিয়াজের সংগ্রহটি ছিলো মেনজওয়্যার নিয়ে। ওয়েস্টার্ন, ইন্দো ওয়েস্টার্ন আমেজের এই পোশাকগুলোতে প্রধান্য পেয়েছে  সাদা, কালো  ও ধূসরের মতো রং।

গুজেলের পোশাকগুলোতে প্রধান্য পেয়েছে  সাদা, কালো  ও ধূসরের মতো রং
গুজেলের পোশাকগুলোতে প্রধান্য পেয়েছে সাদা, কালো ও ধূসরের মতো রং
কালো রং প্রাধান্য পেয়েছে বাহার এর এই সংগ্রহে
কালো রং প্রাধান্য পেয়েছে বাহার এর এই সংগ্রহে

নিশাত খান বাহার এর  সংগ্রহে রেখেছেন ছেলে ও মেয়েদের ওয়েস্টার্ন ও ফিউশন পোশাক।এই সংগ্রহের নাম বাঘের বাচ্চা। পুরুষালি ভাব ও নারীসুলভ আমেজ দুটিরই প্রতিচ্ছবি আছে পোশাকগুলোর নকশায়। কালো রং প্রাধান্য পেয়েছে এই সংগ্রহে। আলাদাভাবে নজর কেড়েছে এই শোয়ের স্টাইলিং। পোশাকের সঙ্গে গয়না ও সাজ ছিল চোখে পড়ার মতো।

রানওয়ের তিনদিনের বর্ণাঢ্য আয়োজনের পর্দা নামে আর্কা স্টুডিও প্রডাকশনের ব্র্যান্ড কাঁঠালের শো দিয়ে। ডিজাইনার রোদেলা জামান জেনজিদেরকে প্রাধান্য দিয়েছেন ওয়েস্টার্ন স্ট্রিটওয়‍্যারের এই সংগ্রহটিতে।

ওয়েস্টার্ন স্ট্রিটওয়‍্যারের এই সংগ্রহটি কাঁঠালের
ওয়েস্টার্ন স্ট্রিটওয়‍্যারের এই সংগ্রহটি কাঁঠালের
আয়োজকেরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন
আয়োজকেরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন

এরপর আনুষ্ঠানিক ইতি টানার মধ্য দিয়ে শেষ হয় আর্কা ফ্যাশন উইক সামার ২৪ এর আসর। আয়োজকেরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অমিয়া খন্দকার, আজরা মাহমুদ, আসাদ সাত্তার, শেখ সাইফুর রহমানসহ আরও অনেকে।

ছবি: অনিক মজুমদার

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ২২: ২২
বিজ্ঞাপন